তারা কোন নিনদূকের নিন্দাকে ভয় করবে না। জনগণ ঘেনো উদ্ধৃত নতুন নতুন সমস্যার সমাধান জানতে তাদের নিকট সহজে যেতে গারে। ইজতিহাদের দরজা যোগ্য-অযোগ্য সরার জন্য উদ্ৃ্ত করে দেয়া' মোটেই সমীচীন নয়। কেননা এতে অনুপযুক্ত বি ইজতিহাদ করার ধৃষ্টতা দেখাতে পারে, যে শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতেই সক্ষম নয়। তার পক্ষে সঠিক ভাবে বিক্ষিপ্ত বিষয়সমূহকে সুসাম্স্য করা এবং এক মতকে অন্য মতের উপর অগ্রাধিকার দেয়া সন্তব নয়। যারা ইজজতিহাদের দরজা বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন তারা মূলত অযোগ্য লোকদের ইজতিহাদ করার যোগ্যতা দাবি এবং আল্লাহ্র উপর তাদের মিথ্যা আরোপকে ভয় করতেন। এরা দলীল-প্রমাণ ছাড়াই বলে ফেলে, এটি হালাল, এটি হারাম। বন্ুত শাসক গোষ্ঠীকে খুশী করাই এদের লক্ষ্য হয়ে থাকে। আমরা বহু লোককে দেখেছি যারা ইজতিহাদের দাবি করে এবং নেতৃবৃন্দকে সতষ্ট করার মানসে নিছক ধারণার কল্পনার ভিত্তিতে বলে দেয় বিষয়টির আইনগত সমাধান এই এই। আর শাসকরাও এসব খোঁড়া মুজতাহিদের মতামতের উপর নির্ভর করেন। বর্তমান যুগে দেখা যাচ্ছে, অনেকে ফতোয়া দেন, ব্যবসায়িক সুদ (1)1:0616661) বৈধ এবং ভোক্তাসুদ বৈধ নয়। আরো অগ্রসর হয়ে কোনো কোনো ব্যক্তি সাধারণভাবে সকল সুদকে (00017501161) বৈধ বলেছে। কেননা তার ধারণামতে এতে কল্যাণ নিহিত রয়েছে, যা হণ করা উচিত। আবার কেউ কেউ বংশবিস্তার রোধে শর্তহীনভাবে গর্ভপাতকে বৈধ বলে ফতোয়া দিয়েছে। কারণ শাসকগোষ্ঠী এরূপ মত পোষণ করেন। এর নাম দেয়া হয়েছে পরিবার ব্যবস্থাপনা। এদের কেউ আবার মত দিয়েছে, কোন ব্যক্তি হদরযোগ্য অপরাধে অন্যন্ত না হলে (অপরাধ ঘটনাক্রমে হলে) তার উপর হদ কার্যকর করা যাবে না। শরীয়ত বিরোধী এ জাতীয় আরো অনেক মত বা রায় যা নিষ্ঠাবান আলেমদেরকে ইজতিহাদের দরজা বন্ধ করার পক্ষে কথা বলতে বাধ্য করেছে। এ ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, সামগ্রিকভাবে ইজতিহাদের দরজা বন্ধ করে দেয়ার মতটি শরীয়তের মূল উৎস ও প্রাণশক্তির সাথে সংগতিপূর্ণ নয়। বন্ৃত সঠিক কথা হচ্ছে, ইজতিহাদ করা জায়েয, বরং যার মধ্যে ইজতিহাদের শর্তাবলী বিদ্যমান তার জন্য ইজতিহাদ করা ওয়াজিব অপরিহার্য। কারণ অতীতকালে ঘটেনি এমন অনেক নিত্য নতুন বিষয়ের শরঈ বিধান জানা মুসলিম উক্মাহর জন্য জরুরি হয়ে পড়েছে। ইজতিহাদের উত্স : 4৫-১1১০ আলেমগণ এ বিষয়ে একমত যে, আল্লাহ্ ছাড়া অন্য কারো বিধান গ্রহণযোগ্য নয়। তাই সব বিধি বিধানের উৎস আল্লাহ তাজালা, যা ওহীর মাধ্যমে লাভ করা যায়। আর ওহী হতে পারে মাতনূ অর্থাং কুরআনুল কারীম অথবা গায়রে মাতলু অর্থাৎ রমূলুন্লার স. সৃন্নাহ। রসূলুল্লাহ স. নিজ থেকে কোন কিছু বলতেন না। তিনি তাই বলতেন, যা তীর উপর ওহী করা হতো। এভাবে বিষয়টি পরিষ্কার হলো যে, সকল বিধি বিধানের উৎস সরাসরি কুরআন ও মুন্নাই। আর ইজমা হলো আল্লাহ্র বিধানের উদ্ঘাটনকারী। কেননা গোটা উদ্মত কখনো ত্রষ্টতার উপর একমত হয় না। আর কিয়াস হলো, মুজতাহিদের ধারণার তিত্তিতে আল্লাহ্র বিধান উদ্ঘাটন । প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে এই ধারণা যথেষ্ট হবে যতক্ষণ কিয়ামের শর্তসমূহ পাওয়া যাবে। এক্ষেত্রে আমাদের বক্তব্য “সত্য একাধিক হয় না' বা আমাদের বক্তব্য অন্য যাই হোক না কেন উসৃল সংশ্লিষ্ট পরিশিষ্টে এ বিষয়ের বিস্তারিত বিশ্লেষণ বর্ণিত হবে। তবে এখানে এমন দু'টি বিষয় আলোচনা করছি যা নিয়ে ইদানিং বেশী বিতর্ক হচ্ছে। ৯২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।