Contents অথবা কথাকে যোরদার করার জন্য’ (কুরতুবী) । অর্থাৎ তোমরা যা বল তা ঠিক নয়, বরং আমি নিজেই কসম করে বলছি । ০//০ 5,৫৷ 7 উদয়াচল ও অস্তাচল সমূহের পালনকর্তার’ । এর দ্বারা সূর্যের উদয় ও অস্তের সময়কালের পার্থক্য বুঝানো হয়েছে। যেমন গ্রীষ্মকালে ও শীতকালে উদয়াচল ও অস্তাচলের পার্থক্য হয়ে থাকে । একইভাবে এর মধ্যে পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতির প্রতি এবং পৃথিবী যে গোলাকার, তার প্রতি ইঙ্গিত রয়েছে। কারণ চ্যাপটা হ’লে পৃথিবীর এক প্রান্তে গিয়ে মানুষ ছিটকে পড়ে যেত কিন্তু গোল বলেই মানুষ পৃথিবীর প্রান্ত খুঁজে পায় না। সূর্য ও পৃথিবী উভয়ে স্ব স্ব অক্ষের উপর স্ব স্ব কক্ষপথে তীব্র গতিতে ঘুরছে এবং পরস্পরকে প্রদক্ষিণ করছে। আর পৃথিবী ঘুরছে বলেই তার যে অংশ যখন সূর্যের সামনে আসছে, তখন সে অংশে দিন হচ্ছে এবং যে ₹শ যখন সূর্যের আড়ালে যাচ্ছে, সে অংশে রাত হচ্ছে। এতে পৃথিবীতে সূর্যের উদয় ও অস্তে সর্বদা পার্থক্য হচ্ছে। ফলে সর্বত্র ছালাতের সময়ে এবং ইফতার ও সাহারীর সময়ে পার্থক্য ঘটছে। সেকারণ পৃথিবীর সর্বত্র একই দিনে ছিয়াম ও ঈদের দাবী হাস্যকর । অত্র আয়াতে সৌর বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ উৎস বর্ণিত হয়েছে। দেড় হাযার বছর পূর্বে মরু আরবের একজন নিরক্ষর ব্যক্তির মুখ থেকে মানুষ কিভাবে এ অমূল্য তথ্য জানতে পারল? নিঃসন্দেহে তিনি ছিলেন উম্মী নবী মুহাম্মাদ (ছাল্মাল্মাহু ‘আলাইহে ওয়া সাল্লাম) । কুরআনে কোন নবীকে আল্লাহ উম্মী বলেননি তাই মুহাম্মাদকে উম্মী বলার মধ্যেই রয়েছে তীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার বড় দলীল । পৃথিবীর কেউই তাকে ছাত্র বা শিষ্য বলে দাবী করতে পারবে না। তার শিক্ষক ও পথপ্রদর্শক ছিলেন সরাসরি বিশ্বস্ৃষ্টা আল্লাহ রব্বুল ‘আলামীন । তাই তীর যবান ও কর্ম দিয়ে কখনোই কোন মিথ্যা বের হয়নি। অতএব হে চিন্তাশীল মানুষ! বিশ্বাস স্থাপন কর কুরআন ও ইসলামের উপরে বিশ্বাস স্থাপন কর ইসলামের নবী মুহাম্মাদ (ছাঃ)-এর উপরে । অন্যত্র একবচনে (০/১০ ৩, 5 যিনি পূর্ব ও পশ্চিমের মালিক’ (মুষযাম্মিল ৭৩/৯) ও দ্বিবচনে -,% ২৷ ০79 ০%/-| 7 ‘তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক’ (রহমান ৫৫/১৭) এসেছে। ‘একবচন’ দ্বারা সাধারণভাবে পূর্ব ও পশ্চিম বুঝানো হয়েছে। 'দ্বিবচন’ দ্বারা গ্রীষ্মকাল ও শীতকালের দুই উদয়াচল ও দুই অনস্তাচলের কথা বলা হয়েছে। যা মানুষ সহজে বুঝতে পারে। আর বন্থবচন দ্বারা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন উদয়াচল ও অস্তাচল বুঝানো হয়েছে। এর দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে, যিনি উদয়াচল ও অস্তাচল সমূহ সৃষ্টি করেন এবং সূর্যোদয় ও সূর্যান্তের সুব্যবস্থা করেন, তিনি অবশ্যই তোমাদের জন্ব-মৃত্যু ও পুনরুথানের ক্ষমতা রাখেন। প্রতিদিন ঘুমিয়ে যাওয়া ও ঘুম থেকে ওঠার মধ্যে কি www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।