তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents দু’টি সূরাই মাক্কী এবং দুই স্থানে একই বাক্যের একই অর্থ হওয়া উচিৎ । তবে অন্য মাক্কী সূরা মুযযাম্মিল ২০ আয়াতে এসেছে, & ০% 563119 ১) | 3, (5 ৮% ‘তোমরা ছালাত কায়েম কর ও যাকাত আদায় কর এবং আল্লাহকে উত্তম খণ দাও’ (মুষ্যাম্মিল ৭৩/২০) । অত্র আয়াতে দলীল রয়েছে তাদের জন্য, যারা বলেন মক্কায় যাকাত ফরয করা হয়। যদিও নেছাব ফরয হয় হিজরতের পর (ইবনু কাছীর) । বায়যাভী (মৃ. ৬৮৫ হি.) যারিয়াত ১৯ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ৮০১ ০ rd by, dll oa 5৮ ‘সম্পদের যে অংশ তারা নিজেদের উপর ওয়াজিব করে নেয় আল্লাহ্র নৈকট্য হাছিলের জন্য এবং মানুষের উপর অনুগ্রহ বশে’ (বায়যাভী)। ইবনু কাছীর (৭০১-৭৭৪ হি.) যারিয়াত ১৯ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ॥/>/) 4 3,52 5, :'2 বন্টিত অংশ যা তারা প্রার্থী ও বঞ্চিতদের জন্য ভাগ করে রাখে’ একইভাবে মা‘আরিজ ২৪-২৫ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ০৮৮৬ ৫৪১ 12 54 ‘অভাবগ্রস্তদের জন্য নির্ধারিত অংশ’ (ইবনু কাহীর)। শাওকানী (১১৭৩-১২৫৫ হি.) যারিয়াত ১৯ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, 52 | 9 5 23231 HLL GS ed SE ll 8 OS =? ‘তারা তাদের সম্পদের মধ্যে নিজেদের উপরে হক হিসাবে নির্ধারণ করে প্রার্থী ও বঞ্চিতদের জন্য আল্লাহ্র নৈকট্য হাছিলের উদ্দেশ্যে’ । তিনি বলেন, সূরাটি মাক্কী। আর মাদানী জীবনের পূর্বে যাকাত ফরয হয়নি (শাওকানী, সুরা যারিয়াত ১৯ আয়াত) । আমরা মনে করি এটাই সঠিক । কেননা অত্র আয়াতে নির্দিষ্টভাবে কাউকে ফরয যাকাতদাতা বা কাউকে নির্ধারিত হারে নফল ছাদাক্বাদাতা হিসাবে গণ্য করার উপায় নেই । বরং এর দ্বারা বুঝানো হয়েছে যে, সকল মুসলমানের উপরে সর্বাবস্থায় স্বীয় মাল থেকে নির্ধারিত হারে ছাদাক্বা দান করা অপরিহার্য । কেননা যেকোন ব্যক্তি যেকোন সময় সম্পদহীন অবস্থার সম্মুখীন হ’তে পারে এবং দানের হকদার হ’তে পারে। এজন্য মুসলমানদের বায়তুল মালে সর্বদা প্রার্থী ও বঞ্চিতের অধিকার থাকে। একইভাবে প্রত্যেক মুসলমানের নিজস্ব সম্পদে প্রার্থী ও বঞ্চিতের হক রয়েছে। কেননা সম্পদহীনকে দিয়েই আল্লাহ সম্পদশালীকে পরীক্ষা করেন। মানুষ এমনকি পশু-পক্ষীর ক্ষেত্রেও এটা হ’তে পারে। যেমন রাজধানী দামেশক থেকে মক্কা সফরকালে রাস্তায় খলীফা ওমর বিন আব্দুল আযীযের নিকট একটি কুকুর এসে দীড়ায়। তিনি তার দিকে একটা বকরীর রান ছুড়ে দেন এবং বলেন, লোকেরা বলে ‘সে বঞ্চিত’ (কুরতুবী, ইবনু কাছীর)। অর্থাৎ চতুস্পদ জন্তু হ’লেও মানুষের সম্পদে তাদেরও হক রয়েছে । প্রকৃত অর্থে সে বঞ্চিত নয়। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।