ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

আবেদন করলে তিনি তীর সুবিবেচনা অনুযায়ী অপরাধীর প্রাণদণ্ড মওকুফ করতে বা বেকসুর খালাস দিতে পারেন। (দণ্ড মওকুফের আবেদন করা ক্ষমা প্রাপ্তির জন্য শর্ত কিনা বা রাষ্ট্রপ্রধান সরাসরিই ক্ষমা করতে পারেন কিনা তার ব্যাখ্যা সর্বোচ্চ আদালতই দিতে পারেন)। এখানে উল্লেখ্য যে, ইসলামী বিধানমতে রাষ্ট্রপ্রধান হলেন দেশের সর্বোচ্চ বিচারক । তিনি ইচ্ছা করলে বিচারকের যে কোনো রায় পুনর্বিবেচনা করতে পারেন। এখানে অন্যান্য অপরাধীসহ হত্যাকারীকে ক্ষমা করার অধিকার রাষ্ট্রপ্রধানকে দেয়া হয়েছে, অন্য কাউকে নয়। এই অংশটুকু কুরআন ও হাদীসের সাথে সংগতিপূর্ণ নয়। ইসলামী বিধানমতে রাষ্ট্রপ্রধান কেবল সেই হত্যাকারীকে ক্ষমা করতে পারেন- যে ক্ষেত্রে নিহত ব্যক্তির কোনো ওয়ারিস বা অভিভাবক নেই। রাসূলুল্লাহ স. বলেনঃ 1198 5719-4 “যার অভিভাবক নেই আমি তার অভিভাবক |” (আরো দেখুন এই জার্নালের জানুয়ারী-মার্চ ২০০৮ সংখ্যায় একই লেখকের নিবন্ধ)। বিবাহ সংক্রান্ত এখানে উল্লেখ্য যে, কুরআন মজীদে এমন কতক বিধান রয়েছে-যা এক বিবেচনায় মান্য বা পালন করা একান্ত জরুরি এবং অপর বিবেচনায় তা মান্য বা পালন করা জরর্র নয়। উদাহরণস্বরূপ $ ৪১৩ ১৬ ৮১১০ ৮০০০। ০৮ | ৮৮০০1৬৯৫৭৭৪ “নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে তাকে বিবাহ করো-দুই, তিন অথবা চারজন” (সূরা নিসা £ ৩)। এই আয়াতে আল্লাহ তাআলা বিবাহ করার নির্দেশ দিয়েছেন দু'জন, তিনজন বা চারজন নারীকে । (এক) বিবাহ করার এই নির্দেশ পালন বাধ্যতামূলক নয় । কেউ ইচ্ছা করলে সারা জিন্দেগীও অবিবাহিত থাকতে পারে । (দুই) কোনো ব্যক্তি একই সাথে সর্বাধিক চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারে এবং চারজন স্ত্রী গ্রহণও তার জন্য বাধ্যতামূলক নয়। কিন্তু সে কখনো একই সাথে চার-এর অধিক স্ত্রী গ্রহণ করতে পারবে না। এটি হলো আল্লাহর নির্দেশের বাধ্যতামূলক দিক । এই নির্দেশ লংঘনকারী শরীয়তের বিধানমতে দণ্যোগ্য অপরাধী । একইভাবে আল্লাহ তাআলা কুরআন মজীদে বাল্য বিবাহের অবকাশ রেখেছেন (দ্র. সূরা তালাক ঃ ৪)। এখানেও ছেলে-মেয়েদের বাল্যাবস্থায় বিবাহ দেয়া অভিভাবকের জন্য বাধ্যতামূলক নয়। শরীয়তের বিধানমতে তিনি তাদের এই ৭০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।