করলাম যে, দিনারের মূল্যমান এত যা প্রকৃত মূল্যের চেয়ে কম অথবা পণ্য স্বর্ণের বিনিময়ে বিক্রয় করে কিন্ত গ্রহণ করে দিরহাম ।১০৫ “এক বিক্রয়ের মধ্যে দুই বিক্রয়” নিষিদ্ধ হওয়ার হেতু হাদীসগুলোর ভাষ্যকার ও ফকীহদের ব্যাখ্যার ভিত্তিতে প্রতীয়মান হয় যে, তাদের এক্যমতের আলোকে 'এক বিক্রয়ের মধ্যে দুই বিক্রয়' নিষিদ্ধ হওয়ার কারণসমূহ নিয়রূপ (ক) বিক্রয় মৃল্য সম্পর্কে অজ্ঞতা: কেননা নগদ বা বাকি বিক্রয়ের দুটি মূল্যের মধ্যে কোনটিকে স্পষ্টভাবে নির্ধারণ না করেই পক্ষদ্বয় আলাদা হয়ে যায়। (খ) বেচাকেনার ধরন সম্পর্কে স্পষ্ট কোন সিদ্ধান্ত না হওয়া: কেননা উক্ত বেচাকেনা নগদ বেচাকেনা নাকি বাকি বেচাকেনা তা উল্লেখ করা হয় না। (গ) বিনিময়ের এক দিক অস্পষ্ট থাকে: বেচাকেনা শুদ্ধ হওয়ার জন্য ক্রেতা-বিক্রেতা উভয়ের অধিকার সুস্পষ্ট হওয়া আবশ্যক। কিন্তু এ পদ্ধতিতে বিক্রেতার হক যথাযথভাবে বর্ণিত হয় না।১০৬ অতএব উপরিউক্ত আলোচনার থেকে স্পষ্টভাবে প্রতিয়মান হয় যে, কিস্তিতে মালামাল বিক্রয়ের যে নীতিমালা উপরে উল্লিখিত হয়েছে 'এক বিক্রয়ের মধ্যে দুই বিক্রয়' এর নিষেধাজ্ঞা সে পর্যায়তুক্ত নয়। কেননা যে সব কারণে “এক বিক্রয়ের মধ্যে দুই বিক্রয়' অবৈধ তার কোনটি কিস্তিতে বেচাকেনার মধ্যে নেই। তিন: এক বিক্রয়ের মধ্যে দুই শর্ত এ সম্পর্কে আবুল্লাহ ইব্ন আমর রা. থেকে বর্ণিত হাদীসটি উল্লেখ করা হয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “অগিম নিয়ে বেচাকেনা, এক বেচাকেনায় দুই ধরনের শর্ত, সংশ্লিষ্ট নয় এমন মুনাফা এবং যা তোমার কাছে বর্তমান নেই তা বিক্রয় করা বৈধ নয়।”১০৭ হাদীসে বর্ণিত পদ্ধতি নিয়ে হাদীসের ভাষ্যকরগণ মতভেদ করেছেন। তাদের কেউ কেউ বলেন: এটি এমন যে বিক্রেতা বলল, আমি এ পণ্যটি তোমার কাছে বিক্রি করলাম যদি নগদে হয় তবে ১০০০ টাকার বিনিময়ে আর যদি বাকিতে হয় তবে ২০০০ এর বিনিময়ে । কেউ কেউ বলেন: হাদীসের বাস্তবতা এমন যে, বিক্রেতা বলবে, আমি এই কাপড়টি এত টাকার বিনিময়ে তোমার কাছে বিক্রয় করলাম তবে এর রং ও সেলাই করার দায়িত্ব আমার উপর। বলা হয় এখানে দুই শর্ত বলতে বেচাকেনা সংশ্লিষ্ট একটি শর্ত ও এর বাইরের অন্য কোন শর্তারোপকে বুঝানো হয়েছে। যেমন বিক্রেতা এ শর্ত করল যে, এ বিক্রয়ের বিনিময় স্বরূপ কিছু দান করা বা কারো কাছে সুপারিশ করা ।১০৮ এ হাদীসের ব্যাখ্যা স্বরূপ যারা কিস্তিতে বেচাকেনাকে উদ্দেশ্য করেন তাদের জন্য পূর্ববর্তী হাদীসসমূহের প্রেক্ষিতে প্রদত্ত জবাব প্রজোয্য। ৫৬ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।