ইসলামী আইন ও বিচার এপ্রিন-নুন-২০১০ বর্ষ৬, নংখ্যা ২২, গৃ্ঠা ঃ৬৭-৭৪ বাংলাদেশে বিদ্যমান যেসব বিধান করজান-হাীস বিরোধী মুহাম্মদ মূসা আমাদের দেশে যারা রাজনীতি করেন বা যেসব রাজনৈতিক দল আছে, তারা বলেন যে, আমরা ক্ষমতায় গেলে কুরআন-হাদীস বিরোধী কোনো আইন করা হবে না। ক্ষমতায় গিয়েও কিছু দিন তারা একথা বলেন । আলেম-উলামার প্রতিনিধি দল তাদের সাথে সাক্ষাত করলে তখনো তারা উপরোক্ত কথা বলে আলেমগণকে আশ্বস্ত করেন। আমার প্রশ্ন, তাহলে বাংলাদেশে কার্যকর সরাসরি কুরআন-হাদীস বিরোধী আইনসমূহ কারা প্রণয়ন করেছেন, পাস করেছেন এবং বাস্তবায়ন করেছেন? নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস স্থাপন ও তা মান্য করার মাধ্যমে ধর্ম অস্তিত্ব লাভ করে এবং ধর্মানুসারীর এক একটি গোষ্ঠীও অস্তিত্ব লাভ করে। ইহুদীরা তাওরাতে, বৃষ্টানরা তাওরাত ও ইনজীলে, মুসলমানরা আল-কুরআনে, বৌদ্ধরা ব্রিপিটকে এবং হিন্দুরা বেদ-পুরাণে বিশ্বাস স্থাপন করে ও স্ব স্ব ধর্মপ্রন্থের নির্দেশ পালন করে এক একটি ধর্ম সম্প্রদায়ব্ূপে আত্মপ্রকাশ করেছে ও বিকশিত হয়েছে। কোনো রাষ্ট্রীয় বিধিমালা ছারা এসব ধর্মগোষ্ঠীর উত্তব হয়নি। এখন. কোনো রাষ্ট্রীয় আইন যদি ধর্মীয় আইনের স্থান দখল করে তবে সেটি ধর্মীয় আইন হিসেবে স্বীকৃতি পেতে পারে না এবং সংশ্লিষ্ট ধর্ম-সম্প্রদায় আইনটি পালন করলে সে ততোটুকু পরিমাণ ধর্ম থেকে বিচ্যুত হয়, গুনাহগার হয় এবং পরিণামে পরকালে শাস্তিযোগ্য হয় । ধর্ম-সম্প্রদায় হিসেবে মুসলিম উম্মাহর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য । এ উম্মত গঠিত হয়েছে কুরআন ও হাদীসের বাণীতে বিশ্বাস এবং তদনুযায়ী জীবন গঠন ও কর্ম পরিচালনার মাধ্যমে । তাদের সামধিক জীবনে ও রাষ্ত্রীয় আইনে এই বিশ্বাস ও কার্যক্রম পরিত্যক্ত হলে তারা আর মুসলমান থাকে না। এখন দেশে প্রচলিত কোনো আইন সরাসরি কুরআন ও হাদীসের বিপরীতে হলে এবং মুসলমানরা তা মান্য ও পালন করলে তারা ততোটুকু পরিমাণে কুরআন-হাদীস থেকে বিচ্যুত হলো। বক্ষ্যমাণ নিবন্ধে উদাহরণস্বরূপ বাংলাদেশে বিদ্যমান আইনের কয়েকটি ধারা উল্লেখ করা হবে যা কুরআন ও হাদীসের সম্পূর্ণ বিপরীত । ///.109070790751.001)
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।