Contents বায়যাভী" (মৃ. ৬৮৫ হি.) ব্যাখ্যা করেছেন, -€ 20 9 4) 5535 Ck ‘যার শক্তির অধিকারে রয়েছে সকল কর্মের পরিচালনা’ (বায়যাভী)। কঠিন হ’ল অংক শাস্ত্র । এ বিষয়ে কোন সমস্যা এলে আমি মনে করতাম যেন পাহাড়ের বোঝা আমার মাথায় চেপেছে। অতঃপর আল্লাহ আমাকে ইজতিহাদের পূর্ণ ক্ষমতা দান করেন। এখন আমি বিভিন্ন মাযহাবের মতভেদ সমূহে সমন্বয় সাধন করার শক্তি অর্জন করেছি। আমি প্রথমে ‘মানতিক’ (তর্কশাস্ত্র) পড়তে শুরু করি। কিন্তু আল্লাহ আমার হৃদয়ে এ বিষয়ে অপসন্দনীয়তা নিক্ষেপ করেন। তাছাড়া আমি শুনলাম যে, ইলমুল হাদীছের বিশ্ববিখ্যাত উস্তাদ আবু আমর ইবনুছ ছালাহ (৫৭৭-৬৪৩ হি.) ‘মানতিক’ (; ৮) পাঠ হারাম বলে ফৎওয়া দিয়েছেন। তখন আমি মানতিক পরিত্যাগ করি । অতঃপর আল্লাহ আমাকে তার বদলে ‘হইলমুল হাদীছ’ প্রদান করেন। যা ছিল শ্রেষ্ঠ ইলম । এরপর হাদীছ শ্রবণ ও হাদীছের দরস দানের অনুমতি প্রদানকারী উত্তাদ সহ প্রায় দেড়শ’ উত্তাদের নিকট থেকে আমি হাদীছের জ্ঞান অর্জন করি। অতঃপর শিক্ষকতা, ফৎওয়া প্রদান সবকিছু থেকে মুখ ফিরিয়ে ৪০ বছর বয়সে তিনি জনবিচ্ছিন্ন হয়ে নীল নদের তীরে ‘রাওযাতুল মিক্ইয়াস’ নামক স্থানে নিরবিচ্ছিন্ন গবেষণায় লিপ্ত হন ও গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। এতে তার পিতার ভবিষদ্বাণী কার্যকর হয়। ফলে মৃত্যু অবধি তার রচিত গ্রন্থের সংখ্যা প্রায় ছয়শো’তে পৌছে যায়৷ তিনি ৮৪৯ হিজরীর ১লা রজব মাগরিবের পর রবিবারে মিসরের বিখ্যাত প্রাচীন নগরী ‘আসয়ূত্’ (৮ ১)- য়ে জন্মগ্রহণ করেন, যা ছিল নীল নদের পশ্চিম তীরে অবস্থিত। সেদিকে সম্বন্ধ করেই তাকে সুয়ূত্বী (৪৮+) বলা হয় । তীর উধ্বতন দাদা হুমামুদ্দীন ছিলেন বাগদাদের খুযায়রিয়া (|) মহন্লার অধিবাসী ও অনারব। তিনি তরীকতপনস্থী মাশায়েখদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। পরে তারা কায়রোতে হিজরত করেন। তার বংশের নেতারা ছিলেন অত্যন্ত প্রভাবশালী । তাদের কেউ ছিলেন রাজনীতিক, কেউ ছিলেন ধনী ব্যবসায়ী । তারা আসিয়ুত্বে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ও তার জন্য অনেক জমি ওয়াকফ করেন। সুয়ূত্বী বলেন, তবে তাদের কেউ ইলমের যথার্থ খিদমত করেছেন বলে জানা যায় না আমার পিতা ব্যতীত’ ৷ তিনি ৯১১ হিজরীর ১৯শে জুমাদাল উলা বৃহস্পতিবার বাদ মাগরিব ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন’ (আলী মুহাম্মাদ ওমর, মুকদ্দামা ত্বাবাকাতুল হুফফায (কায়রো : মাকতাবা ওয়াহবাহ, ১ম সংস্করণ (১৩৯৩ হি./১৯৭৩ খৃ.) ১০-১৪ পৃ.; হাশিয়া, জালালায়েন) ৷ (২) তাফসীরে জালালায়েন-এর অপরজন মুফাসসির হ’লেন, জালালুদ্দীন মুহাম্মাদ বিন আহমাদ আল- মাহাল্লী (৭৯১-৮৬৪ হি.) ৷ তিনি কায়রোর বড় মাহাল্লা (5 $/| 44৫) উপশহরে জন্মুথহণ করেন। উক্ত নগরীর দিকে সম্বন্ধ করেই তাকে “মাহাল্লী’ বলা হয়ে থাকে। অতঃপর ৭৩ বছর বয়সে সেখানেই মৃত্যুবরণ করেন। তিনি সূরা ফাতিহা সহ সূরা কাহফের শুরু থেকে সূরা নাস-এর শেষ পর্যন্ত তাফসীর করেন। তিনি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন’ (দাউদী (মৃ. ৯৪৫ হি.), ত্বাবাকীতুল মুফাসসিরীন (কায়রো : মাকতাবা ওয়াহবাহ, ১ম সংস্করণ (১৩৯২ হি./১৯৭২ খৃ.) ক্রমিক সংখ্যা ৪৪৬, ২/৮০-৮১ পৃ.; যিরিকলী, আল-আ‘লাম ৫/৩৩৩ পৃ.) ৷ মাহাল্মী (৭৯১-৮৬৪ হি.) ও সুয়ূত্বী (৮৪৯-৯১১ হি.) উভয়ে ‘শাফেঈ’ ছিলেন বলে পরিচিত । প্রকৃত প্রস্তাবে তারা প্রত্যেকে ছিলেন স্বাধীন মুজতাহিদ । ৭. বায়যাভী : আব্দুল্লাহ বিন ওমর ক্বাধী নাছিরুদ্দীন বায়যাভী ইরানের প্রসিদ্ধ ‘সীরায’ (;/% |) নগরীর নিকটবর্তী ‘বায়যা’ (2%) শহরে সম্ভবতঃ ৫৯৪ হিজরীতে জন্মগহণ করেন। তিনি তৎকালীন সময়ে ইরান, আযারবাইজান প্রভৃতি এলাকার শ্রেষ্ঠ আলেম ছিলেন। তাফসীর, ফিক্ৃহ, উছুল ও আরবী সাহিত্যে অদ্বিতীয় বিদ্বান ছিলেন । একবার তাবরীয শহরে বিদ্বানদের একটি দরসের মজলিসে তিনি প্রবেশ করেন এবং সকলের পিছনে বসেন হঠাৎ দরসের উত্তাদ একটি বিষয় উল্লেখ করেন এই ধারণায় যে, উপস্থিত কেউ তার জবাব দিতে পারবে না। অতঃপর তিনি সবার নিকটে এর উত্তর জানতে চান। কেউ বলতে না পারলেই কেবল তিনি ব্যাখ্যা দিবেন। দেখা গেল মজলিসের কেউ তার উত্তর দিতে পারল না। অতঃপর বায়যাভী তার উত্তর www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।