তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents OTA Le LTV 1,736 অৰ্থ £3 ৮ |) ০215 ‘তোমরা রাত্রি জাগরণ কর, যতটুকু সহজ হয়’ ৷ এখানে ক্ব্রাআত দ্বারা ছালাত বুঝানো হয়েছে (ইবনু কাছীর) । (০৮/4 ৩, ৩ 6 ‘তিনি জানেন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়বে’... । অত্র আয়াতাংশে বান্দার প্রতি রাত্রি জাগরণের সময়সীমা শিথিল করার কারণ ব্যাখ্যা করা হয়েছে যে, পীড়িত, ব্যবসায়িক সফরকারী ও আল্লাহ্র পথে জিহাদকারীর জন্য দীর্ঘ সময় রাত্রি জাগরণ সম্ভব নয়। সেকারণ তারা যতটুকু সহজ হয়, ততটুকু জাগরণ করবে। এখানে ব্যবসায়িক সফর বলার মাধ্যমে ব্যবসায়ের গুরুত্ব ও ফযীলত বর্ণিত হয়েছে। সুয়ূত্বী বলেন, অত্র আয়াতটি হ’ল ব্যবসায়ের মূল দলীল । এরপরেই এসেছে, আল্লাহ্র পথে জিহাদকারীদের কথা অথচ তখন জিহাদ ফরয হয়নি । সেকারণ হাফেয ইবনু কাছীর বলেন, ‘এটি ছিল নবুঅতের বড় প্রমাণ সমূহের অন্যতম এজন্য যে, এর মধ্যে ভবিষ্যৎ জিহাদের সংবাদ রয়েছে। আর একারণেই বলা হয়েছে, ৬,০7৬ 7 অৰ্থ & 14:6 3 ৩১1945 ‘রাত্রির যতটুকু তোমাদের জন্য সহজ হয়, ততটুকু ছালাতে দণ্ডায়মান থাকো’ (ইবনু কাছীর)। ওমর ইবনুল খাত্ববাব (রাঃ) বলেন, আমি আমার উপর মৃত্যু আসা পসন্দ করি আল্লাহ্‌র রাস্তায় জিহাদরত অবস্থায় অথবা আল্লাহ্‌র রাস্তায় ব্যবসারত অবস্থায় । অতঃপর তিনি অত্র আয়াতাংশটি তেলাওয়াত করেন (কাসেমী) ৷ এর দ্বারা তাহাজ্জুদের ছালাতকে ফরযের অতিরিক্ত গণ্য করা হয়েছে। অত্র আয়াতে া5৷ (+ 744 ৮ ,০73৬-এর দু’টি অর্থ হ’তে পারে। (১) ‘তোমরা কুরআনের যতটুকু সহজ হয়, ততটুকু পাঠ কর’ । এই অর্থ নিয়েছেন ইমাম আবু হানীফা (রহঃ) ও তীর অনুসারীগণ। তীরা ছালাতে সূরা ফাতিহা পাঠ ফরয বলেন না। বরং কুরআনের যেকোন অংশ এমনকি একটি আয়াত পড়লেই ছালাত হয়ে যাবে বলেন । কেননা আবু হুরায়রা (রাঃ) বর্ণিত হাদীছে ছালাতে ভুলকারী ব্যক্তিকে শিখানোর সময় রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, গা (+ 54 744 ০ 1% 5 ‘অতঃপর তুমি কুরআন থেকে পাঠ কর যেটুকু তোমার পক্ষে সহজ হয়’ ।*”*” এখানে কোন সূরাকে খাছ করা হয়নি । (২) 4:6 74 ৮,০ ‘যতটুকু তোমাদের পক্ষে সহজ হয় ততটুকু পরিমাণ ছালাত আদায় কর’ (ইবনু কাছীর; কৃসেমী)। ইবনু কাছীর (রহঃ) হাদীছের আলোকে এবং আয়াতের পূর্বাপর সম্পর্ক বিবেচনায় ‘কুরআন’ অর্থ ‘ছালাত’ বলেছেন। তিনি বলেন, কুরআন তেলাওয়াত যেহেতু ছালাতের মূল অংশ, সেহেতু এখানে ‘কুরআন’ বলা হয়েছে। যেমন অন্যত্র আল্লাহ বলেছেন, ১, ১৮৮. বুখারী হা/৬২৫১; মুসলিম হা/৩৯৭; মিশকাত হা/৭৯০। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ২৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।