তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents এখানে “মাসাজিদ’ একবচনে “মাসজাদ’ হ’তে পারে। যার অর্থ সিজদা (কাশশাফ, কুরতুবী) । আর অত্র আয়াতে বলা হয়েছে যে, কোন সিজদাই আল্লাহ ব্যতীত অন্য কারু উদ্দেশ্যে হবে না । আয়াতটি মক্কার মুশরিকদের প্রতি তিরঙ্কার (০) হিসাবে নাযিল হ’তে পারে । যারা বায়তুল্লাহকে মূর্তি দিয়ে ভরে দিয়েছিল ও তাদের অসীলায় আল্লাহ্র নৈকট্য কামনা করত (যুমার ৩৯/৩) । একই অবস্থা ছিল ইহুদী-নাছারাদের (কাসেমী) তারা তাদের ইবাদতখানাগুলিতে আল্লাহ্র সাথে অন্যদের পূজা করত (ইবনু কাছীর) । এখান থেকেই হাম্বলীগণ সিদ্ধান্ত নিয়েছেন যে, আল্লাহ্‌র দ্বীনের মধ্যে মসজিদ ও কবর একত্রিত হবে না । যখনই একটির উপর অপরটি বিজয়ী হবে, তখনই একটিকে মিটিয়ে দিতে হবে’ (কাসেমী) অর্থাৎ হয় সেখানে মসজিদ থাকবে, নয় কবর থাকবে দু*’টি একত্রে থাকবে না। এ যুগে পীর-আউলিয়াদের মাযারের সাথেই মসজিদ করা হচ্ছে। যা শিরক ও তওহীদের জগাখিচুড়ী মাত্র । অমনিভাবে মসজিদ সমূহে ক্বিবলার দিকে এবং চার দেওয়ালে ‘আল্লাহ’ ও ‘মুহাম্মাদ’ লিখিত টাইল্স লাগানো হচ্ছে। এমনকি বিভিন্ন গাড়ীর মাথায় অনুরূপ লেখা হচ্ছে অথবা অনুরূপ লেখা ঝুলানো হচ্ছে। অনেকে কেবল আরবীতে আল্লাহ লেখেন বা স্টিকার লাগান । অনেকের বাড়ীতে দেওয়ালে বা টেবিলে এগুলির শো-বক্স শোভা পায়। আক্বীদা এটাই যে, এগুলি থাকলে বিপদাপদ থেকে মুক্ত থাকা যাবে এবং বরকত হবে। এটা পরিষ্কারভাবে শিরকী আক্বীদা । অতএব এগুলি থেকে বিরত থাকতে হবে। এরূপ বাড়ী-গাড়ী ও মসজিদ থেকে লেখাগুলি হটিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ, মুহাম্মাদ কোন সাইনবোর্ডের নাম নয়, যে ভেঙ্গে যায় ও পুনরায় সংস্কার করা হয়। বরং এগুলি বিশ্বাসের নাম, যার সাক্ষ্য দিতে হয় অন্তর থেকে ও যার বিধান মান্য করতে হয় কর্মে ও আচরণে । (১৯) 9 465,90 1535 5,73 4 ১6 £৬ 5 40, ‘আর যখন আল্লাহ্র বান্দা (মুহাম্মাদ) আল্লাহকে ডাকার জন্য (ছালাতে) দাড়ায়, তখন তারা তার উপরে হুমড়ি খেয়ে পড়ে’ এখানে “আল্লাহ্র বান্দা’ বলে নবী ‘মুহাম্মাদ’-কে বুঝানো হয়েছে। সরাসরি নাম না বলে ‘আল্লাহ্‌র বান্দা’ বলার মাধ্যমে তার মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। এখানে এ ১: ৪৬ ০ 4524; অৰ্থ ধু) ১ ৬ ৩ ‘যখন সে তার প্রতিপালকের ইবাদত করার জন্য দাড়ায়’ (কাসেমী) । AD le 0ST LAE অৰ্থ OTA ALE Ge UE 350 4 12-55 শজিনেরা যখন কুরআন শোনে, তখন তারা ভিড় জমায় ও তার উপরে হুমড়ি খেয়ে পড়ে’ (কুরতুবী) । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।