তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents (১) হযরত আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, 5); ৩ UL 0 HDG Te Ee oD CS TONE MA কুরআনে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যা তার পাঠক এক ব্যক্তির জন্য সুফারিশ করেছে। ফলে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সেটি হ’ল ১: 64 904 ৷ (সূরা মুল্ক)। অর্থাৎ এ ব্যক্তি পূর্ণ অনুধাবনের সাথে সূরা মুল্‌ক পাঠ করেছিল ও এর উচ্চ মর্যাদা উপলব্ধি করেছিল । ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন ও তার কবরের আযাব মাফ করেছেন। এটি ভবিষ্যতের অর্থে নিলে যে ব্যক্তি এটি পাঠ করবে, সে ব্যক্তি অনুরূপ মর্যাদা প্রাপ্ত হবে। উল্লেখ্য যে, যারা ‘বিসমিল্লাহ’-কে সূরা ফাতেহার অংশ বলেন না, অত্র হাদীছটি তার অন্যতম দলীল কেননা সূরা মুল্‌কে ৩০ টি আয়াত রয়েছে বিসমিল্লাহ ব্যতীত (মিরকাত) ৷ অত্র হাদীছে আরেকটি বিষয় জানা যায় যে, কোন আয়াত নাষিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ্‌র হুকুমে যথাস্থানে তার তারতীব দেওয়া হ’ত এবং কুরআনের সূরা ও আয়াত সমূহের তারতীব সম্পূর্ণরূপে তাওঝীফী ৷ অর্থাৎ আল্লাহ্র হুকুমে জিবীল মারফত রাসূল (ছাঃ) কর্তৃক নির্দেশিত । এতে কোনরূপ কমবেশী বা আগপিছ করার অধিকার কারু নেই (কুরতুবী) । (২) আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হ'তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, (2 4) 2 7 AE Lp Hel La ‘সূরাটি হ’ল বাধা দানকারী ও মুক্তি দানকারী । যা এর পাঠকারীকে কবর আযাব হ’তে মুক্তি দেয়’ ।* ১. তিরমিযী হা/২৮৯১; আবুদাউদ হ|/১৪০০; ইবনু মাজাহ হা/৩৭৮৬; মিশকাত হা/২১৫৩; ছহীহুল জামে হা/২০৯১। ২. কুরতুবী : মুহাম্মাদ বিন আহমাদ বিন আবুবকর আবু আব্দুল্লাহ আল-কুরতুবী মালেকী (৬১০-৬৭১ হি.) স্পেনের কর্ডোভা শহরে জন্মগ্রহণ করেন এবং আলবেনিয়ার মানিয়া (%1|) শহরে ৬৭১ হিজরীর ৯ই শাওয়াল ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি বিশ্ববিশ্ৰুত ‘তাফসীরে কুরতুবী’র লেখক ছিলেন । যার পুরা নাম ৩৬ &া, | ০৮ ত U১ তা ৪০১ ০৬১। এতদ্যতীত J 3 55 USS Lal 3 UL SAY nly SA SA dl sl [0/5 3 ১ প্রভৃতি তার শ্রেষ্ঠ কিতাব সমূহের অন্তর্ভুক্ত । তিনি সূরা ইসরার ৪৫ আয়াতের তাফসীরে নিজের জীবনের একটি ঘটনা বর্ণনা করেন এই মর্মে যে, আমি কর্ডোভায় প্রচণ্ড রাজনৈতিক গোলযোগের সময় শত্রুর সামনে থেকে পালিয়ে যাই । দু'জন ঘোড় সওয়ার আমার পিছু নেয়। তখন আমি কোন পথ না পেয়ে উনুক্ত যমীনে বসে পড়ি সেখানে আমাকে আড়াল করার মত কিছুই ছিলনা । আমি সেখানে বসে সূরা ইয়াসীনের (৯ম আয়াতটি সহ) প্রথম দিকের আয়াতগুলি পড়তে থাকি । ইতিমধ্যে শত্রুরা আমার পাশ দিয়ে চলে যায় এবং ফিরে আসে আল্লাহ তাদের চোখগুলি অন্ধ করে দেন। তারা আমাকে দেখতে পায়নি । অতএব আল্লাহপাকের জন্য সমস্ত প্রশংসা (আল-মুফাসসিরূন ১/২৮৭) । ৩. তিরমিযী হা/২৮৯০; ত্বাবারাণী কাবীর হা/১২৮০১; মিশকাত হা/২১৫৪; ছহীহাহ হা/১১৪০, হাদীছটির শেষাংশ যা উপরে বর্ণিত হয়েছে, এটুকু ছহীহ ৷ প্রথমাংশটি যঈফ (আলবানী, এ) । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।