বিভিন্ন অঞ্চলে এমন কিছু পানি স্থাপনা আছে যে গুলো রোমান শাসনামলে নির্মিত হয়েছিল৷ দামেক্কের পানি সরবরাহ পদ্ধতির অন্যতম উৎস বরদা নদী থেকে নেয়া নালা বা কৃত্রিম প্রণালী রোমান আমলেই তৈরী । প্রাচীনকাল থেকেই আবহাওয়া ও পানি সিরিয়ার জনসাধারণের জীবন যাপন এবং ভূমি ব্যবস্থার পদ্ধতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে আসছে। পর্যাপ্ত বৃষ্টিপাতের বদৌলতে দেশটির পশ্চিমাঞ্চলে প্রচুর কৃষি কাজ হয় এবং এ প্রেক্ষিতে এই এলাকার স্থায়ী বাসিন্দাদের মধ্যে কৃষকরাই হচ্ছে প্রধান। পক্ষান্তরে জামিরাহ এবং অরন্তি নদীর পূর্ব দিকে বৃষ্টিপাতের অনিশ্চয়তার কারণে কৃষি কাজ অসম্ভব হয়ে পড়ে । মরু অঞ্চলে যেখানে পানি সরবরাহ বা সেচের বিকল্প ব্যবস্থা নেই সেখানে স্থায়ী বসতির সন্ধান পাওয়া যায় না। বাসিন্দাদের বেশীর ভাগই যাযাবর । পশু পালন হচ্ছে তাদের প্রধান পেশা । এই অবস্থায় সেচ ভিত্তিক কৃষি কাজের পরিমাণ বাড়ানোর জন্য প্রাগৈতিহাসিক কাল থেকেই এই এলাকায় রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা চালানো হয়েছে। এই প্রচেষ্টারই অংশ হিসেবে ঘাট-এর দশকে ইয়াজমুক নদীর উৎস মুখের পানি ধরে রাখার জন্য জাজিরায় খাবুর নদী প্রকল্প মুজাইরিজ প্রকল্পসহ দক্ষিণাঞ্চলে সীন, অরন্তি, বরদা এবং আয়ওয়াজ নদীর উপর ড্যাম তৈরীর প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর মধ্যে ইউফ্রেতিস নদীর উপর তৈরী বাধ প্রায় ৫ লাখ হেক্টর জমিকে সেচের আওতায় আনতে সক্ষম হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে সিরিয়ার রাজনৈতিক ইতিহাসকে পাচটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে । এর মধ্যে রয়েছে প্রাচীন সিরিয়া, ইসলামী যুগের সিরিয়া, ওসমানীয় সাম্রাজ্য, ফরাসী ম্যাণ্ডেট এবং স্বাধীনতা উত্তর তথা বর্তমান সিরিয়া । ইতিহাসের উষা লগ্নে সিরিয়া ছিল সেমিটিকদের আবাসস্থল । কাল পরিক্রমায় খৃষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে কেনানী এবং মরুভূমির পৌরাণিক বাসিন্দারা এই এলাকায় এসে বসতি স্থাপন করে। তাদের সাথে শৃষ্টপূর্ব ১৭০০ অন্দে এ্যামেরীয়রা এসে যোগ দেয়। খৃষ্টপূর্ব ১৬০০ অন্দে মিশর ফিনিশিয়া ও ফিলিস্তিন দখল করে; এর অব্যবহিত পরেই সারা সিরিয়া মিশরীয় সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হয়। শৃষ্টপূর্ব পঞ্চদশ ও চতুর্দশ শতান্দিতে উত্তর দিক থেকে হিন্তি (71661695) পূর্ব দিক থেকে আসীরিয়ান ও আরামীয়ানরা উত্তর ও মধ্য সিরিয়াসহ মেসোপটোমিয়ার বেশীরভাগ অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা করে। খৃষ্টপূর্ব দশম শতাব্দিতে আর্মিয়ানরা দামেক্কে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেখান থেকেই পরবর্তী তিন শতাব্দি পর্যন্ত শাসনকাজ পরিচালনা করেছে। পারস্য সম্রাট কর্তৃক সিরিয়া দখলের মধ্য দিয়ে সিরিয়ার উপর সেমিটিক শাসনের অবসীন ঘটে । তিন শতাব্দি পর সিরিয়া গ্রীক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং শ্বৃষ্টপূর্ব ৩৩৩ অব্দে গ্রীকদের পরিবর্তে সেখানে রোমান শাসন হয়। রোমান আমলে সিরিয়ায় ব্যাপক সমৃদ্ধি ও ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে এবং হাওরান. এলাকা কৃষি কাজের জন্য বিখ্যাত হয়ে উঠে। রোমানরা ৯৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।