ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

ও) চ) ছ) নয়। কেননা কিস্তিতে বেচাকেনার মধ্যে মূল্য বাকি থেকে যায় । আর বাকি বা অনাদায়ী অর্থকে ঝণ ছাড়া অন্য কিছু হিসেবে ব্যাখ্যা করার অবকাশ নেই। বিক্রিত পণ্য তাৎক্ষণিক হস্তান্তর করা, বিলম্বে নয়। কেননা এ ক্ষেত্রে বিক্রিত পণ্য হস্তান্তরে বিলম্ব করা হলে 151412 (51511 ৮25 হয়ে যাবে, যা থেকে নিষেধ করা হয়েছে। কিস্তির পরিমাণ, সংখ্যা, মেয়াদ, প্রতি কিস্তি আদায়ের তারিখ ইত্যাদিসহ কিস্তি ক্রান্ত যাবতীয় বিষয় উভয় পক্ষের কাছে স্পষ্ট থাকতে হবে, যাতে কোন প্রকার বিবাদের সম্ভাবনা না থাকে। কিস্তিতে বেচাকেনা তাৎক্ষণিক কার্যকর হিসেবে গণ্য হবে। অতএব কিস্তির অংক সম্পূর্ণ পরিশোধের পর বেচাকেনা কার্যকর হওয়ার শর্তারোপ বৈধ হবে না। , পূর্ববততী ও পরবর্তী তথা সমসাময়িক আলিমদের অধিকাংশের মতামতের ভিত্তিতে কিস্তিতে (বাকিতে) বিক্রয়ের জন্য নগদ দামের চেয়ে বেশি দাম নির্ধারণ করা বৈধ। এমনকি এ বিষয়ে ফকিহগণের ইজমা বা একমত্যও বর্ণিত হয়েছে। তবে এ ক্ষেত্রে কোন কোন আলিমের ভিন্নমতও রয়েছে। . তড়িৎ পরিশোধের বিপরীতে খণের পরিমাণ হাস করা বৈধ । অতএব যদি কেউ কিস্তি র মেয়াদোত্তীর্ণের পূর্বেই সমুদয় অর্থ পরিশোধ করে তবে তড়িৎ পরিশোধিত কিস্তির সময়কালের জন্য মূল দামের উপর যে অতিরিক্ত অর্থ ধার্য করা হয়েছিল তা ফেরত দাবি করতে পারবে। . তড়িৎ কিন্তি গ্রহণ করার জন্য বিক্রেতাকে বাধ্য করা যাবে না যার কারণে চুক্তিকৃত মূল্যে হ্রাস করতে হয়। কেননা এর কারণে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া মূল্য পরিশোধে বিলম্বিতকরণ উভয়েরই অধিকার। অতএব এ অধিকার থেকে একজনকে বঞ্ধিত করার জন্য তার উপর জবরদস্তি করা যাবে না। , সামর্থবান খণীর জন্য অনাদায়ী কিস্তি আদায়ের ক্ষেত্রে টালবাহানা করা সম্পূর্ণ হারাম। এতদসত্ব্েও কিস্তি আদায়ে বিলম্ব করার কারণে আর্থিক ক্ষতিপূরণের শর্তারোপ করা বৈধ নয়। , অক্ষম খণগ্রস্তের জন্য অনাদায়ী কিস্তি আরও বিলম্বিত করে পরিশোধের শর্তারোপ বৈধ। ৮. কিস্তিতে বেচাকেনার চুক্তিতে অর্থ পরিশোধের বিভিন্ন মেয়াদ ও সে অনুযায়ী ভিন্ন ভিন্ন বিক্রয়মূল্য থাকতে পারবে না। যেমন গাড়ি বিক্রয় চুক্তির ক্ষেত্রে যদি এমন থাকে যে এক বছরের জন্য একলক্ষ টাকা, দুই বছরের জন্য একলক্ষ বিশ হাজার, তিন বছরের জন্য একলক্ষ ত্রিশ হাজার ইত্যাদি । বরং এক্ষেত্রে প্রথম থেকেই একটি নির্দিষ্ট মেয়াদ ও নির্দিষ্ট মূল্যের উপর একমত হতে হবে। ইসলামী আইন ও বিচার ৫৯ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।