Contents অত্র আয়াত ইসলামের সূচনাকালে মক্কায় নাযিল হয়েছে। অতঃপর ধীরে ধীরে তেইশ বছরে গিয়ে মদীনায় ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। এর মধ্যে শিক্ষণীয় বিষয় এই যে, বড় বোঝা বহন করার জন্য বড় হৃদয়ের দৃঢ়চিত্ত মানুষ আবশ্যক আর সেজন্য সর্বাগ্রে নিশুতি রাতে একাগ্রচিত্তে আল্লাহ্র ইবাদতের মাধ্যমে তার প্রতি একান্তভাবে নির্ভরশীল হওয়া ও আধ্যাত্মিক চেতনা সম্পন্ন হওয়ার আদেশ দেওয়া হয়েছে । হাদীছে ছালাতকে শ্ৰেষ্ঠ ইবাদত এবং ইসলামের খুঁটি (5১৬৩)৷ £১5) বলা হয়েছে।*“* সমাজের পুঞ্জিভূত কুসংস্কারের বিরুদ্ধে জিহাদ করা দুর্বলচিত্ত ও সুবিধাবাদী লোকদের মাধ্যমে কখনো সম্ভব নয়। বস্তুতঃ ইসলাম হ’ল আল্লাহ প্রেরিত স্পষ্ট ও স্বচ্ছ দ্বীন’ :25) (2%1"1 একে বাস্তবায়নের জন্য স্বচ্ছ হৃদয়ের মুমিন আবশ্যক । যে সাহসের সাথে সত্যকে সত্য ও মিথ্যাকে মিথ্যা বলতে পারে। নইলে সে ধ্বংস হবে । রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 36 J) S24 GE HY GES Gl el LE 57 25 ‘আমি তোমাদেরকে স্পষ্ট দ্বীনের উপর ছেড়ে যাচ্ছি। যার রাত্রি হ’ল দিনের মত। আমার পরে এ থেকে যে মুখ ফিরিয়ে নিবে, সে ধ্বংস হবে’ ।** বস্তুবাদী লোকেরা এই স্পষ্ট দ্বীনকে যুক্তিবাদের ধুম্বজালে ঢেকে দিতে চায় । যুগে যুগে আহলেহাদীছ বিদ্বানগণ সেগুলিকে পরিচ্ছন্ন করেছেন। এভাবে তারাই ছিলেন সর্বদা যুগ সংস্কারক ৷ কিন্তু শয়তানী প্ররোচনায় মানুষ পুনরায় অন্ধকার পথে হেঁটেছে। আবারও সংস্কারক এসেছেন। ভাগ্যবানরা তাদের সাথী হয়েছে। হতভাগারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা তাদের উপর নানাবিধ অপবাদ দিয়েছে ও নির্যাতন করেছে। কিন্তু হক-এর জ্যোতি কখনো নিভে যায়নি। আলোচ্য আয়াতে রাসূল (ছাঃ)-কে আহ্বানের মাধ্যমে যুগে যুগে সংস্কারক মুমিনদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, হে চাদরাবৃত মুমিন! আলস্যের চাদর ছেড়ে উঠে পড়। ভোগবাদী কুসংস্কারাচ্ছন্ন মানুষকে সতর্ক কর। তাদেরকে আল্লাহ্র নিকট জওয়াবদিহিতার ভয় দেখাও পবিত্র কুরআন, ছহীহ হাদীছ ও সালাফে ছালেহীনের বুঝের আলোকে অন্ধকার সমাজকে আলোকিত ও পরিচ্ছন্ন কর । ইতিপূর্বে সূরা মুদ্দাছছিরের প্রথম পীচ আয়াত নাযিলের মাধ্যমে জাতিকে সতর্ক করা হয় এবং তাদেরকে শিরক হ’তে পবিত্র থাকার নির্দেশ দেওয়া হয়। অতঃপর সূরা মুয্যাম্মিলের প্রথম পাচ আয়াত নাযিলের মাধ্যমে রাত্রি জেগে আল্লাহ্র ইবাদত ও কুরআন তেলাওয়াতের নির্দেশ দেওয়া হয়। সেই সাথে বলে দেওয়া হয় যে, আমরা ১৭৬. তিরমিযী হা/২৬১৬; আহমাদ হা/২২০৬৯; ইবনু মাজাহ হা/৩৯৭৩; মিশকাত হা/২৯; ছহীহাহ হা/১১২২। ১৭৭. আহমাদ হা/১৫১৯৫; মিশকাত হা/১৭৭; ইরওয়া হা/১৫৮৯। ১৭৮. ইবনু মাজাহ হা/৪৩; হাকেম হা/৩৩১; আহমাদ হা/১৭১৮২; ছহীহাহ/৯৩৭ ৷ www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।