Contents ‘নাছীবীন’ (4) এলাকার নেতৃস্থানীয় জিনদের ৭ বা ৯ জনের উক্ত ক্ত অনুসন্ধানী দলটি তাদের সম্প্রদায়ের নিকটে গিয়ে যে রিপোর্ট দেয়, সেখানে বক্তব্যের শুরুতে তারা কুরআনের অলৌকিকত্বের কথা বলে। যেমন এ৷ sl Gd LAG U3 Eo 517 957 4 ৬ ‘আমরা বিস্ময়কর কুরআন শুনেছি’ । যা সঠিক পথ প্রদর্শন করে। অতঃপর আমরা তার উপরে ঈমান এনেছি এবং আমরা আমাদের পালনকর্তার সাথে কখনোই কাউকে শরীক করব না’ (জিন ৭২/১-২)। অতঃপর তারা বলে, -{8 ১ ০) ০2১0 9 5 = 0] ৩156 8, ‘আমরা নিশ্চিত যে, এ পৃথিবীতে আমরা কখনোই আল্লাহকে অক্ষম করতে পারব না এবং কখনোই তার কবল থেকে পালিয়ে বাচতে পারব না’ (জিন ৭২/১২) । সুহায়লী তাফসীরবিদগণের বরাতে বলেন, এই জিনগুলি ইহুদী ছিল। অতঃপর মুসলমান হয়’ । এদের বক্তব্য এসেছে সূরা আহক্বাফ ২৯, ৩০ ও ৩১ আয়াতে’ ৷**৫ উপরোক্ত ঘটনায় প্রমাণিত হয় যে, শেষনবী মুহাম্মাদ (ছাঃ) জিন ও ইনসানের নবী ছিলেন। বরং তিনি সকল সৃষ্ট জীবের নবী ছিলেন। যেমন তিনি বলেন, del ৩১% (9 552 55 5 ‘আমি সকল সৃষ্ট জীবের প্রতি থেরিত হয়েছি এবং আমাকে দিয়ে নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে’ ""* অন্য হাদীছে সূরা সাবা ২৮ আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস (রাঃ) বলেন, - “= sl 15,6 ‘অতঃপর আল্লাহ তাকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেছেন’ ।*** অত্র সূরায় শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-এর উচ্চ মর্যাদা এবং অন্য নবীদের উপরে তার শ্ৰেষ্ঠত্ বৰ্ণিত হয়েছে। এর মধ্যে প্রমাণ রয়েছে যে, (১) তিনি কেবল মানবজাতির নবী ছিলেন না, বরং জিন জাতিরও নবী ছিলেন। (২) এর মাধ্যমে কুরআনের মু‘জেযা প্রমাণিত হয়েছে । যা শুনে জিনেরা পর্যন্ত ইসলাম কবুল করেছে। (৩) এতে প্রমাণিত হয় যে, মানুষের মত জিনেরাও ইসলামী শরী‘আত মানতে বাধ্য । (8) তাদের মধ্যে মানুষের মত মুমিন ও কাফের রয়েছে। (৫) মানুষের মত তারাও বিভিন্ন ফের্কায় বিভক্ত (কুরতুবী) মুমিন জিনেরা অন্য জিনদের নিকট তাওহীদের দাওয়াত দিয়ে থাকে। (৬) জিনেরা মানুষের সব ভাষা বুঝে। যেমন তারা আরবী ভাষায় কুরআন বুঝেছিল (রাষী, কাসেমী) । ১৩৫. কুরতুবী, তাফসীর সুরা আহক্বাফ ২৯, হা/৫৫০৪-০৫; ইবনু কাছীর, তাফসীর উক্ত আয়াত; মুসলিম হা/৪৪৯; ইবনু হিশাম ১/৪২২; সুহায়লী (৫০৮-৫৮১ হি.), আর-রউযুল উনুফ ১/৩৫৪ । ১৩৬. মুসলিম হা/৫২৩; মিশকাত হা/৫৭৪৮ ‘ফাযায়েল ও শামায়েল’ অধ্যায়, অনুচ্ছেদ-১, রাবী আবু হুরায়রা (রাঃ) । ১৩৭. দারেমী হা/৪৬; মিশকাত হা/৫৭৭৩, সনদ ছহীহ ‘ফাযায়েল ও শামায়েল’ অধ্যায় ১ অনুচ্ছেদ, রাবী আব্দুল্পাহ বিন আব্বাস (রাঃ) । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।