ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

এটা আমাদের দেবতার জন্য ।' যা তাদের দেবতাদের অংশ তা আল্লাহর কাছে পৌছায় না এবং যা আল্লাহর অংশ তা তাদের দেবতাদের কাছে পৌছায়, তারা যা মীমাংসা করে তা 1২৪ জাহেলী যুগে বিনিময়ের ভিত্তিতে চাষাবাদের জন্য অন্যের জমি নেয়ার নিয়মও তাদের মধ্যে প্রচলিত ছিল। তায়েফে ভূমিকর আদায়ের পন্থা তায়েফ মক্কা নগরী থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৭৫ মাইল দূরে অবস্থিত। সমুদ্ব পৃষ্ট থেকে এর উচ্চতা আনুমানিক পাচ হাজার ফুট। তায়েফের জমি সাধারণত উর্বরা এবং সুফলা। তৎকালীন তায়েফে বনু সাকীফ এবং বনু আমীর সম্প্রদায়ের প্রাধান্য ছিল। বনু আমীর সম্প্রদায় সেখানকার সমস্ত জমির মালিক ছিল এবং বনু সাকীফ সম্প্রদায় আধির ভিত্তিতে (অর্ধেক উৎপন্ন মালিকের এবং অর্ধেক কৃষকের) সে সমস্ত জমি চাষাবাদ করত। কাল ক্রমে বনু সাকীফ সম্প্রদায় শক্তিশালী হয়ে উঠলে তারা বন্‌ আমীর সম্প্রদায়কে জমির মালিকানা থেকে উচ্ছেদ করে নিজেরাই জমিদার বনে বসে। ইসলামের আবির্ভাবের সময় তায়েফের সমস্ত ভূসম্পত্তি বনূ সাকীফ সম্প্রদায়ের মালিকানাধীন ছিল।২৫ মদীনায় ভূমিকর আদায়ের পন্থা মহানবী স. মদীনায় হিজরত করে এসে মুসলমান, মূর্তিপূজারী, মুশরিক এবং ইহুদী সম্প্রদায়ের লোকদের পান। তৎকালীন মদীনা ছিল মূলত কিষাণদের শহর। মদীনায় হিজরত করে এসে মুহাজিরগণ ব্যবসা-বাণিজ্য শুরু করেন এবং আনসারগণ তাদের ক্ষেত কৃষি নিয়েই ব্যস্ত থাকেন। হযরত আবু হুরায়রা রা. বলেন, “আমার মুহাজির ভায়েরা হাট বাজারে বেচা কেনায় এবং আমার আনসার ভায়েরা তাদের চাষাবাদ এবং বাগানের কাজে . ব্যস্ত থাকতেন ।২৬ ইসলামের আবির্ভাবের সময় মদীনায় কর আদায়ের তিন-চারটি পদ্ধতি প্রচলিত ছিল। যথা £ ১. কিষাণ জমিদারের কাছ থেকে কিছু জমি নিত এবং সেগুলোর কর হিসেবে জমিদারের কিছু জমি আবাদ করে দিত। এঁ জমিতে যা ফলত, জমিদারই তার অধিকারী হত। হযরত রাফে ইব্‌ন খাদীজ রা. বলেন, “মদীনায় আমাদের অঞ্চলেই সবচেয়ে বেশী কৃষিক্ষেত ছিল। আমাদের মধ্যে কেউ কেউ নিজেদের জমি বর্গা দিত এবং ৰলত £ এই জমিখন্ড. আমার এবং ওটা তোমার। অতঃপর কখনো এই টুকরার মধ্যে ফসল ফলত এবং কখনো এ টুকরার মধ্যে । অতএব মহনবী স. এটাকে নিষিদ্ধ করে দেন।২৭ ২. কখনো শুদ্ধ জমি খন্ড কিষাণের জন্য নির্দিষ্ট হত আর উর্বর খন্ড জমিদারের ভাগে পড়ত । হযরত রাফে ইব্‌ন খাদীজ রা. থেকে বর্ণিত আছে, লোকেরা মহানৰী স..এর যুগে নদীতট এবং নালার পার্বতী জমির উৎপাদনের বিনিময়ে এবং কৰনো উৎপাদনের একটি নির্দিষ্ট অংশের বিনিময়ে জমি বর্গায় খাটাত। কোন কোন সময় একটি নষ্ট হত এবং অন্যটি বেচে যেত। ফলে কোন কোন ব্যক্তি কোন করই পেত না শুধুমাত্র এ ফসল ইসলামী আইন ও বিচার ৮১ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।