ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

. ইসলামী আইন ও বিচার এরপ্রল-জুন-২০১০ বর্ষ৬, সংখ্যা ২২, পৃষ্ঠা £৯৭-১০০ ইসলামে পানি আইন ও বিধি-বিধান মো. নুরুল আমিন ॥তেরো ॥ সিরিয়া £ সমভূমি মালভূমি ও পাহাড় পর্বত মিলিয়ে সিরিয়ান আরব প্রজাতন্ত্রের আয়তন হচ্ছে ১,৮১,৫৮০ বর্গ কিলোমিটার । এর উত্তরে তুরস্ক দক্ষিণে ইসরাইল ও জর্দান পূর্বে ইরাক এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও লেবানন অবস্থিত । অবস্থানের ভিত্তিতে দুটি প্রধান এলাকা নিয়ে সিরিয়া প্রজাতন্ত্র গঠিত। এর পশ্চিমাঞ্চল হচ্ছে সরু পার্বত্য ভূখণ্ড এবং পূর্বাঞ্চল হচ্ছে অধিকতর প্রশস্ত মালভূমি যা ইরাক সীমান্ত পর্যন্ত বিস্তৃত। ভূমধ্যসাগর বরাবর সিরিয়ার আরেকটি সমতৃমি অঞ্চল তুরস্ক সীমান্ত থেকে লেবানন সীমান্ত এলাকা দখল করে আছে। এই এলাকার বাসিন্দাদের মাছ ধরা হচ্ছে প্রধান পেশা । এই সমভূমির বিপরীতে রয়েছে পশ্চিমাঞ্চলের নুসাইরিয়া পাহাড়ী অঞ্চল যা অধিকতর উর্বর এবং ঘন বসতিপূর্ণ। পক্ষান্তরে এই দেশটির পূর্বাঞ্চল হচ্ছে রুক্ষ এবং মরুভূমি- প্রভাবিত। সিরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে রয়েছে লেবাননের পাহাড়শ্রেণী ও উর্বর হাওরান অধিত্যকা ৷ এই অধিত্যকাটাই দামেক্কের দক্ষিণ পূর্ব দিকে গিয়ে জাবাল ডুরজ-এর সাথে মিলিত হয়েছে। সিরিয়ার ডুরজ সম্প্রদায় এখানেই বসবাস করে। সিরীয়ার মরুভূমি অঞ্চল পূর্ব দিকে সম্প্রসারিত হয়ে ইরাকের সাথে গিয়ে মিশেছে। এর মাঝখানে রয়েছে ইউফ্রেথিস নদী ও তার শাখা-প্রশাখা । জজিরা নামে ব্যাত উত্তর পূর্ব অঞ্চলে এ নদীর শাখা-প্রশাখাসমূহ বিশেষ করে খাবুর নদী হচ্ছে খাদ্যশস্য ও তুলা চাষের জন্য পানির প্রধান উৎস। সিরিয়ার আবহাওয়া বৈচিত্র্যময়, মরুভূমি ও সমুদ্রের যৌথ প্রভাব এর প্রধান বৈশিষ্ট্য। দেশটির পশ্চিমাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভিত্তিতে পূর্বাঞ্চলের দিকে তা আস্তে আস্তে হ্রাস পায় এবং লেবাননের পাহাড়ের দিক অর্থাৎ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা খুবই কম। আধা-মরু অঞ্চলের শহর ও গ্রামসমূহের পানির প্রধান উৎস হচ্ছে পাহাড়ী ছড়া, কুয়া এবং সরকারী উদ্যোগে নির্মিত কৃত্রিম জলাশয় প্রভৃতি। হাজার হাজার বছর ধরে এসব এলাকার জন সাধারণ এই শুষ্ক আবহাওয়ার মধ্যে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে । সিরিয়ার লেখক : সম্পাদক, টস অন ইকোনমিক, আইইআরবি এবং সহকারী সম্পাদক, দৈনিক সংগাম ///.10907079071.001)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।