তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ‘(আল্লাহ বললেন) এখন? অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে’ (৯১)। ‘অতএব আজ আমরা তোমার দেহকে (বিনষ্ট হওয়া থেকে) বাচিয়ে দিলাম । যাতে তোমার পরবর্তীঁদের জন্য তুমি নিদর্শন হতে পার । বস্তুতঃ বহু লোক এমন রয়েছে যারা আমাদের নিদর্শন সমূহের ব্যাপারে উদাসীন’ (ইউনুস ১০/৯০-৯২) |** হযরত লূত (আলাইহিস সালাম) এর পরিচয় : হযরত লূত (আঃ) ছিলেন হযরত ইব্রাহীম (আঃ)-এর ভাতিজা । চাচার সাথে তিনিও জন্মভূমি ‘বাবেল’ শহর থেকে হিজরত করে বায়তুল মুক্বাদ্দাসের অদূরে কেন‘আনে চলে আসেন আল্লাহ লূত (আঃ)-কে নবুঅত দান করেন এবং কেন‘আন থেকে অন্ত দূরে জর্ডান ও বায়তুল মুক্বাদ্দাসের মধ্যবর্তী ‘সাদূম’ অঞ্চলের অধিবাসীদের পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এ এলাকায় সাদূম, আমুরা, দূমা, ছা‘বাহ ও ছা‘ওয়াহ নামে বড় বড় পাচটি শহর ছিল । কুরআন মজীদ বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে ‘মু’তাফেকাহ’ (নাজম ৫৩/৫৩) বা ‘মু’তাফেকাত’ (তওবাহ ৯/৭০, হা-কৃকাহ ৬৯/৯) শব্দে বর্ণনা করেছে । যার অর্থ ‘জনপদ উল্টানো শহরগুলি’। এ পীচটি শহরের মধ্যে সাদূম (294) ছিল সবচেয়ে বড় এবং সাদূমকেই রাজধানী মনে করা হ’ত। হযরত লূত (আঃ) এখানেই অবস্থান করতেন । এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য-শ্যামল ৷ এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল । কওযমে লূতের প্রধান দুষ্র্ম ছিল পুংমৈথুন। যা তাদের পূর্বে পৃথিবীতে কেউ করেনি। যেমন আল্লাহ বলেন, ty Us SEL UV 2 SH ed 5 3b TEEN SN 3 OH Bll CALE JE SHS SH Cell ‘তোমরা এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে পৃথিবীর কেউ কখনো করেনি’ । ‘তোমরা কি পুংমৈথুনে লিপ্ত আছ, রাহাজানি করছ এবং নিজেদের মজলিসে প্রকাশ্যে গৰ্হিত কৰ্ম করছ’? (আনকাবৃত ২৯/২৮-২৯; আরাফ ৭/৮০) । আধুনিক গবেষণা মতে, মরণব্যাধি এইডস-এর মূল কারণ হ’ল, পুংমৈথুন। আজকের বিশ্বে যা মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। ফলে পৃথিবী আজ আল্লাহ্র মহা গযবের সম্মুখীন । লুতের যুগে পাপটি ছিল স্থানিক । সেকারণ গযবটিও ছিল স্থানিক । যা আজও বিশ্ববাসীর শিক্ষা হাছিলের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। কওমে লূত-এর বর্ণিত ধ্বংসস্থলটি বর্তমানে ‘বাহরে মাইয়েত’ বা ‘বাহরে লূত’ অর্থাৎ ‘মৃত সাগর’ বা ‘লৃত সাগর’ নামে খ্যাত ৷ যা ফিলিস্তীন ও জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে ৬৭. কওযমে মুসা সম্পর্কে জানার জন্য পাঠ করুন : হা.ফা.বা. প্রকাশিত নবীদের কাহিনী-২ সংশ্লিষ্ট অধ্যায় । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।