চার: বাঈ ইনা অনেকে কিস্তিতে বেচাকেনাকে বাঈ ইনা ( ২11 ৮১২: ) এর সাথে তুলনা করেন। কেননা বাঈ ইনার মধ্যেও বাজারদর থেকে পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়। এ প্রসঙ্গে আলোচনার জন্য বাঈ ইনার পরিচয়, পদ্ধতি ও বিধান সম্পর্কে আলোচনা আবশ্যক। বাঈ ইনার পরিচয় £ ইনা ( ২:১০ ) শব্দের £ বর্ণের নিচে যের যোগে অর্থ অগ্রিম। পরিভাষায় বাঈ ইনার বিভিন্ন সংগা পাওয়া যায়। নিয়ে প্রসিদ্ধ কয়েকটি তুলে ধরা হলো:১০৯ (ক) রাছুল মুহতার গ্রন্থে বলা হয়েছে: বাকিতে অতিরিক্ত মূল্যে পণ্য ক্রয় যা খণগ্রহীতা তার খণ পরিশোধের জন্য বাজারদরে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করে। (খ) রাফিয়ী বলেন: কারো কাছে বাকি মূল্যে কোন পণ্য বিক্রয় করে ক্রেতার কাছে হস্তাত্ত র করা। অত:পর তার মূল্য হস্তগত করার পূর্বেই নগদ মূল্যে তা ক্রয় করা যা নির্ধারিত মূল্যের চেয়ে কম। অতএব বলা যায় এটি ব্যবসার আকৃতিতে খণ যা রিবা আল-ফদল বৈধ করার কৌশল। বাঈ ইনার স্বরূপ: হাদীসের ভাষ্যকার ও ফকীহগণ বাঈ ইনার বিভিন্ন স্বরূপ বিশ্লেষণ করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ কয়েকটি পদ্ধতি হল- ক) ইমাম আহমদ বলেন: কোন ব্যক্তির কাছে যদি অগাধ সম্পদ থাকে কিন্তু সে বাকিতে ছাড়া বিক্রি না করে তবে তার ব্যবসাকে বাঈ ইনা বলা হবে।১১০ খ) যার নগদ অর্থের প্রয়োজন এমন ব্যক্তি অন্য ব্যক্তির কাছে এসে দশ দিনার কর্জ চাইলে সে বলল, আমি তোমাকে কর্জ দিতে পারব না তবে তুমি ইচ্ছা করলে আমার থেকে এই কাপড় টি বাকিতে ১২ দিনারে কিনতে পার যার বাজারদর ১০ দিনার । অত:পর খণগ্রহনেচ্ছু ব্যক্তি তাতে রাজী হয়ে ১২ দিনারে কাপড় কিনে বাজার দরে ১০ দিনারে বিক্রয় করল। এক্ষেত্রে কাপড়ের মালিক ২ দিনার অতিরিক্ত পেল এবং খণগ্রহীতা ১০ দিনার পেল। তবে খণ পরিশোধের সময় ১২ দিনার পরিশোধ করতে হবে ।১১১ গ) এর এমনও পদ্ধতি রয়েছে যে, উপরিউক্ত পদ্ধতির মধ্যে তৃতীয় অন্য একজন প্রবেশ করে। প্রথম ব্যক্তি অর্থাৎ খণপ্রার্থী বাকিতে ১২ দিনারের বিনিময়ে ২য় ব্যক্তি তথা বিক্রেতা থেকে ক্রয় করে পণ্য কারায়ত্ত করে অতঃপর তা তৃতীয় ব্যক্তিকে নগদ ১০ দিনারের বিনিময়ে বিক্রয় করে। অত:পর তৃতীয় ব্যক্তি তা আবার ২য় ব্যক্তিকে একই মূল্যে (১০ দিনার) বিক্রি করে। এ ক্ষেত্রে ১ম ব্যক্তি ১০ দিনার কর্জ পান, ২য় ব্যক্তি ২ দিনার লাভবান হন, কিন্তু ওয় ব্যক্তি আপাতত দৃষ্টিতে কোন আর্থিক লাভ পায় না। আল-মুহিত গ্রন্থে এ পদ্ধতির বর্ণনা এসেছে ।১১২ ইসলামী আইন ও বিচার ৫৭ ///.10907079071.0011)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।