তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents (১২) 21 ৩১ ৫% 5594: 45 “যাতে এটা আমরা তোমাদের জন্য স্মৃতি হিসাবে রাখতে পারি এবং ধারণকারী কানগুলি এ ঘটনা স্মরণে রাখে’ । 559%: ‘তোমাদের জন্য স্মৃতি হিসাবে’ অর্থ 4 + ‘তোমাদের জন্য উপদেশ হিসাবে’ (কুরতুবী) £21 অর্থ £5৮ “মুখস্থকারী’। এখানে -:_ ০, ৩১ ‘ধারণকারী কানগুলি’ অর্থ ‘স্মৃতিতে ধারণকারী’। কেননা কান কেবল শোনে কিন্তু হৃদয় সেটা মনে রাখে বা স্মৃতিতে ধারণ করে। যেমন আল্লাহ অন্যত্র বলেন, J $51 ১ ১) ১৫৯ 2৯9 ৷ 15 4 ১৮ ‘নিশ্চয়ই এর মধ্যে উপদেশ রয়েছে এঁ ব্যক্তির জন্য, যার মধ্যে অনুধাবন করার মত হৃদয় রয়েছে এবং যে মনোযোগ দিয়ে শোনে’ (কবা-ফ ৫০/৩৭) । নুহ (আঃ)-এর পরিচয় : ‘আবুল বাশার ছানী’ (ad % বা মানবজাতির দ্বিতীয় পিতা“” বলে খ্যাত নূহ (আলাইহিস সালাম) ছিলেন পিতা আদম (আলাইহিস সালাম)-এর দশম অথবা অষ্টম অধস্তন পুরুষ । তিনি ছিলেন দুনিয়াতে ১ম রাসূল ।** নূহ (আঃ)-এর চারটি পুত্র ছিল : সাম, হাম, ইয়াফিছ ও ইয়াম অথবা কেন‘আন।*২ প্রথম তিনজন ঈমান আনেন। কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্নাবনে ডুবে মারা যায় (হৃদ ১১/৪৩) | নূহ (আঃ)-এর স্ত্রীও তার দাওয়াত কবুল করেননি (তাহরীম ৬৬/১০) । নুহ (আঃ)-এর দাওয়াতে তার কওমের হাতে গণা মাত্র কয়েকজন ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। সূরা ছাফফাত ৭৭ আয়াতের তাফসীরে রাসূল (ছাঃ) বলেন, নূহের মহাপ্নাবন শেষে কেবল তার তিন পুত্র সাম, হাম ও ইয়াফেছ-এর বংশধরগণই অবশিষ্ট ছিল। তাদের মধ্যে ০ ০ -০95 4 ৬3/9 52 4 £59 “সাম ছিল আরবদের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেছ রোমকদের (গ্রীক) পিতা’ ।** ইবনু আব্বাস ও ক্বাতাদাহ (রাঃ) বলেন, পরবর্তী মানব জাতি সবাই নূহের বংশধর’ ।* ৭০. বদরুদ্দীন আয়নী হানাফী (৭৬২-৮৫৫ হি.), উমদাতুল ক্বারী শরহ বুখারী হা/৭৩৩৩-এর ব্যাখ্যা, “সৃষ্টির সূচনা’ অধ্যায় । ৭১. বুখারী হা/৭৫১০; মুসলিম হ৷/১৯৩; মিশকাত হা/৫৫৭২, রাবী আনাস (রাঃ) । ৭২. কুরতুবী, তাফসীর সূরা আনকাবৃত ১৪ আয়াত । ৭৩. তিরমিযী হা/৩২৩০-৩১, আলবানী সনদ ‘যঈফ’ বলেছেন; আহমাদ হা/২০১১১; হাকেম হা/৪০০৬, ২/৫৯৫ পৃ., তিনি একে ‘ছহীহ’ বলেছেন ও যাহাবী তাকে সমর্থন করেছেন, রাবী সামুরাহ বিন জুনদুব (রাঃ); ইবনু কাছীর । ৭8. ইবনু কাছীর, তাফসীর সূরা ছাফফাত ৭৭ আয়াত । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।