তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents (8) bl LULL 5 47, 015357 ‘অতঃপর ফেরাউন ও তার পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া শহরবাসীরা গুরুতর পাপে লিপ্ত ছিল’ ৷ AE UG ad BLE JONG 10 ES EG ‘eqn SS পূর্ববর্তীরা মন্দকর্ম সমূহ নিয়ে এসেছিল’ (কাসেমী) । অর্থাৎ মন্দকর্মে লিপ্ত ছিল ।** 5&1, ‘উল্টে যাওয়া শহরবাসীরা’ ৷ এর দ্বারা কওমে লূতকে বুঝানো হয়েছে। ফেরাউনের পরিচয় : মিসরের কওমে ফেরাউনের নিকট প্রেরিত নবী ছিলেন, হযরত মূসা (আঃ) ও তার বড় ভাই হারূণ (আঃ) । ‘ফেরাউন’ কোন ব্যক্তির নাম নয়। বরং এটি ছিল তৎকালীন মিসরের সম্রাটদের উপাধি । ক্বববিতী বংশীয় এই সম্বাটগণ কয়েক শতাব্দী ব্যাপী মিসর শাসন করেন। এই সময় মিসর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌছে গিয়েছিল। লাশ মমিকরণ, পিরামিড, স্ফিংক্স প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হযরত মূসা (আঃ)-এর সময়ে পরপর দু’জন ফেরাউন ছিলেন। সর্বসম্মত ইস্রাঈলী বৰ্ণনাও হ’ল এটাই এবং মুসা (আঃ) দু'জনেরই সাক্ষাৎ লাভ করেন। লুইস গোন্ডিং-এর তথ্যানুসন্ধানমূলক ভ্রমণবৃত্তান্ত |N THE STEPS OF MOSSES, THE LAW GIVER অনুযায়ী উক্ত ‘উৎপীড়ক ফেরাউন’-এর নাম ছিল ‘রেমেসিস-২’ এবং ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেপতাহ (৮4:4) বা মারনেপতাহ । লোহিত সাগর সংলগু তিক্ত তুদে তিনি সসৈন্যে ডুবে মরেন। যার ‘মমি’ ১৯০৭ সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে ‘জাবালে ফেরাউন’ নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। এসময় তার লাশের উপরে লবণের একটি স্তর জমে ছিল। যা দেখে সবাই স্তম্ভিত হন। এ কারণে যে, অন্য কোন মমির দেহে অনুরূপ পাওয়া যায়নি। উক্ত লবণের স্তর যে সাগরের লবণাক্ত পানি তা বলাই বাহুল্য । এভাবে সূরা ইউনুস ৯২ আয়াতের বক্তব্য দুনিয়াবাসীর নিকটে সত্য প্রমাণিত হয়ে যায়। ফেরাউনের লাশ আজও মিসরের পিরামিডে রক্ষিত আছে । যা দেখে লোকেরা উপদেশ হাছিল করতে পারে। কিন্তু যাদের শিক্ষা গ্রহণ করা উচিৎ সেই যালেমদের হুশ ফিরবে কি? বরং মুসলিম নামধারী বর্তমান মিসরীয় জাতীয়তাবাদী নেতারা ফেরাউনকে তাদের ‘জাতীয় বীর’ বলে আখ্যায়িত করছেন এবং কায়রোর ‘ময়দানে রেমেসীস’-এর প্রধান ফটকে তার বিশাল প্রস্তর মূর্তি স্থাপন করেছেন’ ।** আল্লাহ্র গযবে ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর আদি ৬টি জাতির মধ্যে কওমে নূহ, ‘আদ, ছামুদ, লূতৃ্‌ ও কওমে মাদইয়ানের বর্ণনার পর ষষ্ঠ গযবপ্রাপ্ত জাতি হিসাবে কওমে ফেরাউন ৬৫. কওমে লূত ও কওমে ফেরাউন সম্পর্কে জানার জন্য পাঠ করুন : নবীদের কাহিনী ১ ও ২ সংশ্লিষ্ট অধ্যায় । ৬৬. মুহাম্মাদ সালামাহ জাবর, তারীখুল আম্বিয়া (কুয়েত: মাকতাবা ছাহওয়াহ ১৪১৩/১৯৯৩) ১/১৩৭ পৃ. www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।