ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

“তিনিই লতা ও বৃক্ষ-উদ্যানসমূহ সৃষ্টি করেছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদ বিশিষ্ট খাদ্যশস্য,যায়তুন ও দাড়িম্বও সৃষ্টি করেছেন-এগুলো একে অন্যের সদৃশ এবং বিসদৃশও। যখন তা ফলবান হয় তখন তার ফল আহার করবে আর ফসল তুলবার দিনে তার হক প্রদান করবে এবং অপচয় করবে না; নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।”১৬ মুফাস্সিরীনের অভিমত আল্লামা ইব্‌ন কাসির ব্রহ, উল্লেখ করেছেন যে, “মানুষকে উৎপন্ন খাদ্যের সব রকম ফসল ও ফল থেকে আল্লাহর হক আদায় করে সমাজ গঠনের দিকে মানসিক প্রনোদনা দানের উদ্দেশ্যে এ আয়াতে জোর দেয়া হয়েছে। তার কারণ হিসেবে ধরা যায় £ ১. তখনো “যাকাত' মী মানুষের সমাজে ফরজ বলে প্রতিপালিত হওয়ার পরিবেশ তৈরী হয়নি। (দ্বিতীয় হিজরী সালে 'যাকাত'-এর বিধান প্রাতিষ্ঠানিকতা পায়) ২. ফসল কাটার সময় দরিদ্র আরবরা হাজির হলেও মালিকগণ অনেক ক্ষেত্রে তাদেরকে উক্ত ফসল বা ফল থেকে কিছুই দান করতো না। কিন্ত্র দরিদ্রকে দান করার ব্যাপারেও উৎপন্ন ফসল বা জীবিকার সব কিছু দান করে নিজেকে নিংস্ব করা ও নিরন্ন ভিখারীতে পরিণত করাও দানের উদ্দেশ্য নয় ৰা ইসলামী সমাজ গঠনেরও নীতি নয়। সে দিকে দৃষ্টি না দিলে সীমা লংঘন করা হবে ।১৭ আল্লামা সাইয়্যেদ কুতুব শহীদ বলেছেন, “মানুষকে মহান আল্লাহ প্রদত্ত খাদ্যের ফসল ও ফল থেকে আর হালাল পশুর মাংস থেকে আহার করতে হবে, আল্লাহর হকও আদায় করতে হবে এমনভাবে যাতে অপচয় করা না হয় এবং শয়তানের পদাংক অনুসরণ করা না হয়। “ইসরাফ' বা অপচয় সম্পর্কেও সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে এ আয়াতে ।”১৮ অর্থনৈতিক তাৎপর্য অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে লক্ষ্যণীয় যে, প্রধানত কৃষি নির্ভর অর্থনীতিতে সুস্থনীতি কি হতে পারে সে দিকেই মানুষের চিন্তা ও বিবেচনাকে পরিচালিত করার নির্দেশ এ আয়াতটিব অন্ত “নিহিত তাৎপর্য । অর্থনৈতিক অগ্রগতির উর্ধগতি কৃষির ভিত্তিকে উন্নত করেই শুরু হয়। কৃষির উন্নতির সাথে সাথে দরিদ্ব ও অভাবধ্রস্তকে ফসল বা পণ্যে উপযুক্ত অংশ গ্রহণ করতে দেয়া প্রয়োজন। অর্থাৎ তাদেরও জীবন ধারণের অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থাকে নিশ্চিত করা প্রয়োজন । উৎপাদন ব্যবস্থা, বন্টন ব্যবস্থা, যাকাত আদায় ও বিতরণ ব্যবস্থা ইত্যাদি ব্যবস্থার পরিচালনাতেই দরিদ্র ও অভাবধরস্তদের অর্থনৈতিক নিরাপত্তা কার্যকর হবে মহান আল্লাহর হককে স্বীকৃতিদান করার ফলশ্রুতিতে 1১৯ উশর দেয়া ফরজ এতে কোন সন্দেহ নেই। কুরআনুল কারীমের নির্দেশ অনুযায়ী মহানবী স.-এর.কৃথা ও কাজে “উশর আদায় করা ফরজ প্রমাণিত হয়েছে। তা ছাড়া জমির সেচ ব্যবস্থার পার্থক্যের দরুন “উশর বা অর্ধ “উশর. ফরজ হবার ব্যাপারে সমস্ত ফিকহবিদই একমত্য পোষণ করেছেন। ইসলামী আইন ও বিচার ৭৯ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।