তাফসীরুল কুরআন (২৯তম পারা)
/ ৩৫৩
📝 লেখা 📖 পিডিএফ

Contents ৮১০ "০,৬ ‘এটি আমাদের বৃষ্টি দেবে’ । জবাবে তাদের নবী হুদ (আঃ) বললেন, ‘বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তদ আযাব’ ‘সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে...’ (আহকাফ ৪৬/২৪) ৷” ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহ্‌র চূড়ান্ত গযব নেমে আসে । সাত রাত্রি ও আট দিন ব্যাপী অনবরত ঝড়-তুফান বইতে থাকে । মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়ী-ঘর সব ধ্বসে যায়, প্রবল ঘূর্ণিঝড়ে গাছ-পালা সব উপড়ে যায়, মানুষ ও জীবজন্তু শূন্যে উত্ধিত হয়ে সজোরে যমীনে পতিত হয় (কামার ৫৪/২০; হাকৃকাহ ৬৯/৬-৮) এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশালবপু ‘আদ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাৎ দুনিয়া ও আখেরাতে (হুদ ১১/৬০) । আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) যখন মেঘ বা ঝড় দেখতেন, তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন হে আয়েশা! এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্রাবায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। যারা মেঘ দেখে খুশী হয়ে বলেছিল, ‘এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে’ ।* তিনি বলতেন, $6 ৬৪৯ ০ ৬৮০ -১) UU ‘আমি (খন্দকের যুদ্ধে) সাহায্যপ্রাপ্ত হয়েছিলাম পূবালী বায়ু দ্বারা । আর আদ- এর কওযম ধ্বংস হয়েছিল পশ্চিমা বায়ু দ্বারা’ ।** রাসূল (ছাঃ)-এর এই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকের অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গযব নেমে আসতে পারে। যেমন ওহোদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে । যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, 4 94 ১ 158, ols Ue dl Sf TA LE LS 145 ‘আর তোমরা এসব ফেৎনা থেকে বেঁচে থাক, যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না, যারা তোমাদের মধ্যে যালেম। আর জেনে রাখো যে, আল্লাহ্র শাস্তি অত্যন্ত কঠোর’ (আনফাল ৮/২৫)। উল্লেখ্য যে, গযব নাযিলের প্রাক্কালেই আল্লাহ স্বীয় নবী হুদ ও তার ঈমানদার সাথীদের উক্ত এলাকা ছেড়ে চলে যাবার নির্দেশ দেন ও তারা উক্ত আযাব থেকে রক্ষা পান (হৃদ ১১/৫৮) । অতঃপর তিনি মক্কায় চলে যান ও সেখানেই ওফাত পান ।** তবে ইবনু কাছীর হযরত আলী (রাঃ) থেকে বর্ণনা উদ্ধৃত করেছেন যে, হুদ (আঃ) ইয়ামনেই কবরস্থ হয়েছেন।* আল্লাহ সর্বাধিক অবগত । ৬০. আহক্বাফ ৪৬/২৪, ২৫; ইবনু কাছীর, তাফসীর সুরা আ‘রাফ ৭১ আয়াত ৷ ৬১. বুখারী হা/৩২০৬; মুসলিম হা/৮৯৯; মিশকাত হা/১৫১৩ ‘ছালাত’ অধ্যায়, ‘ঝঞরাবায়ু’ অনুচ্ছেদ । ৬২. বুখারী হা/৪১০৫, ‘এন্দক যুদ্ধ’ অনুচ্ছেদ; মুসলিম হ৷/৯০০; মিশকাত হা/১৫১১ ‘ঝঞ্রাবায়ু’ অনুচ্ছেদ । ৬৩. কুরতুবী, তাফসীর সূরা আ‘রাফ ৬৫ আয়াত । ৬৪. ইবনু কাছীর, তাফসীর সুরা আরাফ ৬৫ আয়াত; দ্র. নবীদের কাহিনী-১ হুদ (আঃ) অধ্যায় । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।