Contents ১০ম নববী বর্ষে ত্বায়েফ থেকে ব্যর্থ মনোরথ হয়ে ফেরার পথে নাখলা উপত্যকায় যখন আল্লাহ্র রাসূল (ছাঃ) ফজরের ছালাত আদায় করছিলেন, তখন একদল জিন এপথে যাবার সময় কুরআন শুনে দাড়িয়ে যায় এবং মুসলমান হয়ে যায়। অতঃপর তারা নিজ কওমের নিকট গিয়ে ইসলামের দাওয়াত দেয়। সূরা জিন-এর নিম্নের আয়াতগুলিতে তারই বর্ণনা রয়েছে ।- (১৩) আমরা যখনই হেদায়াতের বাণী শুনলাম, তখনই তাতে ঈমান আনলাম । অতঃপর যে ব্যক্তি তার প্রতিপালকের উপর বিশ্বাস স্থাপন করে, সে কোন ক্ষতি বা অন্যায়ের আশংকা করে না। (১৪) আর (কুরআন শোনার পরেও) আমাদের মধ্যে কিছু রয়েছি মুসলমান ও কিছু রয়েছি কাফের । তবে যে ব্যক্তি ইসলাম কবুল করেছে, সে ব্যক্তি মুক্তির পথ খুঁজে পেয়েছে। (১৫) পক্ষান্তরে যারা কাফের, তারা তো জাহান্নামেরই ইন্ধন । এতে প্রমাণিত হয় যে, (১) শেষনবী মুহাম্মাদ (ছাঃ) কেবল মানবজাতির নবী ছিলেন না, বরং জিন জাতিরও নবী ছিলেন। (২) এর মাধ্যমে কুরআনের মু‘জেযা প্রমাণিত হয়েছে । যা শুনে জিনেরা পর্যন্ত ইসলাম কবুল করেছে। (৩) এতে প্রমাণিত হয় যে, মানুষের মত জিনেরাও ইসলামী শরী‘আত মানতে বাধ্য । (8) তাদের মধ্যে মানুষের মত মুমিন ও কাফের রয়েছে। (৫) মানুষের মত তারাও বিভিন্ন ফের্কায় বিভক্ত (কুরতুবী)। মুমিন জিনেরা অন্য জিনদের নিকট তাওহীদের দাওয়াত দিয়ে থাকে (৬) জিনেরা মানুষের সব ভাষা বুঝে । যেমন তারা আরবী ভাষায় কুরআন বুঝেছিল (রাযী, কাসেমী) । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।