আল হাদীসে কর প্রসঙ্গ কুরআনুল কারীমের ন্যায় হাদীস শরীফেও “উশর ফরয হবার প্রমাণ পাওয়া যায়। মহানবী স. ফসল ও ফলের যাকাত অর্থাৎ “উশর দু'ভাগে নির্ধারণ করেছেন। যে সব ভূমিতে বৃষ্টির পানিতে শস্য উৎপাদিত হয়, তার জন্য “উশর অর্থাৎ এক-দশমাংশ, সেচের পানিতে উৎপাদিত জমির ফসলের “উশরের অর্ধেক অর্থাৎ বিশ ভাগের এক ভাগ। যেমন হযরত আবদুল্লাহ ইব্ন “উমর রা. বলেন, মহানবী স. বলেছেন, “যেসব ভূমি বৃষ্টি ও বার্ণার পানি দ্বারা অথবা নদ-নদী দ্বারা স্বাভাবিকভাবে সিঞ্চিত হয়, তাতে উশর (এক দশমাংশ) ওয়াজিব হবে। আর যে সব ভূমিতে পানি সেচ করতে হয় তাতে বিশ ভাগের এক ভাগ ওয়াজিব হবে ।২০ হযরত “আমর ইব্ন দীনার রা. বলেন, মহানবী স. বলেছেন, যে ফসলকে আকাশের পানি সিক্ত করে, তাতে “উশর আর যাকে বালতি বা রশি ইত্যাদির সাহায্যে সিক্ত করা হয় তাতে উশরের অর্ধেক ।২১ হযরত আবু সাঈদ খুদরী রা. বলেন £ মহানবী স. বলেছেন, (শস্যের মধ্যে) পাঁচ ওসাক- এর কমে কোন যাকাত নেই।২২ উপরোক্ত আয়াত ও হাদীসের প্রেক্ষিতে ইমাম মালিক রহ., ইমাম শাফি“ঈ রহ., ইমাম আহমদ রহ. এবং বিপুল সংখ্যক ইসলামী আইনবিদগণের মতে প্রত্যেক জমির ফসলের শর দান করা ফরয। তাদের মতে কোন মুসলিমের মালিকানাধীন জমির খাজনা দেয়ার কারণে 'উশরের হুকুম বাতিল হয়ে যায় না, বরং যথারীতি বহাল থাকে ।২৩ জাহেলি যুগে ভূমি কর আদায়ের বিশেষ পন্থা সমূহ ইসলাম-পূর্ব আরবের মুশরিকদের শস্যক্ষেত এবং গৃহপালিত পশুর উৎপাদনের উপর কর দানের নিয্নম প্রচলিত ছিল। তারা এই সব উৎপাদনের এক অংশ আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিত-যা ফকির- মিছকিনদের মঙ্গলার্থে ব্যয় করা হত। তারা অপর একটি অংশ মূর্তিগুলোর জন্য নির্দিষ্ট করে দিত-যা বুতখানার মুতাওয়াল্লীদের জন্য খরচ করা হত। তারা মূর্তিগুলোর জন্য নির্দিষ্ট অংশটি অত্যন্ত যত্্রের সাথে রক্ষণাবেক্ষণ করলেও আল্লাহর নির্দিষ্ট অংশটির দিকে কোনই মনোযোগ দিত না। ফলে এই অংশটির বেশীর ভাগই বুতখানার মুতাওয়াল্লীরা হজম করে নিত। এ প্রসঙ্গে কুরআনে বলা হয়েছে £ | 40115815155 02525705551 ০1 ৮০1১৮ 48 (১1,5) 4111 11 4772 9-5৯৭4১5 ০৮৫ ৮০১0১।৫০এ 9৯৩2৯ ১১২৫৯ 6৭ পদএ4১5 211 ০০০ ৬৫৯ এ] 04০5 “এবং আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তন্মধ্য হতে তারা (মুশরিকরা) আল্লাহ্র জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং নিজেদের ধারণা অনুসারে বলে, “এটা আল্লাহর জন্য এবং ৮০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।