Contents I Eo 01 UT lb UG 13% TI, = তাড়াতাড়ি ‘অহি’ আয়ত্ত করার জন্য তুমি দ্রুত জিহ্বা সঞ্চালন করো না’ (১৬) । নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদের’ (১৭) । ‘অতএব যখন আমরা তা (জিবরীলের মাধ্যমে) পাঠ করি, তখন তুমি সেই পাঠের অনুসরণ কর’ (১৮) । ‘অতঃপর এর ব্যাখ্যা দানের দায়িত্ আমাদেরই । অতঃপর এর ব্যাখ্যা দানের দায়িত্ আমাদেরই’ (ক্িয়ামাহ ৭৫/১৬-১৯)। আর কুরআনের ব্যাখ্যাই হ’ল হাদীছ যে ব্যাখ্যা রাসূল (ছাঃ) অহি-র মাধ্যমে দিয়ে থাকেন (নাজম ৫৩/৩-৪)। আলোচ্য আয়াতে বলা হয়েছে যে, জিন বা মানুষরূপী কোন শয়তানের পক্ষে ‘অহি’ চুরি করা, এতে কিছু যোগ-বিয়োগ করা বা একে বিকৃত করার উপায় নেই । করতে চাইলেও সে ধরা পড়বে ও ব্যর্থ হবে। যেমন আল্লাহ বলেন, la Ee 8 pl Lo bp US os be GL Soil Ee Vl 542 55935 ‘আর যদি সে আমাদের উপর কোন কথা বানিয়ে বলত’ (৪8) ‘তাহ'লে অবশ্যই আমরা তাকে ডান হাত দিয়ে ধরে ফেলতাম’ (৪6)। ‘অতঃপর আমরা তার গর্দানের মূল শিরা কেটে দিতাম’ (৪৬) ‘আর তখন তোমাদের মধ্যে এমন কেউ থাকত না, যে তার ব্যাপারে আমাদের বাধা দিতে পারে’ (৪৭)। ‘নিশ্চয়ই এটি আল্লাহভীরুদের জন্য উপদেশ গ্রন্থ’ (হা-ক্কাহ ৬৯/৪৪-৪৮)। কুরআন হেফাযত করার সাথে সাথে আল্লাহ ছহীহ হাদীছ গুলিকে হেফাযত করেছেন। ফলে জাল-যঈফ সব পৃথক হয়ে গেছে অনেকে রাসূল (ছাঃ)-কে ‘আলেমুল গায়েব’ দাবী করেন। অথচ তিনি কেবল অতটুকু জানতেন, যতটুকু তাকে ‘অহি’ করা হ’ত। তিনি নিজের ভবিষ্যৎ ভাল-মন্দের খবর রাখতেন না। যেমন আল্লাহ বলেন, | 2 ৮ YL ১5 ৬5 AL LLY ETE LE UU Led ot UG A Sg ERE CAE LE -৩,% তুমি বল আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত আমি আমার নিজের কোন কল্যাণ ও অকল্যাণের মালিক নই । যদি আমি অদৃশ্যের খবর রাখতাম, তাহ’লে আমি অধিক কল্যাণ অর্জন করতাম এবং কোনরূপ অমঙ্গল আমাকে স্পর্শ করত না। আমি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য একজন ভয় প্রদর্শনকারী ও সুসংবাদ দানকারী মাত্র’ (আ'রাফ ৭/১৮৮) । অনেকে এই আয়াত দিয়ে বিংশ শতাব্দীর ভণ্ডনবী গোলাম আহমাদ কাদিয়ানী (১৮৩৫- ১৯০৮ খৃ.)-এর নবুঅত প্রমাণ করতে চেয়েছেন। তাদের ধারণা গোলাম আহমাদ আল্লাহ্র মনোনীত রাসূল । সেকারণ তার নিকটে আল্লাহ্র অহি আসে৷ অনেকে তাদের অনুসরণীয় পীর-ফকীরদের কাছে আল্লাহ গায়েবী খবর পাঠান বলে দাবী করে থাকেন। অথচ এসব স্রেফ কল্পনাবিলাস মাত্র । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।