শাসনের আমলে তার ওপর পূর্ণ কর্তৃত্ প্রতিষ্ঠিত হয় বাদশাহর। এভাবে রাজনৈতিক কর্তৃত্ব ও অর্থনৈতিক ব্যবস্থাপনা ইসলামী আদর্শবাদের হাত থেকে বের হয়ে আসার ফলে ইসলামী মঠ হি তিল রস্র বার্থ মাত্র নবুওয়তের পঞ্চাশ বছরের মধ্যে ইসলামী আদর্শবাদের ওপর আসে এ প্রচণ্ড আঘাত। তবে এক্ষেত্রে এমন একটি জিনিস ইসলামের কর্তৃত্বে থেকে যায় যা সমগ্র শাসন ব্যবস্থা ও সমাজ জীবনের মেরুদণ্ড সদৃশ । আর সেটি হচ্ছে বিচার ব্যবস্থা। এই বিচার ব্যবস্থার মধ্য দিয়েই পরবর্তীকালে চরম স্বৈরতান্ত্রিক শাসন আমলেই ইসলামী আদর্শবাদ নিজেকে প্রতিষ্ঠিত ও প্রসারিত করার কৌশল অবলম্বন করে। বিচার ব্যবস্থার সীমিত পরিসরে ধীরে ধীরে ইসলামের শক্তিগুলো নিজেদের জায়গা করে নিতে থাকে । কাষী ও মুফতীগণই ছিলেন এ ব্যবস্থার পরিচালক। স্বৈরতন্ত্র তাদেরকে ত্রীড়ণকে পরিণত করার দীর্ঘ ও লাগাতার প্রচেষ্টা চালাতে থাকে। এটা ছিল একটা নিরবচ্ছিন্ন সংগ্রাম ও সংঘাত। একটা ক্ষুদ্র অংশ স্বৈরতত্ত্রের কাছে নিজেদের বিকিয়ে দিলেও ফকীহ, মুফতী ও কাষীগণের বৃহত্তম অং সবসময় স্বাধীনভাবে মর্যাদা ও কর্তৃত্ররে সাথে নিজেদের দায়িত্ব পালন করে গেছেন। যেহেতু আল্লাহর কিতাব সুবিন্যস্ত ও সুসংকলিত হয়ে গিয়েছিল। ফলে তার মধ্যে বিকৃতির সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছিল। এই সংগে আল্লাহর কিতাবের ব্যাখ্যাদানকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস সংকলন এবং তা সমালোচনা পর্যালোচনা ও যাচাই বাছাইয়ের কাজ চলছিল জোরেশোরে। ফলে একটি পূর্ণাংগ বিধান তার পরবর্তী বিকাশ ও উন্নয়নের পথ তৈরিতে সাফল্যের সাথে এগিয়ে চলছিল। আর মুসলিম উম্মাহ কুরআন ও সুন্নাহর বাস্তবায়ন ছাড়া অন্য কিছুতে সন্তুষ্ট ছিলনা । তাই ঈমানদার, হকপরস্ত, স্বৈরতন্ত্রে সাথে আপোষহীন ফকীহ, মুফতী ও কাষীগণ বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। প্রথমদিকে ফকীহগণ শ্বৈরতত্ত্রের অধীনে চাকুরী গ্রহণ করতে অস্বীকার করলেও ধীরে ধীরে তারা সরকারের সহযোগিতায় এগিয়ে আসেন। তীরা অনুধাবন করতে পারেন ইসলামী নিযামকে প্রতিষ্ঠিত করার এই একটি মাত্র পথ খোলা আছে। ফলে একদিকে কাষীর ফায়সালা হতে লাগলো । অন্যদিকে আইনের বিভিন্ন দিক ও পরিসর সামনে আসতে থাকলো । সেগুলোর ওপর কিতাব রচনার কাজ চলতে থাকলো । নতুন নতুন প্রশ্নের জবাবে ও সমস্যার সমাধানে কুরআন ও সুন্নাহ ভিত্তিক নতুন নতুন ইজতিহাদের কাজও চলতে লাগলো সমানতালে । ফলে একদল সুদক্ষ ফকীহ ও মুজতাহিদও ময়দানে নেমে আসলেন। সমথ মুসলিম জাহানে ইসলামী আইন প্রণয়ন ও ইসলামী আইনের ব্যাখ্যা দানের একটা সিলসিলা শুরু হয়ে গেলো। ইল্মী জগতে একটা কর্মচাঞ্চল্য সৃষ্টি হলো। ইল্মের সাগরে ঢেউ উঠলো এবং সে ঢেউয়ের সিলসিলা চলতে থাকলো শতশত বছর ধরে। ও আইন কানুন, সামাজিক বিধান ও নিয়ম শৃংখলা, তাহযীব-তমদ্দুন এবং কৃষ্টি-সংস্কৃতির গতি প্রকৃতি এবং আদব কায়দা ইত্যাদি সংক্রান্ত হাজার হাজার লাখো লাখো গ্রন্থ রচিত হলো। ///.10907079071.00])
— Page 6 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.