ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

বয়সে বিবাহ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন । কুরআন মজীদে ও হাদীস শরীফে এই প্রকৃতির আরো বিধান রয়েছে যা এক দৃষ্টিকোণ থেকে মান্য করা জরুরি এবং অপর দৃষ্টিকোণ থেকে জরুরি নয়। উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট হলো যে, আল-কুরআন একাধিক স্ত্রী গ্রহণ ও বাল্য বিবাহকে নিঃশর্তভাবে অনুমোদন করেছে। কিন্তু ১৯৬১ সালের পারিবারিক আইন অধ্যাদেশের মাধ্যমে একজন মুসলমান বাষ্ট্রপ্রধানের স্বেচ্ছাচারিতা কুরআনের উপর হস্তক্ষেপ করেছে। এখান থেকে মুসলমানরা কুরআন থেকে এক ধাপ বিচ্যুত হলো। উক্ত অধ্যাদেশের বাংলাদেশ সংঙ্করণেও তা বহাল রাখা হয়েছে। এছাড়া আইনের ভাষার প্রয়োগের কিছুটা ক্রটি আছে, অসংগতি ও আছে। যেমন £ মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ-এর ৬ নং ধারার শিরোনাম দেয়া হয়েছে “বহুবিবাহ” । ইসলামী শরীয়তে একই সাথে বহু সংখ্যক স্ত্রী রাখা সম্পূর্ণ বেআইনী । “চার' সংখ্যাটি “বহু' নির্দেশক নয় । অতএব “বহুবিবাহ' স্থলে 'একাধিক বিবাহ" বা 'একাধিক স্ত্রী গ্রহণ' শিরোনাম প্রতিস্থাপন করা যেতে পারে । ৬ নং ধারার বক্তব্য হলো-একজন স্ত্রী বিদ্যমান থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাইলে যথানিয়মে সরকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ বাধ্যতামূলক । যদি অনুমতি গ্রহণ নাকরেন তবে তিনি ৬(৫)(খ) ধারা মোতাবেক এক বছর পর্যস্ত বর্ধনযোগ্য বিনাশ্রম কারাদণ্ড অথবা দশ হাজার টাকা জরিমানা অথবা উভয়বিধ দণ্ড ভোগ করবেন। এখানে উল্লেখ্য, কোনো ব্যক্তি যে বিবাহের কারণে দগ্ুপ্রাপ্ত হলেন, এই আইনে সেই বিবাহটি সঠিক (সহীহ), তা বহাল থাকবে, বাতিল গণ্য হবে না এবং যেস্ত্রী লোকটি তার অপরাধ কর্মে সহযোগিতা করেছেন তাকে নির্দোষ বলা হয়েছে। বিশ্লেষণে ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, আল-কুরআন একই সাথে সর্বাধিক চারজন স্ত্রী গ্রহণের অনুমোদন দিয়েছে। রাসূলে পাক স.-এর যুগ থেকে শুরু করে বর্তমান কাল পর্যন্ত এই দীর্ঘ তেরো শতাধিক বছরের মধ্যে মুসলিম আইনবেত্তাগণ (মুজতাহিদ ফকীহগণ)-এর কেউই উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় স্ত্রীর বিদ্যমানতায় সরকারী কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পুনর্বিবাহ করাকে দণ্ডযোগ্য অপরাধ গণ্য করেননি। এমনকি উপমহাদেশের বিশ শতকের তাফসীরকার ও ফকীহগণও আজ পর্যন্ত অনুরূপ কোনো মত ব্যক্ত করেননি । তাই নির্ছিধায় একথা বলা যায় যে, ইসলামী শরীয়া আইন মোতাবেক রাষ্ট্রের অনুমতি ব্যতীত একাধিক স্ত্রী গ্রহণ কোনো অপরাধই নয় । দ্বিতীয়ত, একটি অপরাধ সংঘটনে যতোজন জড়িত থাকে তাদের সকলেই অপরাধী ইসলামী আইনেও- দেশীয় আইনেও। অথচ এখানে একপক্ষ অপরাধী । এটি একটি অসঙ্গতি । তৃতীয়ত, বিবাহকারীর জেল-জরিমানা হলেও অপরাধমূলকভাবে অনুষ্ঠিত বিবাহটি বহাল থাকে-বাতিল হয় না, এর কোনো আইনগত ভিত্তিই নেই, যাকে আমরা ইসলামী আইন ও বিচার ৭১ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।