6. স্থিতি ও স্থায়িত্ব $ এ পৃথিবীর বুকে যতদিন ইসলাম ও মুসলমান থাকবে, যাকাত ব্যবস্থাও ততদিন কার্যকর থাকবে । কোন অত্যাচারী প্রশাসকও তা নাকচ করতে পারে না, সুবিচারের নাম করেও তাতে কেউ কোন পরিবর্তন আনার অধিকারী নয়। কিন্ত “কর' ব্যবস্থায় এরূপ স্থিতিশীলতা ও চিরন্তনতার কোন বৈশিষ্ট্য নেই। এটি অস্থায়ী ব্যবস্থা। প্রয়োজনের দৃষ্টিতে ধার্য হয়, প্রয়োজন শেষ হলে তাও শেষ হয়ে যায়।৪৫ ব্যয়ের ক্ষেত্র ঃ যাকাতের ব্যয়ের ক্ষেত্র বিশেষভাবে নির্দিষ্ট । মহান আল্লাহ নিজেই তার কিতাবে তা নির্দিষ্ট করে দিয়েছেন। মহানবী স. বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগ করে দেখিয়েছেন। এর ব্যয় খাতসমূহ যেমন মানবিক তেমনি ইসলামসম্মতও। কিন্তু “কর' রাষ্ট্রের সাধারণ প্রয়োজনসমূহ পূরণার্থে ব্যয় করা হয়ে থাকে এবং সে খাত সমূহ সরকারই নির্ধারণ করে থাকে ।৪৬ রাষ্ট্রের সাথে সম্পর্ক $ “কর' আদায়ের ব্যাপারটি সম্পদ, মালিক ও প্রশাসন কর্তৃপক্ষের মধ্যকার সম্পর্কের ব্যাপার। প্রশাসন কর্তৃপক্ষই তা আরোপ করে এৰং ব্যক্তিদের কাছ থেকে আদায় করে। প্রশাসন ইচ্ছে করলে তা কমাতে, বাড়াতে কিংবা প্রয়োজনে ক্ষমা করতে পারে। পক্ষান্তরে যাকাতের অবস্থা ভিন্নতর। যাকাত মহান আল্লাহ কর্তৃক ফরয হেতু তা নির্ধারিত খাতেই ব্যয় করতে হয়। এ অবস্থা হতে কোনভাবেই নিষ্কৃতি পাওয়া যায় না। যাকাত আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে প্রদান করা হয় বলে কেউ এতে ফাঁকি দিতে চায় না, কিন্তু সাধারণ মানুষ সুযোগ পেলেই “কর' ফাকি দিতে চায়।৪৭ - লক্ষ্য ও উদ্দেশ্য ঃ যাকাতের আধ্যাত্মিক ও নৈতিক লক্ষ্য সুস্পষ্ট ও সুনির্দিষ্ট । কর ব্যবস্থা সে পর্যন্ত পৌঁছার কথা চিন্তাও করতে পারে না। যাকাতের অর্থ সর্বক্ষেত্রে ব্যয় করা যায় না। কিন্তু করের অর্থ যে কোন কাজে ব্যয়ের ক্ষমতা ও পূর্ণ স্বাধীনতা সরকারের রয়েছে। করের অর্থ দ্বারা দেশের সকল নাগরিকই সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু যাকাতের অর্থ দ্বারা শুধুমাত্র যাকাত প্রাপ্যরাই সুবিধা ভোগ করতে পারবে ।৪৮ ধার্যকরণ (ক) ঃ যাকাত শুধুমাত্র বিত্তশালী মুসলিমদের জন্যই বাধ্যতামূলক। কিন্তু কর বিশেষতঃ পরোক্ষ কর সর্বসাধারণের উপর আরোপিত হয়ে থাকে । অধিকন্ত প্রত্যক্ষ করেরও বিরাট অংশ জনসাধারণকে দিতে হয়।৪৯ ধার্যকরণ (খ) ঃ যাকাত ধার্য করা হয় মূল অস্থাবর সম্পদের উপর। এতে আয় ও মূলধনের কোন পার্থক্য করা হয় না বরং সম্পদ ঘরে জমা থাকলেই যাকাত দিতে হয়। পক্ষান্তরে কর ধার্য করা হয় আয়ের উপর । আয় বাড়লে করের পরিমাণ বাড়ে।৫০ ধার্যকরণ (গ) $ উৎপাদনশীল জমির (স্থাবর সম্পত্তি) কর বাধ্যতামূলক, দিতেই হবে। (ফসল হোক বা না হোক) পক্ষান্তরে ফসল উৎপাদিত হলেই শুধু যাকাত দিতে হবে; অন্যথায় নয়। মূলত ফসলের যাকাতকে উশর বলা হয়। কর জমির উপর ধার্য করা হয়। আর ফসলের উপর “উশর ধার্য হয়।৫১ ধার্যকরণ (ঘ) $ সরকার সাধারণত মূলধন, আয়, আমদানী, ব্যক্তির ভোগ্য ও ব্যবহার্য জিনিসের উপরও কর ধার্য করে। কিন্তু ভোগ্য ব্যবহার্য জিনিসের উপর ইসলাম যাকাত ধার্য করে না। কারণ যাকাত ধনী লোকদের কাছ থেকে গ্রহণ করে গরীব, মিছকিন এবং দীন ও ইসলামী আইন ও বিচার ৮৫ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।