ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

নরহত্যা মানবজীবন ও তার দেহের বিরুদ্ধে কৃত অপরাধসমূহ ইসলামী দণ্ডবিধির “কিসাস' অধ্যায়ের অধীনে আলোচিত হয়েছে। কোনো অপরাধী কোনো মানুষের জীবন অথবা দেহের যতোটুকু ক্ষতিসাধন করবে ঠিক ততোটুকু ক্ষতিসাধন করা হবে অপরাধীর জীবন ও দেহের ৷ একেই বলে কিসাস; অর্থাৎ সমান প্রতিশোধ । এই অধ্যায় সংশ্লিষ্ট বিধান সরাসরি কুরআর ও হাদীসে বিবৃত হয়েছে। নরহত্যার শাস্তি ইসলামী বিধানে মৃত্যুদণ্ড (সূরা বাকারা £ ১৭৮); বাংলাদেশের বিদ্যমান আইনেও মৃত্যুদণ্ড (দণ্ডবিধির ৩০২ নং ধারা)। সাক্ষ্য-প্রমাণে ক্রুটি বা অন্য কোনো কারণে মৃত্যুদণ্ড রহিত হলে অপরাধী বিজ্ঞ বিচারকের সুবিবেচনায় দেগুবিধিতে অনুমোদিত) ভিন্নতর শাস্তিভোগ করবে (ইসলামী দণ্ডবিধির তাখীরের আওতায়)। হত্যাকারীকে ক্ষমা প্রসঙ্গ কুরআনের বিধান মোতাবেক ক্ষতিগ্রস্ত পক্ষের অপরাধীকে ক্ষমা করে দেয়ার অধিকার স্বীকৃত। 4511 51019-89৯-৮15150-8 ৮2845105251 -28555 ০০০1০ ১০০৮০১০4১০৪ “কিন্তু তার ভাইয়ের পক্ষে কিছুটা ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা এবং সততার সাথে তার প্রাপ্য পরিশোধ করা বিধেয়” (সূরা বাকারা £ ১৭৮)। | ক্ষতিগ্রস্ত পক্ষ নিঃশর্তভাবে অথবা অর্থকড়ি, জায়গা-জমি ইত্যাদি প্রদানের শর্তে হত্যাকারীদের ক্ষমা করার অধিকার রাখে । এমনকি মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্ব মুহূর্ত পর্যস্ত অপরাধীকে তাদের ক্ষমা করে দেয়ার এ অধিকার বহাল থাকে। উপরন্তু ক্ষতিগ্রস্ত পক্ষের একজনও যদি অপরাধীকে ক্ষমা করার ঘোষণা দেয় তবে অন্যদের মৃত্যুদণ্ড দাবি করা সত্বেও তাকে মৃত্যুদণ্ড দেয়া যায় না। তারা অপরাধীর নিকট থেকে আর্থিক ক্ষতিপূরণ লাত করবে (ইসলামী দণ্ডবিধির দিয়াত অনুচ্ছেদ দ্র.)। বিচারকের সুপারিশ ইসলামী দণ্ডবিধির আওতায় বিজ্ঞ বিচারক নরহত্যার অপরাধীকে ক্ষমা করে দেয়ার জন্য সরাসরি ও প্রকাশ্য আদালতে ক্ষতিগ্রস্ত পক্ষকে অনুরোধ করতে পারেন, এমনকি তিনি মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনুরোধ অব্যাহত রাখতে পারেন। ১155 টি 5111 চা টি 003 2 555 ৬৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।