ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

বাঈ ইনার বিধান হানাফী, মালিকী ও হান্বলী মাযহাবের জমহুর ফকীহের মতে বাঈ ইনা অবৈধ। শাফিয়ীগণের মতে মাকরুহ। তারা এ বেচাকেনা অবৈধ বা মাকরূহ হওয়ার পক্ষে বিভিন্ন দলিল-প্রমাণ পেশ করেন। যার মধ্যে যায়িদ ইবৃন আরকামের স্ত্রীর বর্ণার প্রেক্ষিতে আয়িশা রা. উচ্চারিত কঠোর বাণী,১১৩ রসূলুল্লাহ স. কর্তৃক বর্ণিত বাঈ ইনার পরিণতি সংক্রান্ত হাদীস বিশেষভাবে প্রণিধানযোগ্য। অতএব বলা যায়, বাঈ ইনার স্বরূপ কিস্তিতে বেচাকেনার স্বরূপ থেকে সম্পূর্ণ ভিন্ন। কেননা- ক) ইনার মধ্যে মূলত: নগদ অর্থ অর্জনের ইচ্ছা থাকে বিধায় সেক্ষেত্রে দ্রব্যমূল্ের উপর বাড়তি আরোপ করা হয়। দ্রব্যমূল্যই থাকে মূল প্রতিপাদ্য । কিন্তু কিস্তি তে বেচাকেনার মধ্যে অর্থ পরিশোধে বিলম্ব হওয়ার প্রেক্ষিতে দ্রব্যমূল্য বেশি করা হয়। খ) ইনার বৈধতার বিষয়ে কোন নির্ভরযোগ্য বর্ণনা পাওয়া যায় না। বরং অবৈধ বা মাকরুহ হওয়ার বিষয়ে আলিমগণ একমত। কিন্তু কিস্তিতে বেচাকেনা জমহুর আলিমদের মতে বৈধ । প্রস্তাবনা উপরিউক্ত আলোচনার পরিসমান্তিতে আমরা নিয়োক্ত প্রস্তাবনা পেশ করতে পারি: ১. কিস্তিতে মালামাল বিক্রয়ের অর্থ বর্তমান কোন পণ্যকে বাকিতে বিক্রয়ের চুক্তি যা নির্ধারিত কিস্তিতে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। উসূলে ফিকাহর নিয়ম অনুযায়ী কিস্তি ও বাকি শব্দদ্ধয়ের মধ্যে “সাধারণ ব্যাপক-বিশেষ' সম্পর্ক ৮--৯১১ (১৬০০ বিদ্যমান। অতএব প্রত্যেক কিস্তিই বাকি, কিন্তু বাকি অর্থ পরিশোধ কিস্তিতে হতে পারে আবার কিস্তি ছাড়াও হতে পারে। ২. কিস্তিতে মালামাল বেচাকেনার ক্ষেত্রে সাধারণ বেচাকেনার শর্তাবলি ছাড়াও কতিপয় অতিরিক্ত শর্ত রয়েছে, যেমন: ক) কিস্তিতে বেচাকেনা যেন কোনভাবেই সুদের উপসর্গ না হয়। কিস্তিতে বেচাকেনা অনেক সময় “বাঈ ঈনা' হওয়ার মাধ্যমে সুদের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে। থ) বিক্রেতাকে পণ্যের মালিক হতে হবে। অতএব ক্রেতার সাথে চুক্তি সম্পাদিত হওয়ার পর বিক্রেতা অন্যত্র থেকে পণ্য কিনে পুনরায় তা ক্রেতার কাছে কিস্তিতে বিক্রয় করা বৈধ নয়। গ) পণ্য বিক্রেতার আয়ত্তাধীনে থাকতে হবে । যে পণ্য কিস্তিতে বিক্রয় করা হবে বিক্রেতা শুধুমাত্র তার মালিক হলে চলবে না বরং বিক্রয়ের পূর্বে উক্ত পণ্য অবশ্যই সম্পূর্ণভাবে মালিকের আয়ন্তে থাকতে হবে । তা খাদ্য হোক বা অন্য কিছু হোক। ঘ) কিস্তিতে বেচাকেনার ক্ষেত্রে মূল্য খণ হিসেবে বিবেচ্য হবে, উপস্থিত সম্পদ হিসেবে ৫৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।