Contents (২৬) -/5 15 ৮ ৫2; ১৬ | 5 ‘তিনি অদৃশ্য জ্ঞানের অধিকারী । তিনি তীর অদৃশ্যের জ্ঞান কারু নিকট প্রকাশ করেন না’ । (৷ 5 ‘অদৃশ্যের জ্ঞানী’ বিশেষণ হয়েছে পূর্বের আয়াতের , ‘আমার রব’-এর (কুরতববী)। ‘গায়েব’ অর্থ যা মানুষের লৌকিক জ্ঞানের বাইরে যা তিন প্রকার : (ক) ইন্দ্রিয় লব্ধ জ্ঞান । যা সকল প্রাণীর মধ্যে আল্লাহ প্রদান করেছেন। (খ) অভিজ্ঞতা লক্ধ জ্ঞান। এটাও সকল প্রাণীর মধ্যে রয়েছে। (গ) অর্জিত জ্ঞান। এটি প্রধানতঃ মানুষের মধ্যে রয়েছে। আল্লাহ প্রদত্ত মেধা ও যোগ্যতা অনুযায়ী যার কমবেশী হয়ে থাকে । জ্ঞান- বিজ্ঞানের সকল শাখা এর অন্তর্ভুক্ত । এসবের বাইরে রয়েছে অদৃশ্যের জ্ঞান । যা অহি-র মাধ্যমে আল্লাহ্ স্বীয় নবীগণের নিকট প্রেরণ করে থাকেন। আল্লাহ মানুষের অন্তরে ভাল-মন্দ দু’টিই হলহাম’ করে থাকেন (শামূস ৯১/৮) । আভিধানিক অর্থে ‘অহি’ অনেক সময় ‘ইলহাম’ অর্থে আসে । যেমন মুসার মা, খিষির, ঈসার মা ও নানী প্রমুখ নির্বাচিত বান্দাদের প্রতি আল্লাহ অহি করেছেন, যা কুরআনে বর্ণিত হয়েছে।’** কিন্তু তা নবুঅতের অহি ছিলনা । অনুরূপভাবে জিন বা মানুষরূপী শয়তান যখন পরস্পরকে চাকচিক্যপূর্ণ যুক্তি দিয়ে পথভ্রষ্ট করে, ওটাকেও কুরআনে ‘অহি’ বলা হয়েছে (আন'আম ৬/১১২) আভিধানিক অর্থে । তবে পারিভাষিক অর্থে ‘অহি’ বলতে কেবল তাকেই বলা হয়, যা মানবজাতির হেদায়াতের জন্য আল্লাহ তার মনোনীত নবীগণের নিকট ফেরেশতা জিব্রীলের মাধ্যমে প্রেরণ করে থাকেন (বাকারাহ ২/৯৭; নাজম ৫৩/৩-৪)। উল্লেখ্য যে, ইলহাম ও অহি এক নয় । প্রথমটি যেকোন ব্যক্তির মধ্যে হ’তে পারে। কিন্তু অহি কেবল নবী-রাসূলদের নিকট আল্লাহ্র পক্ষ থেকে হয়ে থাকে। নবী হওয়ার জন্য আধ্যাত্মিকতা শর্ত নয়। বরং আল্লাহ্র মনোনয়ন শর্ত। যদিও নবীগণ আধ্যাত্মিকতার সর্বোচ্চ নমুনা হয়ে থাকেন । অন্যদের আধ্যাত্মিকতায় শয়তানী খোশ-খেয়াল সম্পৃক্ত হ’তে পারে। যেমন বহু কাফের-মুশরিক যোগী-সন্ন্যাসীদের মধ্যে দেখা যায়।**২ ইলহাম ও অহি দু’টিই গায়েবী বিষয় । আর গায়েবের চাবি-কাঠি কেবলমাত্র আল্লাহ্র কাছে। যেমন তিনি বলেন, (৯ Ee EE ee ৬১৮০ ‘আর গায়েবের চাবিকাঠি তার কাছেই রয়েছে । তিনি ব্যতীত কেউই তা জানেনা’ (আন‘আম ৬/৫৯) । এছাড়া রয়েছে ‘কারামাত’ ৷ যা ছাহাবা ও তাবেঈ সহ উম্মতে মুহাম্মাদীর বহু নেককার ব্যক্তির মাধ্যমে প্রকাশিত হয়েছে। যাকে ‘কারামাতে আউলিয়া’ বলা হয়। ইলহাম ও ১৬১. ক্বাছাছ ২৮/৭; কাহফ ১৮/৮২; মারিয়াম ১৯/২৪; আলে ইমরান ৩/৩৫-৩৬ । ১৬২. বিস্তারিত দ্রষ্টব্য : সীরাতুর রাসুল (ছাঃ) ৩য় মুদুণ ৮৬-৮৭ পৃ. ‘অহি ও ইলহাম’ অনুচ্ছেদ । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।