তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents (২৮) হে আমার প্রতিপালক! তুমি আমাকে 9 6% 85 023 GS Ll ও আমার পিতা-মাতাকে, আর যারা ৮ ০ es ae মুমিন হয়ে আমার বাড়ীতে প্রবেশ J) xsi) 25), Eda, Okismls করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও SY মুমিন নারীদেরকে ক্ষমা কর। আর তুমি যালেমদের ধ্বংস ছাড়া কিছুই বৃদ্ধিকরোনা। (রুকু ২) তাফসীর : (0) -৩ 20 2; ০ 2 00011 ‘আমরা নুূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছিলাম যে, তুমি তোমার কওমকে সতর্ক কর তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই’ ৷ মক্কাতে সূরা নূহ নাযিল হওয়ার কারণ ছিল সম্ভবতঃ এই যে, নূহের কওম ছিল পৃথিবীর প্রথম মুশরিক ও মূর্তিপূজারী সম্প্রদায় । আর তারাই ছিল পৃথিবীতে আল্লাহ্র গযবে নিশ্চিহ্ন হওয়া ছয়টি জাতির মধ্যে প্রথম । অতএব কুরায়েশ নেতারা যেন নূহের অবাধ্য কওমের ধ্বংসের অবস্থা শুনে নিজেরা সাবধান হয় এবং শেষনবী (ছাঃ)-এর অবাধ্যতা না করে। কিন্তু তারা সাবধান হয়নি । বরং তাদের অবাধ্যতা ও হঠকারিতা বৃদ্ধি পায়। ফলে তাদের উপর রাসূল (ছাঃ)-এর বদদো'‘আ কার্যকর হয় এবং বদরের যুদ্ধে তাদের ১১ জন নেতা নিহত হয়। বাকীরা পরবর্তীতে লাঞ্চিত হয় অথবা ইসলাম কবুল করে ধন্য হয়। এতে সতর্কবাণী রয়েছে যে, যতবড় শক্তিশালী হৌক নবীদের বিরোধিতা করলে তাদের ধ্বংস অনিবার্য । অত্র সূরায় নূহ (আঃ)-এর দাওয়াতী জীবনের কাহিনী বিশদভাবে বর্ণিত হয়েছে। যার মধ্যে আল্লাহ্‌র পথের নিঃস্বার্থ দাঈদের জন্য শিক্ষণীয় রয়েছে। নূহ (আঃ) ছিলেন মানবজাতির প্রতি আল্লাহ্‌র প্রেরিত প্রথম রাসূল ।”** তিনি আদি পিতা আদম (আঃ)-এর দশম অথবা অষ্টম অধঃস্তন পুরুষ ছিলেন। তার সময়ে মানুষ কুফর ও শিরকে ডুবে ছিল। নূহ (আঃ) সাড়ে নয়শ’ বছর জীবন পেয়েছিলেন (আনকাবৃত ২৯/১৪) । নবুঅত লাভের পর থেকে আমৃত্যু তিনি মানুষকে কুফর ও শিরকের অনাচার ও কুসংস্কার থেকে মুক্ত করার চেষ্টা করেন। কিন্তু তারা তার তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করে। ফলে আল্লাহ্র গযবে সর্বব্যাপী প্নাবনে তারা ধ্বংস হয়ে যায়। কেবল ঈমানদারগণ বেঁচে যায় । যারা তার নৌকায় ওঠার সুযোগ পায়। যাদের সংখ্যা ছিল নগণ্য (হৃদ ১১/৪০) ইবনু আব্বাস (রাঃ) হ’তে বর্ণিত হয়েছে যে, তাদের সংখ্যা ছিল ৪০ জন করে মোট ৮০ জন ১১৯. মুসলিম হ/১৯৩ ‘ঈমান’ অধ্যায়; বুখারী হা/৬৫৬৫, রাবী আনাস (রাঃ) । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।