তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents Ll BEATE ৭৩. সূরা মুযযাম্মিল ht গভীর ঘুমের কারণে যেমনটি হয়ে থাকে’ । অতঃপর তিনি এর পক্ষে কবি যুর-রিম্মাহ্র এক লাইন কবিতা উদ্ধৃত করেছেন (কাশশাফ) ৷ যামাখশারীর উক্ত ব্যাখ্যা ভুল এবং রাসূলের শানে বেআদবী ৷ কারণ বিদ্বানগণ বলেন, আল্লাহপাক অন্যান্য রাসূলদের বিপরীতে শেষনবী (ছাঃ)-কে কখনো নাম ধরে ডাকেননি, তীর সম্মানের কারণে । কোথায় শেষনবী (ছাঃ)-এর উচ্চ মর্যাদা, আর কোথায় জাহেলী আরবের মেষ পালকদের নিন্দায় লিখিত কবি যুর-রিম্মাহ্র কবিতা? অতঃপর তিনি বলেছেন, এ বিষয়ে জিজ্ঞেস করা হ’লে আয়েশা (রাঃ) বলেন, 4/4, ৬% ১৪ ...০/,১ 5,5 ‘ওঁ রাতে ১৪ হাত লম্বা একটি চাদর ছিল। যার মুড়ি দিয়ে আমি ঘুমিয়েছিলাম ৷ বাকী অর্ধেক তার উপরে ছিল। এমতাবস্থায় তিনি ছালাতে রত ছিলেন’ । তীর এই ব্যাখ্যা একেবারেই অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন । কারণ ঘটনাটি কুরআন নাযিলের প্রথম দিককার । যখন আয়েশার জন্মই হয়নি । আর তার সঙ্গে রাসূল (ছাঃ)-এর বাসর হয়েছে মদীনায় । অথচ সূরাটি হ’ল মাক্কী। ফলে ‘এটাই সঠিক যে, এটি ছিল খাদীজা (রাঃ)-এর গৃহে । যা বহু ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত’ (মুহাক্কিক কাশশাফ) । অতঃপর যামাখশারী বলেছেন, ৬ ৩% 4) 45 ৮ 51%, “বলা হয়েছে যে, তিনি খাদীজার নিকটে আসেন ভয়ে কম্পিত অবস্থায়’ (কাশশাফ)। অথচ এটাই সত্য এবং এটাই ছহীহ হাদীছ ও ইতিহাস সম্মত । অথচ সেটাকেই তিনি এনেছেন পরে এবং ‘বলা হয়েছে’ (5) দুর্বল ক্রিয়াপদে ৷ যামাখশারীর অনুকরণে বায়যাভীও কাছাকাছি একইকরূপ ব্যাখ্যা দিয়েছেন (বায়যাভী)। যা অগ্রহণযোগ্য । কুরতুবী আয়েশা বিষয়ে উল্লেখ করার পর সেটির প্রতিবাদ করেছেন যে, এটি সঠিক নয়। কারণ রাসূল (ছাঃ) উক্ত ঘটনাটি তাকে বলেছিলেন মদীনাতে ৷ যা ঘটেছিল মক্কায় (কুরতুবী) । (২-৪) 55 OTA 5 26 55 Hf IG Ee Lah ff Ens HG YB os ‘ওঠ (ছালাতে) রাত্রি জাগরণ কর কিছু অংশ ব্যতীত’ (২)। ‘অর্ধরাত্রি বা তার চাইতে কিছু কম’ (৩)। ‘অথবা কিছু বেশী। আর কুরআন তেলাওয়াত কর ধীরে-সুস্থে সুন্দরভাবে’ (৪)। অত্র আয়াতগুলিতে রাত্রি জাগরণের নির্দেশ ও তার সময়সীমা বর্ণিত হয়েছে। সেই সাথে কুরআন তেলাওয়াতের আদব ব্যাখ্যা করা হয়েছে। আর তা হ’ল থেমে থেমে স্পষ্টভাবে তেলাওয়াত করা । এর দ্বারা বুঝা যায় যে, কুরআন তেলাওয়াতের তারতীল, তাহঝবীক্‌, হাদ্র ও তাদভীর চারটি নিয়মের মধ্যে ‘তারতীল’ হ’ল সর্বোত্তম ।*** রাসুলুল্লাহ (ছাঃ) প্রতিটি হরফ যথার্থ রূপে স্পষ্টভাবে পড়তেন ।** তিনি সূরা ফাতিহার প্রতিটি আয়াতের ১৭০. হা.ফা.বা. প্রকাশিত আরবী ক্বায়েদা ৩য় ভাগ ‘তাজবীদ শিক্ষা’ বই, সবক-৭, ৩৩ পৃ. । ১৭১. বুখারী হা/৫০৪৬; মিশকাত হা/২১৯১, রাবী ক্বাতাদাহ (রাঃ) । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।