ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

১০. ১১, মেয়াদ উত্তীর্ণের পূর্বে কিস্তির টাকা দাবি করা বিক্রেতার জন্য বৈধ নয়। একইভাবে যদি ক্রেতা মেয়াদোত্তীর্ণের পূর্বে কিস্তি পরিশোধ না করে তবে তাকে 'টালবাহানাকারী' হিসেবে গণ্য করা যাবে না। নির্ধারিত সময় অতিবাহিত না হওয়া পর্যন্ত বা উভয় পক্ষের সম্মতি ছাড়া বিক্রেতা কিস্তি পরিশোধের দাবি করতে পারবে না। ক্রেতা কিস্তির সমুদয় অর্থ পরিশোধ করার আগেই যদি মারা যায় তবে মৃতুর কারণে তার চুক্তির মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে না। যদি উত্তরাধিকারীরা উক্ত খণ কোন জামানত ৰা বন্ধকের মাধ্যমে সত্যায়ন করে কিস্তি চালিয়ে যেতে চায়। আর যদি উক্ত খণ সত্যায়ন না করে তবে তাৎক্ষণিক মেয়াদোত্তীর্ণের ঘোষণা প্রদান করে সমুদয় অর্থ উসুল করতে চাইলে যে সব কিস্তির অর্থ অগ্রিম আদায় করা হচ্ছে তার অতিরিক্ত মূল্য মোট মূল্য থেকে বাদ দিতে হবে। | কোন কারণে ক্রেতা দেউলিয়া হলে তার বাকি ধণ ও কিস্তির অর্থ তাৎক্ষণিক আদায় করা হবে না। বরং তার অর্থ অনাদায়ী বর্তমান খণের ক্ষেত্রে বন্টিত হবে এবং বাকি খণের অর্থ মেয়াদোত্তীর্ণের সময় পর্যন্ত তার অধিকারে রাখতে পারবে। ১২. কিস্তিতে বেচাকেনার চুক্তি সংঘটিত হওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে বিক্রিত পণ্যের মালিকানা ক্রেতা বরাবর চলে যায় এবং মূল্যের মালিকানা থাকে বিক্রেতার কাছে। এ কারণে বিক্রেতার জন্য বৈধ নয় যে, সে কিস্তির বাকি অর্থ আদায় না হওয়া পর্যন্ত পণ্য আটক রাখবে । যদি বিক্রেতা এ জাতীয় কোন শর্তারোপ করে তবে চুক্তি বাতিল হবে। ১৩. যদি ক্রেতা দেউলিয়া/ নি'স্ব হয়ে যায় এবং কিস্তিতে ক্রয়কৃত মাল তার কাছে অবশিষ্ট ১৪. ১৫. থাকে তবে ক্রেতার অন্যান্য নগদ পাওনাদারের চেয়ে বিক্রেতা এ পণ্যের অধিকতর হকদার। এমতাবস্থায় বিক্রিত পণ্যটি হস্তান্তর করা থেকে বিরত রাখতে হবে যতদিন না তার খণ পরিশোধের মেয়াদ শেষ না হয়; যদি পণ্য ততদিন আটক থাকে তবে মেয়াদোত্তীর্ণের শেষে বিক্রেতাকে উক্ত পণ্য গ্রহণ ও বর্জনের স্বাধীনতা দিতে হবে। এ হুকুম শুধুমাত্র এ সময়ের জন্য যখন বিক্রেতা এ পণ্য বাবদ কোন অর্থই গ্রহণ না করে এবং ক্রেতা জীবিত থাকে। বিক্রেতার জন্য বৈধ যে সে বিক্রিত পণ্যকে মূল্য পরিশোধ হওয়ার পূর্ব পর্যন্ত গ্যারান্টি হিসেবে বন্ধক রাখার শর্তারোপ করবেন। কিস্তিতে বেচাকেনা উভয়পক্ষ গ্রহণ করতে বাধ্য থাকবে মর্মে কোন পূর্ববর্তী ওয়াদার শর্তারোপ করা বৈধ নয়। কেননা ওয়াদা দিয়ে বাধ্য করা হলে তা একটি স্বতন্ত্র চুক্তি, আর পূর্বকার কোন বাধ্যবাধকতা থাকলে অনেক সময় পরবর্তী চুক্তি অসস্তুষ্টির ভিত্তিতে সম্পাদিত হয়। পরিশেষে বলা যায়, আধুনিক ব্যবসা-বাণিজ্যের এ পরিসর সম্পর্কে ইসলামের দিক- নির্দেশনা একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা। এ নীতিমালায় যেতাবে ক্রেতার স্বার্থ রক্ষা করা হয়েছে ৬০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।