Contents আর মুনাফিকরা মুখে ইসলাম প্রকাশ করে। কিন্তু ভিতরে কুফরী লুকিয়ে রাখে । এদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলেন, - ০৯ 4 A LBL ol dd) ‘নিশ্চয়ই আল্লাহ মুনাফিক ও কাফেরদের জাহান্নামে একত্রিত করবেন’ (নিসা ৪/১৪০) । বরং মুনাফিকরা জাহান্নামের সর্ব নীচু স্তরে থাকবে। যেমন আল্লাহ বলেন, ৯ ৩) dt US 1 4 2 ll 2054 9 “নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে । আর তুমি কখনো তাদের জন্য কোন সাহায্যকারী পাবে না’ (নিসা 8৪/১৪৫) । দ্বিতীয় বিষয়টি বলা হয়েছে, -৩৪৷ ॥৬০ 22.4 7, ‘তারা অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না’। এর মধ্যে সমাজে ইসলামের অর্থনৈতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধাদানকারীদের নিন্দা করা হয়েছে। সাথে সাথে এ বিষয়েও ইঙ্গিত রয়েছে যে, মুমিন কখনো কৃপণ হয় না। সে কখনো অভাবগ্রস্তকে বঞ্চিত করতে পারে না। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 1% ০ $ ৩৫39 = ০ 3 “ঈমান ও কৃপণতা কখনোই একজন বান্দার হৃদয়ে একত্রিত হ’তে পারে না’ ৷”৪ এখানে বান্দা’ অর্থ ‘মুসলিম’ ৷ যা অন্য বর্ণনায় এসেছে, - 4 ৯9 ০ 3 ‘কোন মুসলিমের হৃদয়ে’ (নাসাঈ হা/৩১১৪)। | ধনী-গরীব আল্লাহ্র সৃষ্টি । এর মধ্যে সমাজ পরিচালনার ও অগ্রযাত্রার ব্যাপারে দূরদশী পরিকল্পনা রয়েছে। এজন্য উভয়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা অপরিহার্য । নইলে সমাজ অচল হয়ে পড়বে । পুঁজিবাদীরা তাদের পুঁজির স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকু অন্যকে দেয়, বাকী সবটুকু নিজেরা সঞ্চিত রাখে । সমাজবাদীর ব্যক্তি মালিকানা হরণ করে সব পুঁজি রাষ্ট্রীয় কোষাগারে জমা করে। ফলে সমাজদেহ রক্তশূন্য হয়ে সব রক্ত মাথায় জমা হয়। তাতে সমাজ ভেঙ্গে পড়ে। ইসলাম তার অনুসারীদের উপর সঞ্চিত ধনে শতকরা আড়াই শতাংশ হারে যাকাত এবং উৎপন্ন ফসলে এক দশমাংশ হারে ওশর ফরয করেছে। সেই সাথে উত্তরাধিকার বণ্টন ও নফল ছাদাক্ধা প্রদানে বিপুলভাবে উৎসাহিত করেছে। ফলে ইসলামী সমাজে পুঁজিবাদের কোন সুযোগ নেই অধিকন্ত ইসলাম মূলনীতি হিসাবে বলে দিয়েছে, ১ ০৮০) -627>/9 ‘ধনীদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের অধিকার রয়েছে’ (যারিয়াত ৫১/১৯) অতএব অভাবগ্রস্তকে দান করা ধনীদের করুণা নয়। বরং এটা গরীবের অধিকার । এই হক তাদের না দিলে ক্্য়ামতের দিন আল্লাহ তাদের কাছ থেকে সেটা আদায় করে ৮৪. নাসাঈ হা/৩১১০; মিশকাত হা/৩৮২৮, রাবী আবু হুরায়রা (রাঃ); ছহীহুল জামে‘ হা/৭৬১৬ । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।