Contents জিনদের ইসলাম গ্রহণ (১%! 2১) : জিনেরা দু’বার রাসূল (ছাঃ)-এর নিকট আসে । প্রথমবার ত্বায়েফ সফর থেকে ফেরার পথে নাখলায় ফজরের ছালাতে তারা কুরআন শ্রবণ করে। অতঃপর তাদের জাতির কাছে ফিরে গিয়ে বলে, হে আমাদের জাতি! 25% | 5-০ ঘাড় 5০ 51159 254000 ৬ ‘আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি, যা সঠিক পথ প্রদর্শন করে। ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে অন্যকে শরীক করব না’ (জিন ৭২/১-২) ৷*** দ্বিতীয় বারের বিষয়ে ইবনু মাসউদ (রাঃ) বলেন, ‘আমরা সবাই মক্কার বাইরে রাত্রিকালে রাসূল (ছাঃ)-এর সাথে ছিলাম কিন্তু এক সময় তিনি হারিয়ে গেলেন। আমরা ভয় পেলাম তাকে জিনে উড়িয়ে নিয়ে গেল, নাকি কেউ অপহরণ করল । আমরা চারদিকে খুঁজতে থাকলাম ৷ কিন্তু না পেয়ে গভীর দুশ্চিন্তায় রাত কাটালাম রাতটি ছিল আমাদের জন্য খুবই ‘মন্দ রাত্রি’ (4 £2) ৷ সকালে তাকে আমরা হেরা পাহাড়ের দিক থেকে আসতে দেখলাম । অতঃপর তিনি আমাদের বললেন, জিনদের একজন প্রতিনিধি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল । আমি গিয়ে তাদেরকে কুরআন শুনালাম’। অতঃপর তিনি আমাদেরকে সাথে করে নিয়ে গেলেন এবং জিনদের নমুনা ও তাদের আগুনের চিহ্নসমূহ দেখালেন। অতঃপর বললেন, তোমরা শুকনা হাডিড ও গোবর ইসত্তিঞ্জাকালে ব্যবহার করো না। এগুলি তোমাদের ভাই জিনদের খাদ্য’ (মুসলিম হ/৪৫০)। উল্লেখ্য যে, ইবনু মাসউদ কর্তৃক আবুদাউদে বর্ণিত হাদীছে কয়লার কথাও বলা হয়েছে (আবুদাউদ হ/৩৯)। জাবের বিন আব্দুল্মাহ (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ (ছাঃ) ছালাতে সূরা ‘রহমান’ পাঠ করলেন। পরে তিনি বললেন, তোমরা কেমন যে, তোমরা চুপ থাকলে? অথচ জিনেরা এই সুরা শুনে সুন্দরভাবে জবাব দিয়েছিল । তারা বলেছিল, "4% ১ ২ ০5 3 5, ৩% ‘হে আমাদের প্রতিপালক! তোমার কোন একটি নে‘মতকেও আমরা অস্বীকার করি না। অতঃপর তোমার জন্যই সকল প্রশংসা’ ।*** এতে বুঝা যায় যে, এটি ছিল মক্কার ঘটনা । যা তিনি মদীনায় গিয়ে ছালাতে পাঠ করেন। কারণ জাবের বিন আব্দুল্লাহ বিন রিআব (রাঃ) ছিলেন আনছার ছাহাবী এবং বায়‘আতে উলার অন্যতম সাখী (আল-ইঞ্তী'আব) ৷ এছাড়াও আব্দুল্লাহ বিন মাসউদ (রাঃ) সর্বপ্রথম মক্কায় কাফেরদের সম্মুখে প্রকাশ্যে সূরা ‘রহমান’ পাঠ করেন এবং চরমভাবে নির্যাতিত হন ।*8* ১৩৮. ইবনু হিশাম ১/৪২১-২২; বুখারী ফাৎহ সহ হা/৪৯২১; মুসলিম হ৷/৪৪8৯; দ্র. সীরাতুর রাসূল (ছাঃ) ৩য় মুদুণ ১৯০ পৃ. ১৩৯. তিরমিযী হা/৩২৯১; মিশকাত হা/৮৬১; সিলসিলা ছহীহাহ হা/২১৫০ ৷ ১৪০. ইবনু হিশাম ১/৩১৪-১৫; আছার ছহীহ (তাহকীক ইবনু হিশাম ক্রমিক ৩০৩)। www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।