বল, “আমি তো তোমাদের মতো একজন মানুষই, আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ। অতএব তোমরা তারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা করো । দুর্ভোগ অংশীবাদীদের জন্য । যারা যাকাত প্রদান করে না এবং তারা আখিরাতেও অবিশ্বাসী ।”৩৮ হযরত আবু বকর রা. খলীফার আসনে সমাসীন হবার পর একদল বিদ্রোহী যাকাত দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে যখন ঘোষণা করলেন, “আল্লাহর শপথ! যারা রাসূলের জীবদ্দশায় যাকাত দিত, তারা যদি আজ উটের একটি রশিও দিতে অস্বীকার করে, তবে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব ।৩৯ তখন হযরত “উমর ফারুক রা.-সহ সাহাবীগণ জিজ্ঞেস করলেন, যারা তাওহীদ ও রিসালাতে বিশ্বাসী, নামাজও আদায় করে, শুধুমাত্র যাকাত অস্বীকার করায় তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হবে কেন? হযরত আবূ বকর রা.-এর যুক্তি ও দৃঢ়তার সাথে একমত পোষণ করে সাহাবীগণ এঁক্যবদ্ধভাবে যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।৪০ অতএব ইসলামের অন্যান্য বিধান পালন করার পরও যদি কেউ শুধু যাকাত দিতে অস্বীকার করে যাকাত আদায় না করে তা হলে সে মূলত ইসলামকেই অস্বীকার করল। প্রশ্ন হতে পারে যে, রাষ্ট্রীয়ভাবে কর বা খাজনা দেয়ার পরও যাকাত দিতে হবে কেন? কর বা খাজনা আদায় করলেও যাকাত দিতে হবে। যাকাত ও কর এক সাথে হতে পারে না-এ ধারণা সঠিক নয়। কারণ, যাকাত কর নয়, মূলত এটা একটি অর্থনৈতিক ইবাদত। কর বা ট্যাক্স প্রদান কোন ইবাদত নয়।৪১ কর ও ইবাদতের মধ্যে মৌলিক ধারণা ও নৈতিক মর্যাদার দিক দিয়ে ব্যাপক পার্থক্য রয়েছে। যেমন £ ১নাম ও শিরোনাম £ কর ও যাকাতের মধ্যে প্রথম পার্থক্য এদের নামের অর্থের মধ্যেই পরিলক্ষিত হয়। যাকাত শব্দটি আভিধানিক অর্থে পবিত্রতা, প্রবৃদ্ধি ও বৃদ্ধি প্রবণ বুঝায় । পক্ষান্তরে কর বলতে সাধারণত জরিমানা, খারাজ (ভূমি .কর) অথবা জিজিয়া (বাধ্যতামূলক চাদা) ইত্যাদি বুঝায়। ২.মৌলতত্ব ও প্রয়োগের ক্ষেত্র ঃ যাকাত এমন একটি ইবাদত যা মুসলিম ব্যক্তির উপর ফরজ করা হয়েছে, মহান আল্লাহর নেয়ামতের শোকর আদায়ের মাধ্যমে তার নৈকট্য লাভের উদ্দেশ্যে । কিন্ত কর এরূপ নয়। তা নিছক সামাজিক বা রাষ্ট্রীয় বাধ্যবাধকতা, ইবাদত বা আল্লাহর নৈকট্য লাভের কোন ভাবধারাই তাতে নেই।৪২ এ জন্য যাকাত আদায় ও আল্লাহর দরবারে কবুল হবার জন্য নিয়ত শর্ত। কেননা নিয়ত ছাড়া কোন ইবাদত কবুল হয় না। আমলসমূহের মুল্যায়ন নিয়তের উপরই হয়।৪৩ এ কারণেই ইসলামী শরী'অত অমুসলিমদের উপর যাকাতের ভার চাপায়নি। কিন্তু কর সেরূপ নয়। তা মুসলিম অমুসলিম উভয়ের উপর ধার্য করা হয়। ৩. নিসাব নির্ধারণ £ যাকাতের নিসাব পূর্ব নির্ধারিত। নির্ধারিত পরিমাণ হতে এক বিন্দু পরিবর্তন করার অধিকার কারো নেই। “কর' এরূপ নয়। তার ক্ষেত্র, তার পরিমাণ, তার মূল্যায়ন ও পরিমাণ নির্ধারণ প্রভৃতি সব কাজই রাষ্ট্র-সরকারের চিন্তাভাবনা ও প্রশাসকদের পরিমাণ নির্ধারণের মাধ্যমেই হয়ে থাকে 18৪ ৮৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।