ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার এধিল-জুন £ ২০১০ বর্ষ ৬, সংখ্যা ২২, পৃষ্ঠা £ ৭৫-৮৮ ভূমিকর : একটি পর্যালোচনা ড. মোহাম্মদ আতীকুর রহমান এক ॥ উপমহাদেশে ভূমি বা তার উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত কর প্রাচীনকাল থেকে সুবিদিত। বৈদিক যুগের (খি.পু. ২০০০-১৫০০ অব্দ) প্রথম দিকে রাজশক্তি সুগঠিত ছিল না বিধায় কর আরোপ ছিল সাময়িক ও এচ্ছিক। দেবতাদের কৃপা লাভের জন্য স্বেচ্ছায় অর্পিত কিছু উৎসর্গ করার অর্থে বালি১ শব্দটির উত্তব হয়েছে, যা পরবর্তীতে কম বেশি স্বেচ্ছায় রাজাকে প্রদত্ত উপহার ও কর বোঝাতে ব্যবহৃত হতো । বৈদিক যুগের শেষ দিকে কর আরোপের প্রকৃতি বদলে যায় এবং রাজাকে প্রজাদের খাদক হিসাবে চিহ্নিত করা হয়। কৌটিল্যিয অর্থশান্ত্রং (আনুমানিক খি.পূ. ৩২১-৩০০ অব্দ) অনুসারে ততকালীন সর্বোচ্চ রাজস্ব কর্মকর্তা সমাহর্তা সাতটি স্থান পর্যবেক্ষণ করতেন এবং সেখান থেকে রাজস্ব সংগ্রহ করতেন। এ সাতটি স্থান ছিল দুর্গবেষ্টিত নগরী, গ্রামাঞ্চল, খনি, সেচ, বন, পশুপালন এবং বাণিজ্য পথ | এগুলোর মধ্যে গ্রামাঞ্চল ছিল ভূমির উপর প্রযোজ্য কতিপয় করের সাথে সংশ্লিষ্ট । ভারতের মুসলিম শাসন আমলে (১২০১- ১৭৫৭) প্রাচীন কালের ভূমির উপর করারোপের পদ্ধতির তেমন পরিবর্তন হয়নি, তবে করের পরিমাণ কখনও উৎপনু পণ্যের এক তৃতীয়াংশে, কখনও বা অর্ধাংশে বৃদ্ধি করা হয়েছিল। বৃটিশ শাসনামলেও (১৭৫৭-১৯৪৭) ভারতীয় প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য ভারতের সনাতনী ভূমিকর ব্যবস্থা বলবৎ রাখা হয়। ব্রিটিশরা জমিদার সৃষ্টি করে তাদের মাধ্যমে প্রত্যেক প্রজার কাছ থেকে রাজস্ব আদায়ের ব্যবস্থা করে। সাধারণত উৎপাদিত পণ্যের ভিত্তিতে কর নির্ধারণ করা হতো, তবে অধিকাংশ ক্ষেত্রেই কর আদায় ছিল দমনমূলক এবং অনেক ক্ষেত্রে উৎপাদিত পণ্যের অর্ধেকেরও বেশি কর হিসাবে আদায় করা হতো। ১৭৯৩ খি. চিরস্থায়ী বন্দোবস্ত আইনের মাধ্যমে বাংলায় জমিদারদের জন্য কর হার নির্ধারণ করে দেয়া হয় ১১ ভাগের ১ ভাগ। ১৯৫২ সনে জমিদারি প্রথা বাতিল হলেও বাংলাদেশের বর্তমান ভূমি রাজস্ব পদ্ধতি সৃষ্টি হয়েছে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ সন থেকে। স্বাধীনতার পূর্বে কৃষি জমি থেকে সরকারের রাজস্ব চাহিদা ছিল একর প্রতি ৬.৪৭ টাকা, এর মধ্যে ৩.৭৫ টাকা ভূমি রাজস্ব এবং ২.৭২ টাকা অন্যান্য কর (উন্নয়ন ও ত্রাণ কর এবং স্থানীয় অভিকর)। ১৯৭২ সনে সরকার রাষ্ট্রপতির আদেশবলে ২৫ বিঘা (৮.৩৩ একর) পর্যন্ত ভূমি রাজস্ব মওকুফ করে দিলে ২৫ বিঘা পর্যন্ত লেখক : প্রভাষক, ইসলামিক স্টাডিজ, বাড্ডা আলাতুনেসা স্কুল এন্ড কলেজ, বাড্ডা, ঢাকা । ///.10907079071.00)

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।