ইসলামী আইন ও বিচার এপ্রিল-জুন ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২২, পৃষ্ঠা £৮৯৯৬ আাল-মাওনৃতাতল ফিকহিয়া (ইসলামী ফিকাহ রিধাকোয)-এর ঢুিকা তৃতীয় কিন্তি | মাযহাবের স্থিতি ও তার ক্রমবিকাশ £ ১১,7১1 ৯1১৬ || ০3৭: আমরা যতদূর জেনেছি কিছু মাযহাব উৎপত্তির পর নিশ্চিহ্ন হয়ে গেছে, অন্যগুলো টিকে আছে এবং বিকশিত হয়েছে। কোনো কোনো এঁতিহাসিকের মতে, বিষয়টি শাসনক্ষমতা ও প্রভাব-প্রতিগততির সাথে সম্পর্কিত মূলত এমত বাস্তবসন্থত নয়। প্রচলিত মাযহাবসমূহের অস্তিত্ব বজায় থাকা ও তার ক্রমবিকাশে শাসক গোষ্ঠী ও তাদের পরতাব-প্রতিপত্তির ভূমিকা থাকলেও তা ছিন নগণ্য যেমন আব্বাসী খিলাফতকালে সমগ্র মুসলিম বিশ্বে তাদের কর্তৃত বিভৃত ছিল এবং বিচার বিভাগ ছিল হানাফী ফকীহদের গ্রভাবাধীন। এতদসবেও আমরা উত্তর আফ্রিকা ও মিসরে হানাফী মাযহাবের অতি অল্প সংখ্যক অনুসারী জনগোষ্ঠী দেখতে পাই। বরং তৎকালে গারস্যের অধিকাংশ এনাকার জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশই ছিল শাফিঈ মাযহাবের অনুসারীরা। আর হানাফী মাযহাব এ অঞ্চলের ইরাক, ান-অক্সানিয়া (মধ্য এশিয়া) ও পারস্যের কিছু এলাকায় সীমাবদ্ধ ছিল। এক সময় মুসলিম বিশ্বের অধিকাংশ এলাকায় উসমানী খেলাফত বিস্তৃত ছিল এবং তাদের সরকারী মাযহাব ছিল হানাফী মাযহাব। সম উসমানী সাম্রাজ্যে বিচার ব্যবস্থা ছিল এই মাযহাবের আলেমদের প্রভাবাধীন। এসব্েও আমরা দেখতে গাই, তিউনিসিয়ার রাজধানীর তুবাঁ বংলোলভূত কিছু পরিবার ব্যতীত সমগ্র উত্তর আফ্রিকায় মালিকী মাষহাবই প্রসার লাত করেছে। মিসরেরও একই অবস্থা। সেখানকার অধিকাংশ অধিবাসীই শাফিঈ মাযহাবের অনুসারী। তনুধ্যে মিসরের পোর্ট সাঈদ ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় মালিকী মাযহাবের কিছু সংখ্যক অনুসারী রয়েছে। আর অল্প সংখ্যক ক্রম-অবনৃপ্ততকী বংশোদ্ভূত শারকাসী অথবা বিচার বিভাগে চাকুরি গাওয়ার আশায় এই মাযহাব গ্রহণকারী ব্যতীত হানাফী মাযহাবের অনুসারী খুঁজে গাওয়া যায় না। যদিও আল-আযহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মজলিসগ্ুলো এই মাযহাবের ছাত্রদের ছারা. সমৃদ্ধ থাকতো, তথাপি সাধারণ মানুষ ছিল শাফি়ী কিংবা মালিকী মাযহাবের অনুসারী। অতএব কোনো বিশেষ মাযহাবের অস্তিত্ব বজায় থাকার ও তার ক্রমবিকাশে রায় পৃষ্ঠপোষকতার ভূমিকা কোথায়? একই কথা বলা যায় আরব উপদ্বীপ ও উপসাগরীয় অঞ্চগুলোর বেলায়ও। এসব এলাকা সপপর্ণরূপে উসমানী সাযরাজ্যের অধীন ছিল। ভাসত্বেও আমরা দেখি, সেখানে মালিকী, হাম্বলী এবং কখনো অল্প পরিসরে শাফিন মাযহাৰ প্রসার লাত করেছে এবং হানাফী মাযহাবের অনুসারীদের সংখ্যা নিতান্ত নগণ্য। বন্তুত যেকোন মাযহাবের স্থিতি বা তার প্রসার সর্বপ্রথম যার উপর নির্ভর করে তাহলো মাযহাৰ প্রণেতার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস এবং মাযহাবের প্রচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।