Contents বাতেনী সাম্রাজ্য : বিদ‘আতী ছুফীরা তাদের কল্পিত বাতেনী সাম্রাজ্যের মাধ্যমে বিশ্ব পরিচালনার জন্য আল্লাহ্র পক্ষে পীচটি স্তরে একদল আউলিয়া নির্ধারণ করেছেন । যারা গায়েব জানেন এবং তাদের নিকট আসমান ও যমীনের কোন কিছুই গোপন থাকে না (২২৯ পৃ.) । এমনকি তারা জান্নাতে তাদের স্থান সমূহ জানেন। তাদের কোন ভয় নেই বা চিন্তা নেই (২২৫ পৃ.) ৷ তাদের কল্পনা মতে প্রধান আউলিয়ার নাম ‘গাউছ’ ৷ যিনি প্রতি যামানায় এক জন করে থাকেন। তার নীচে থাকেন ৪ জন ‘আওতাদ’, যারা পৃথিবীর হেফাযত করেন। ৭ জন ‘কুতুব’, যারা সপ্ত যমীনের দায়িত্বশীল । ৪০ জন ‘আবদাল’, যারা পৃথিবীর নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত । তাদের একজন মারা গেলেই তার বদলে আল্লাহ আরেকজনকে নিযুক্ত করেন। ৩০০ জন 'নুজাবা’, যারা সৃষ্টি জগতের অবস্থা পরিবর্তনের দায়িত্ পালন করেন (মোট ৩৫২ জন) । এমনকি তাদের ধারণা মতে, এইসব আউলিয়ারা বিশ্ব পরিচালনায় এমন ক্ষমতাশালী যে, তারা কোন বিষয়ে ‘হও’ বললেই তা হয়ে যায় (২২৩ পৃ.) ৷*** অথচ আল্লাহ বলেন, ১3 ৮ $ ১); SG oe bs TLL 0 nd Ld BT I BLOG PB YT Ga >| ১54 ‘যদি আল্লাহ তোমাকে কোন কষ্টে নিপতিত করেন, তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর তিনি যদি তোমার প্রতি কোন কল্যাণ চান, তবে তার অনুগ্রহকে প্রতিরোধ করার কেউ নেই ৷ স্বীয় বান্দাদের মধ্যে যাকে খুশী তিনি তা দান করেন । তিনি ক্ষমাশীল ও দয়াবান’ (ইউনুস ১০/১০৭) । তদের অনেকের আক্বীদা হ’ল, পৃথিবীবাসী আউলিয়াদের নিকট তাদের প্রয়োজন সমূহ পেশ করে। অতঃপর আল্লাহ্র রহমত নাযিল হয় প্রথমে ৩১৯ জন “নুজাবা’'র কাছে। অতঃপর সেটি চলে যায় ৭০ জন ‘কঝ্বীব’-এর কাছে। সেখান থেকে চলে যায় ৪০ জন ‘আবদাল’-এর কছে। সেখান থেকে চলে যায় ৭ জন ‘কুতুব’-এর কাছে। সেখান থেকে যায় ৪ জন ‘আওতাদ’-এর কাছে। সেখান থেকে যায় ‘গাউছ’-এর কাছে। যিনি থাকেন মক্কায় (মোট ৪৪১ জন) ।*** সম্ভবতঃ এ কারণেই ছুফীবাদীরা কুরআনের অপব্যাখ্যা করে বলেন, আউলিয়ারা মরেন না’। এগুলি তারা তাদের মাযারে লিখে রাখেন কুরআনের আয়াতসহ ৷ যাতে মুরীদগণ সহজে তাদের শিকার হন। আয়াতটি হ’ল, ৯ ১9 ৮ ৬ ১ 4 gf 01 -৩;/;>=; “মনে রেখ আল্লাহ্র বন্ধুদের কোন ভয় নেই এবং তারা চিন্তান্বিত হবে না’ (ইউনুস ১০/৬২)। অথচ এইসব আউলিয়ারা তাদের জীবদ্দশায় নিজেদের সমস্যা ১৬৫. আব্দুর রহমান আব্দুল খালেক : আল-ফিকরু্ছ ছুফী, মাকতাবা ইবনু তায়মিয়াহ, কুয়েত ২য় সংস্করণ, তাবি। ১৬৬. ইবনু তায়মিয়াহ, মাজমূ‘ডল ফাতাওয়া ২৭/৯৭ পৃ.; ১১/৪৩৩, ৪৩৮ । অথচ ঢাকাতে গাউছুল আযম কমপ্লেক্স দেখা যায় । জানিনা তিনি এখানে বসবাস করেন কি-না । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।