ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

আন-নিকাহুল বাতিল শিরোনামে ইসলামী আইনের কিতাবাদিতে লক্ষ করি । চতুর্থত, আগে ছিল পরিবারে দুইজন (স্বামী ্ত্রী), দ্বিতীয় স্ত্রী গ্রহণের কারণে এখন রেডি রে রর বেড়েছে কেন বৌ আনার কারণে দুই নারীর স্বামীকে এক বছর কারাবাসে থাকতে হবে । এদের ভরণপোষণের ব্যবস্থা কে করবে? দুই মহিলা কি ভিক্ষার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে ঘুরবে? এসব দিক বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ধারার অসঙ্গতি দূর করে তার পুনর্বিন্যাস করার আবেদন জানাচ্ছি। একাধিক স্ত্রী থুহণের অবকাশ রাখার সাথে সাথে আল-কুরআন সতর্ক করে দিয়েছে-. ৪০৯1৪ 1১1, » 5 2115 ৯৯ ৪ “যদি তোমরা আশঙ্কা করো যে, তোমরা ইনসাফ করতে পারবে না, তাহলে মাত্র একজন” (সূরা নিসা $ ৩)। অতএব ৪:৩ আয়াতের আলোকে ইসলামী শরীয়তের স্পীরিট হচ্ছে একজন স্ত্রীতে সন্তুষ্ট থাকা । যদি কেউ একাধিক স্ত্রী গ্রহণ করে সেখানে শরীয়তের বিচার্য হলো আদল-ইনসাফ হচ্ছে কিনা । ইসলামী আইন এখানে হস্তক্ষেপ করবে । এর আগে নয়। তালাক (বিবাহ বিচ্ছেদ) আল-কুরআন ও রাসূলুল্রাহ স.-এর সুন্নাহ (হাদীস) ইসলামী আইনের অধীনে তালাকেরও একটি অনুচ্ছেদ যোগ করেছে সুবিস্তৃত বিবরণসহ। তালাককে হাদীসে বলা হয়েছে সর্বাধিক ঘৃণ্য বৈধ কাজ এবং একান্ত ঠেকায় না পড়লে তালাক দিতে নিষেধ করা হয়েছে। তালাক বাচনিক, লিখিত, ইচ্ছাকৃতভাবে অথবা হাসি-ঠান্টাচ্ছলে যেভাবেই দেয়া হোক তা সাথে সাথে কার্যকর হয়। শাফিঈ মাযহাবে তালাকের পক্ষে সাক্ষী রাখা বাধ্যতামূলক এবং হানাফী মাযহাবে উত্তম (মুস্তাহাব)। বাংলাদেশে বিদ্যমান মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-এর ৭নং ধারায় তালাক-এর বিধান বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে, কোনো ব্যক্তি স্ত্রীকে তালাক দিলে সাথে সাথে লিখিতভাবে সরকারী কর্তৃপক্ষকে জানাবে এবং তার একটি কপি তালাকপ্রাপ্তাকেও দিবে । তালাক দেয়ার পর কর্তৃপক্ষকে অবহিত না করলে শাস্তি এক বছরের কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয়বিধ শাস্তি ৷ উপধারা ৭(৩)-এ বলা হয়েছে যে, যেদিন সরকারী কর্তৃপক্ষকে তালাক সম্পর্কে অবহিত করা হবে সেদিন থেকে নব্বই দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত তালাক কার্ষকর হবে না। উপরোক্ত ৭৩) উপধারার ভাষাগত ক্রুটির কারণে তা সরাসরি কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক । ভাষায় বলা হয়েছে, চেয়ারম্যানকে জানানোর দিন থেকে ৯০ ৭২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।