তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents যামাখশারী, কুরতুবী, ইবনু কাছীর, ক্বাসেমী, জালালায়েন সবাই উক্ত আয়াতের শানে নুযূল হিসাবে নযর বিন হারেছের বক্তব্য উদ্ধৃত করেছেন এবং অধিকাংশ এর পক্ষে সূরা আনফালের ৩২ আয়াতটি এনেছেন। তবে বায়যাভী এটিকে নযর বিন হারেছের বক্তব্য ধারণা করে তার দলীল হিসাবে প্রথমে সূরা আনফাল ৩২ আয়াতটি এনেছেন। যা মাদানী সুরা । অতঃপর অথবা বলে এটি আবু জাহলের বক্তব্য ধারণা করে সূরা শো‘আরা ১৮৭ আয়াতটি পেশ করেছেন । যা মাক্কী সূরা । অথচ শো‘আরা ১৮৭ আয়াতটি এসেছে হযরত শু‘আয়েব (আঃ)-এর কাহিনী বর্ণনার মধ্যে । সেখানে বলা হয়েছে যে, উক্ত দাবীটি তার কওমের নেতারা তীর কাছে করেছিল । এটি মুহাম্মাদ (ছাঃ)-এর সময়কার ঘটনা নয়। যেখানে স্বয়ং আবু জাহল-এর বক্তব্য উদ্ধৃত হয়েছে। যেমন আল্লাহ বলেন, $049 52 Li 5 00 Bis Ls Fh i OF Sy pt 18 BY Ee) A jl ‘আর স্মরণ কর, যখন তারা বলেছিল, হে আল্লাহ! যদি এই ব্যক্তি (মুহাম্মাদ) সত্য (নবী) হয়ে থাকে তোমার পক্ষ হ'তে, তাহ’লে তুমি আমাদের উপর আকাশ থেকে প্রস্তর বর্ষণ কর অথবা আমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দাও’ (আনফাল ৮/৩২) ৷ কিন্তু প্রশ্ন হ’ল সূরা আনফাল মাদানী সূরা ৷ যা বদর যুদ্ধ উপলক্ষে নাযিল হয় । অথচ বর্তমান সূরাটি মাক্কী। অতএব মক্কার কোন ঘটনা উপলক্ষেই অত্র আয়াত নাষিল হওয়াটা স্বাভাবিক ৷ তাছাড়া নযর বিন হারেছ ও ওক্্‌বা বিন আবু মু‘আইত্বকে বদর যুদ্ধ থেকে মদীনায় ফেরার পথে হত্যা করা হয়।** অতএব উপরে বর্ণিত কুরায়েশ নেতাদের উদ্ভট দাবীসমূহের প্রেক্ষিতে অত্র আয়াত নাযিল হয়ে থাকতে পারে। তবে উপলক্ষ্য যাই হৌক, উপরোক্ত দাবী সকল যুগের সকল অবিশ্বাসী সমাজের যেমন আল্লাহ বলেন, £42 ৷ 25 ly SE ৩9 ০১ ০ ০৮ 5 ৩০ ৩], ‘তারা তোমাকে আযাব তরান্বিত করতে বলে । অথচ আল্লাহ কখনো তার ওয়াদা ভঙ্গ করেন না। তোমার প্রতিপালকের কাছে একটি দিন তোমাদের গণনার এক হাযার বছরের সমান’ (হজ্জ ২২/৪৭) ৷ অর্থাৎ আজ হৌক কাল হৌক অবিশ্বাসী ও পাপীদের উপর আযাব আসবেই । দুনিয়াতে আসবে ছোট আযাব হিসাবে এবং আখেরাতে আসবে জাহান্নামের কঠোরতম আযাব হিসাবে (সাজদাহ ৩২/২১) । ২) SB Yd AY ‘অবিশ্বাসীদের জন্য যাকে বাধা দানকারী কেউ নেই-’। এখানে » 50 অর্থ ‘কাফিরদের জন্য’ বা কাফিরদের উপর’ দু’টিই হ’তে পারে (কাসেমী) । যাকে প্রতিহত করার ক্ষমতা কারু থাকবে না। কাফির’ বলা হয়েছে ‘অবিশ্বাসীদের সেরা’ হিসাবে। কিন্তু এর দ্বারা মুশরিক, মুনাফিক ও ফাসিকদেরকেও বুঝানো হয়েছে যা বিভিন্ন আয়াত ও হাদীছ দ্বারা প্রমাণিত । ৯৭. সীরাতুর রাসূল (ছাঃ) ওয় মুদ্রণ ৩১৪ পৃ. । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।