ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

ছাড়া যা ক্ষতি থেকে রক্ষা পেত। এ কারণেই মহানবী স. এটাকে নিষিদ্ধ করেছেন। কিন্তু যদি কোন নির্দিষ্ট জিনিসের বিনিময়ে বর্গা দেয়া হয় তাতে বাঁধা নেই।২৮ ৩. উৎপাদনের একটি নির্দিষ্ট অংশ জমিদার নিয়ে নিত এবং বাকী অংশ কিষাণ পেত। হযরত জাবির রা. বলেন, “লোকেরা উৎপাদনের এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ ও অর্ধাংশের উপর কৃষিকাজ করত।২৯ কিষাণ বর্গা হিসেবে কখনো উৎপাদনের কিছু অংশ দিয়ে দিত, আবার কখনো জমির বদলে অন্য কোন প্রকারের ফসল, যেমন খেজুর ইত্যাদি নিজের ঘর থেকেই দিয়ে দিত। হযরত রাফে বিন খাদীজ রা. তীর চাচা হযরত যুহায়ের রা. থেকে বর্ণনা করেছেন “আমাকে মহানবী স. ডেকে পাঠালেন এবং বললেন, তুমি তোমার কৃষিক্ষেতগুলো কি কর? আমি বললাম, আমরা সেগুলো কখনো উৎপাদনের এক চতুর্থাংশ, আবার কখনো খেজুরের কয়েকটি ওসকের পরিবর্তে বর্গা দেই। তিনি বললেন, এরূপ করো না।৩০ মহানবী স. কর্তৃক ভূমিকরের হার নির্ধারণ মহানবী স. নিজেই ভূমিকরের হার নির্ধারণ করতেন। বিভিন্ন সম্প্রদায়ের সর্দাররা যখন ইসলাম গ্রহণ করত তখন তিনি (মহানবী সা.) ভূমিকর আদায় সম্পর্কে নির্দেশনামা লিখে তাদের কাছে পাঠিয়ে দিতেন। কাউকে কোন অঞ্চলের শাসনকর্তা করে পাঠাবার সময়ও তিনি এ সম্পর্কে নির্দেশনামা লিখে দিতেন। তিনি আমর বিন হাযমকে এ সম্পর্কে যে নির্দেশ দিয়েছিলেন, তা নিয়ে প্রদত্ত হলো $ “এই নির্দেশনামাটি মুহাম্মাদুর রসূলুল্লাহর পক্ষ থেকে আমর বিন হাযমকে ইয়ামেনে পাঠাবার সময় লেখা হচ্ছে, মুসলমানদের জমি থেকে যেন এক দশমাংশ ভূমিকর আদায় করা হয়। ভূমিকরের এই পরিমান সেই সমস্ত জমির ক্ষেত্রেই প্রযোজ্য যেগুলোকে বৃষ্টি অথবা জলাশয় থেকে বিনাশ্রম পানি সিক্ত করা হয়। আর যে জমি বালতি দ্বারা পানি সিক্ত করা হয় সে জমির খাজনা এর অর্ধেক অর্থাৎ ২০/১ অংশ হবে ।৩১ মহানবী স. হামীরের বাদশাহের নামে যে ফরমান পাঠিয়েছিলেন তা হলো ঃ বিসমিল্লাহির রাহমানির রাহীম- আল্লাহ এবং তার রাসূলের অনুগত থাক, নামায পড়, যাকাত দাও, মালে গনীমত থেকে আল্লাহ এবং তার রাসূলের এক পঞ্চমাংশ আদায় কর। এ ছাড়াও জমির খাজনা আদায় কর। যে জমি জলাশয় অথবা বৃষ্টির পানিতে সিক্ত হবে তার সনি রিনিটি নিট রি হবে ।৩২ খনীফাদের আমলে খাজনার হার হযরত আবূ যায়দ আনসারী রা. তীর পিতা থেকে বর্ণনা করেন, আমাকে হযরত আলী রা. ফোরাত বিধৌত এলাকায় পাঠিয়েছিলেন। তিনি অনেকগুলো গ্রামের কথা উল্লেখ করে আমাকে নির্দেশ দিলেন £ ৮২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।