Contents এসব লোকদের ধমক দিয়ে আল্লাহ স্বীয় নবীকে বলেন, 4; ৯% i LS LOB IAT EAT HLS HOT Sl SS I ১০ [০4 ৮ ০৬0% “তুমি কি তাকে দেখেছ, যে তার প্রবৃত্তিকে উপাস্যরূপে গ্রহণ করেছে? তুমি কি তার যিম্মাদার হবে?’ ‘তুমি কি মনে কর ওদের অধিকাংশ শোনে ও বোঝে? তারা তো চতুষ্পদ জন্তুর মত। বরং তার চাইতে পথভ্রষ্ট’ ফরিয়াদ ২/69২ ৪৪)। অতঃপর দুর্বল ঈমানদারদের সম্পর্কে আল্লাহ বলেন, Ls FE of AS YO YG ALS AF VL BSL SAL YG Den BE tf SLE -৩;৯,5 ৯ ‘আর তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া কোন কারণ নেই যে, তারা আল্লাহ ও তার রাসূলের প্রতি অবিশ্বাসী । আর তারা ছালাতে আসে অলস অবস্থায় এবং তারা অর্থ ব্যয় করে অনিচ্ছুক ভাবে’ (তওবা ৯/৫৪) । আলোচ্য আয়াতে এটি পরিষ্কার হয়ে গেছে যে, ক্ন্য়ামতের দিনটি কাফের-মুশরিক, কপট বিশ্বাসী ও দুর্বল বিশ্বাসী সকল নামধারী মুসলমানের জন্য আক্ষেপ হবে। সেদিন তারা কারু সাহায্য পাবে না। তবে খালেছ অন্তরে ঈমান পোষণকারীরাই কেবল আল্লাহ্র অনুমতিক্ৰমে রাসূল (ছাঃ)-এর শাফা'আত লাভ করবে। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, EB CE YL IG Le UG LG A UL ‘কিয়ামতের দিন আমার শাফা‘আতের সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি হবে সেই, যে দুনিয়াতে খালেছ অন্তরে বলেছিল, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই’ আর আল্লাহ বলেন, */ ৫453৮ ১| [34০ 555 53)| ১ ‘তার অনুমতি ব্যতীত এমন কে আছে যে তীর নিকটে সুফারিশ করতে পারে?’ (বাকারাহ ২/২৫৫) । অলি-আউলিয়াদের অসীলায় মুক্তি পাবেন বলে যারা ধারণা করেন, তারা বিষয়টি উপলব্ধি করুন! ৪৮ ও ৫০ আয়াতে মুত্তাকী ও কাফিরদের নিকট কুরআনের দু’ধরনের ফলাফলের কথা বলা হয়েছে । মুত্তাকীদের নিকট এটি উপদেশ গ্রন্থ এবং কাফিরদের নিকট এটি অনুতাপ গ্রন্থ । কেননা কাফিররা একে মানে না। অথচ এর বিপরীতে তারা কোন কিতাবও আনতে পারে না । ফলে দুনিয়া ও আখেরাতে তাদের অনুতাপ ছাড়া কিছুই করার থাকে না। দুনিয়াতে তারা কল্পনার অনুসারী হয়ে শয়তানের তাবেদার হয় এবং আখেরাতে জাহান্নামের ইন্ধন হয়। স্রেফ কল্পনার ফানুস ব্যতীত তাদের কাছে সত্য-মিথ্যার কোন মানদণ্ড থাকেনা । অথচ মুসলমানের কাছে কুরআনই সত্য-মিথ্যার মানদণ্ড । আর এতেই তারা নিশ্চিন্ত । যেমন আল্লাহ বলেন, 8 48:43 ০ ১ ০ ৩১ “এই কিতাব যাতে কোন সন্দেহ নেই । যা আল্লাহভীরুদের জন্য পথ প্রদর্শক’ (বাকারাহ ২/২) । ৯১. বুখারী হা/৯৯ ‘ইলম’ অধ্যায়; মিশকাত হা/৫৫৭৪ ‘হাউয ও শাফা‘আত’ অনুচ্ছেদ । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।