তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূর্য বা চন্দ্ৰকে সিজদা করো না । বরং তোমরা আল্লাহকে সিজদা করো, যিনি এগুলিকে সৃষ্টি করেছেন, যদি নাকি তোমরা কেবল তারই ইবাদত করে থাক’ (হা-মীম সাজদাহ 8১/৩৭) । উল্লেখ্য যে, মহাকাশে যেসব বস্তু জ্যোতি বিকিরণ করে, তাদেরকে বলে জ্যোতিষ্ক। যা দু'ভাগে বিভক্ত । যার নিজস্ব আলো আছে, সেগুলিকে বলে নক্ষত্র । যেমন সূর্য । আর যেগুলির নিজস্ব আলো নেই, কিন্তু সূর্যের আলোয় আলোকিত হয়, তাদেরকে বলে গ্রহ । এযাবৎ আবিষ্কৃত সূর্যের গ্রহ সংখ্যা ৯টি । সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে যেগুলি হ’ল যথাক্রমে বুধ, শুক্ৰ, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ও পুটো । এদের একত্ৰিশটি উপগ্রহ, বহু সংখ্যক গ্হপুঞ্জ, উন্কা ও ধূমকেতু নিয়ে গঠিত যে পরিবার, তাকে বলা হয় সৌরজগৎ বা সৌরমণগুল ৷ সূর্য তার পরিবার নিয়ে প্রতি সেকেণ্ডে ১২শ মাইল বেগে মহাশূন্যে ভ্রমণ করছে। উপগ্রহগুলি গ্রহের চারদিকে ঘোরে এবং রাত্রিতে আলো দেয় । এছাড়াও রয়েছে ধূমকেতু ও উল্কা । যা রাত্রির আকাশে দেখা যায় । সূর্য একটি জ্বলন্ত অগ্নুপিণ্ড। যার উপরিভাগের তাপ প্রায় ৬শ’ ডিগ্রী সেন্টিগ্রেড ৷ সূর্য থেকে উত্তাপ ও আলো সূর্য রশ্মির চারদিকে ছড়িয়ে পড়ছে। গ্রহ ও উপগ্রহ সমূহ সে আলো ও উত্তাপ পাচ্ছে। পৃথিবী সূর্যের চারদিকে উপবৃত্তাকার পথে ঘোরে বলে বছরের সব সময় উভয়ের মধ্যকার দূরত্‌ এক থাকেনা । তবে গড়ে এই দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার (৯ কোটি ৩০ লক্ষ মাইল) সূর্যের প্রচণ্ড তাপের প্রায় ২০০ কোটি ভাগের একভাগ মাত্র পৃথিবীতে আসে । আর সূর্যের আলো পৃথিবীতে এসে পৌছতে ৮ মিনিট সময় লাগে’ (সৃষ্টিতত্ব ১২২ পৃ.) ৷ পৃথিবীর বুকে যা কিছু বেঁচে আছে, তা সবই এই উত্তাপ পেয়েই বেঁচে আছে ও বেচে থাকে । এই উত্তাপই মহাশূন্যে মেঘের ঘনঘটা গড়ে তোলার কাজ করে। সমুদ্র থেকে পানিকে বাম্পে পরিণত করে উচ্চতর স্তরে নিয়ে যায়। অতঃপর সেখানেই তা জমে মেঘের সৃষ্টি করে। যা থেকে ভূপৃষ্ঠে বৃষ্টিপাত হয়। আলো ও উত্তাপ একই সাথে সূর্য থেকে পাওয়া যায় বলেই পবিত্র কুরআনে সূর্যকে ‘সিরাজ’ বলা হয়েছে (নুহ ৭১/১৪; সৃষ্টিতত্ব ১৬১-৬২ পৃ.) । চন্দ্ৰ পৃথিবীর একমাত্র উপগ্রহ এবং সবচেয়ে নিকটে । যার আয়তন পৃথিবীর প্রায় পঞ্চাশ ভাগের এক ভাগ । পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব ২ লক্ষ ৩৮ হাযার ৩শ মাইল । যা সাড়ে উনত্রিশ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এবং এ সময় সে নিজের অক্ষের উপর একবার আবর্তন করে।*** পৃথিবী থেকে সব সময় চাঁদের একটি পার্ম্বই দেখা যায়। চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে এর দৃশ্যমান পার্শ্ব বিভিন্নভাবে সুর্য দ্বারা আলোকিত হয়। এই আলোকিত অংশের পরিমাণ ০% (অমাবস্যা) থেকে ১০০% (পূর্ণিমা) পর্যন্ত পরিবর্তিত হয় । ১২৬. মুহাম্মাদ আব্দুর রহীম, সৃষ্টি ও সৃষ্টিতত্তব (ঢাকা : ই.ফা.বা. ১ম প্রকাশ জুন ২০০৩) ১২১-২২ পৃ. । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।