ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

এসব মাত্র একটি ব্যবস্থাকে কেন্দ্র করে। বিচার ব্যবস্থা । মুসলমানরা ইসলামী জীবনযাপন করতে চায়। আর তা হবে যথার্থ কুরআন ও সুন্নাহ মুতাবিক। এজন্য চলতে থাকলো যাবতীয় আইন প্রণয়ন, ইজতিহাদ, গ্রন্থ রচনা, শিক্ষায়তন প্রতিষ্ঠা, সিলেবাস তৈরি ও শিক্ষা দান। একটা দুর্বার সিলসিলা উজ্জীবিত ও উদ্দীপিত করে রেখেছিল সমগ্র মুসলিম বিশ্বকে কয়েকশ বছর ধরে। রাজা বাদশাহ এবং স্বৈরাচারীকে তুষ্ট করার জন্য কোনো কিতাব লিখিত হচ্ছিলনা। বরং কর্ডোভা, কায়রোয়ান, আলেকজান্দ্রিয়া, কায়রো, বাগদাদ, দামেশৃক, আলেপ্পো, কাশগড়, বুখারা, সমরকন্দ, গজনী, কানদাহার, মুলতান, দিল্লী পর্যন্ত যেসব হাজার হাজার লাখো লাখো কিতাব লেখা হচ্ছিল- সবই হচ্ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। একমাত্র বিচার ব্যবস্থা স্বাধীন ও শাহী নিয়ন্ত্রণ মুক্ত থাকার কারণেই এত সবকিছু সম্ভব হয়েছে। কিছু লোভী ও স্বার্থান্ধ উলামার এখানে পদশ্বলন ঘটেছে ঠিকই কিন্ত্ব তীরা কোনোদিন বৃহত্তর মুসলিম সমাজে প্রশংসিত ও গৃহীত হননি। গৃহীত হয়েছেন সত্যপন্থী এবং স্বৈরাচারের চোখে চোখ রেখে নির্ভয়ে হককথা উচ্চারণকারী উলামায়ে কেরাম। মুসলিম বিশ্বের হাজার হাজার লাইব্রেরীতে তীদের কিতাবগুলো আজো সযত্নে রক্ষিত আছে। সেগুলো ইসলামী আদর্শবাদকে সম্ভীবিত এবং আজো সক্রিয় রেখেছে। মুসলমান রাষ্ট্রগুলো এখন আর এককেন্দ্র, দুইকেন্দ্র বা তিনকেন্দ্র ভিত্তিক নয়। একুশ শতকে এসে তাদের সংখ্যা পঞ্চাশের বেশি হয়ে গেছে। তারা এককেন্দ্রে জমায়েত হতে পারছেনা । অনৈসলামী এবং ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের নবজন্ম ও পুনরুথানের কারণে পূর্বতন ওপনিবেশিক শাসন ব্যবস্থায় ছায়া হিসাবে তাদের অনেকেরই ইসলামী বিচার ব্যবস্থা সম্পর্কে ধারণা অত্যন্ত অস্পষ্ট ও অস্বচ্ছ। পাশ্চাত্য বিচার ব্যবস্থার মাধ্যমে তারা দেশ শাসনে অভ্যস্ত হয়ে পড়েছে । আম মুসলিম জনতা কি তাদের এই কুফরী শাসন মেনে নেবে? বিগত চৌদ্দশো বছর ধরে মুসলিম ফকীহ, মুজতাহিদ ও উলামায়ে কেরাম যে অকুতোভয় সংথাম চালিয়ে এসেছেন এবং মুসলিম জীবনকে কুফরী, শিরক ও অনাচার মুক্ত করার জন্য যেভাবে জীবনপাত করেছেন, কুরবানী দিয়েছেন বর্তমান যুগের উলামা, ফকীহ ও মুফতীগণ কি সেক্ষেত্রে পিছিয়ে পড়বেন? নিজেদের দায়িত্ব পালনের প্রশ্নে আল্লাহর কাছে জবাবদিহি করার ক্ষেত্রে কি তাঁরা মুত্মাইন ও নিশ্চিন্ত হয়ে গেছেন? আল্লাহ তাদের প্রতি রহম করুন। - আবদুল মান্নান তালিব ///.10907079071.001)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।