তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents কামনা করে আমরা তার জন্য তার ফসল বাড়িয়ে দেই । আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে, আমরা তাকে তা থেকে কিছু দিয়ে থাকি কিন্তু আখেরাতে তার জন্য কোন অংশ থাকবে না’ (শুরা ৪২/২০) । অর্থাৎ তারা সৎকর্ম করলে দুনিয়ায় কিছু ফলাফল পেয়ে থাকে। কিন্তু আখেরাতে সে কিছুই পাবে না। বস্তুতঃ দুনিয়াবী স্বার্থে কোন কাজই মানুষের হৃদয়ে স্থায়ীভাবে রেখাপাত করে না। নবী-রাসূলগণ দুনিয়াবী কোন জীকজমকের কোন চিহ্ন রেখে যাননি । কিন্তু তাদের রেখে যাওয়া আদর্শ মানুষের জীবনকে যুগ যুগ ধরে সুপথ দেখিয়ে যাচ্ছে। এটাই হ’ল তাদের দুনিয়াবী পাওয়া ৷ এছাড়া আখেরাতের চিরস্থায়ী পাওনা তো আছেই । তাদের সনিষ্ঠ অনুসারী মুমিন নর- নারীগণ একইভাবে ইহকালে ও পরকালে সম্মানিত ও পুরস্কৃত হবেন। কাফের- মুশরিকরা আল্লাহতে বিশ্বাসী না হওয়ায় এবং নবীগণের পথ অনুসরণ না করায় জাহান্নামে দগ্ধীভূত হবে। (৩৪) -- এ৷ ১৬৮ 5 (225 )7, তারা অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না’। ৬51, >| : 25/9 অৰ্থ উৎসাহিত করা’ (কুরতুবী)। অত্র আয়াতে আল্লাহ ঈমানদারগণের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। একইভাবে তিনি অন্যত্র বলেন, ১ 5 ৯9 5 03 oh Ls LE 22 Sh El Ul -/5 8% ১7 £172 5% 2, ‘তারা আল্লাহ্র মহবরতে অভাবগ্রস্ত, ইয়াতীম ও বন্দীদের আহাৰ্য প্রদান করে’ । ‘(তারা বলে) শুধুমাত্র আল্লাহ্র সত্তুষ্টি লাভের জন্যই আমরা তোমাদের খাদ্য দান করি। আর আমরা তোমাদের নিকট থেকে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না’ (দাহৃর ৭৬/৮-৯)। পক্ষান্তরে ইয়াতীম-মিসকীনকে বঞ্চিত করা কাফেরদের প্রধান বৈশিষ্ট্য । যেমন আল্লাহ কুরায়েশ নেতা আবু জাহল প্রমুখ সম্পর্কে বলেন, Ui - 2 LES sd iff nll bb SE 22 I =| ৰ 5: ‘তুমি কি দেখেছ তাকে, যে বিচার দিবসে মিথ্যারোপ করে?’ (১) ‘সে হ’ল এ ব্যক্তি, যে ইয়াতীমকে গলাধাক্কা দেয়’ (২) ‘এবং অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না’ (মাউন ১০৭/১-৩)। বাম হাতে আমলনামা পাওয়ার কারণ হিসাবে ৩৩ ও ৩৪ আয়াতে মৌলিকভাবে দু'টি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমটি বিশ্বাসগত এবং দ্বিতীয়টি কর্মগত। এতে ইঙ্গিত রয়েছে যে, বিশ্বাসহীন কর্ম এবং কর্মহীন বিশ্বাসের কোন মূল্য দুনিয়াতেও নেই, আখেরাতেও নেই ৷ প্রথম কারণ হিসাবে বলা হয়েছে, সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না’। এর অর্থ কাফির, মুশরিক ও মুনাফিক তিনটিই হ’তে পারে। কাফিররা পুরাপুরি অবিশ্বাসী । মুশরিকরা আল্লাহতে বিশ্বাসী হ’লেও তার সাথে অন্যান্যদের শরীক করে। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।