ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয়ত: হাত্তাবী বলেন, কোন ব্যক্তি অপর ব্যক্তি থেকে এক দিনারের বিনিময়ে একমাস মেয়াদে অগ্রীম (সালাম) এক সা" গম কিনল। অত:পর যখন পণ্য প্রদানের সময় এলো তখন উক্ত ব্যক্তি বিক্রেতা থেকে গম দাবি করলে বিক্রেতা ক্রেতাকে বলল, তোমার এই এক সা' গম দুই মাসের জন্য দুই সা” গমের বিনিময়ে আমার কাছে বিক্রি কর। চতুর্থ: দ্বিতীয় হাদীসটির বর্ণনাকারী সাম্মাক হাদীসের ব্যাখ্যায় বলেন, এর অর্থ কোন ব্যক্তি পণ্য বিক্রি করার সময় বলল, এর নগদ মূল্য এত এবং বাকি মূল্য এত। অর্থাৎ নগদ মূল্যের চেয়ে বাকি মূল্য বেশি। এমনকি যদি পক্ষঘয় নির্দিষ্ট একটি মূল্য নির্ধারণ করে তবুও এই অর্থ প্রয়োগ হবে। আর এ থেকেই তারা বাকিতে বিক্রির ক্ষেত্র দ্রব্যমূল্য আজকের মূল্যের উপর বৃদ্ধি করাকে অবৈধ বলেন। পঞ্চমত: কেউ কেউ উপরিউক্ত ব্যাখ্যাকে “অথবা” শব্দের দ্বারা সীমিত করেছেন। অর্থাৎ তাদের মতে বিক্রেতা বলবে, পণ্যটির মূল্য নগদে এত টাকা অথবা বাকিতে এত টাকা। কিন্তু তারা কোন একটি মূল্য নির্ধারণ না করেই আলাদা হয়ে যায়। আবু উবাইদ, সাওরী, ইসহাক, মালিকী, হান্বলীগণ বিভিন্ন ব্যাখ্যার মধ্যে এ ব্যাখ্যাটিও করেছেন। ষষ্ঠত: ইমাম মালিক আরও বলেন, এর স্বরূপ হল দিনার (মুদ্রা) বা ছাগী (মূল্যমান) দিয়ে কোন পণ্য ক্রয় করা অথবা দিনারের বিনিময়ে ছাগী (প্রাণী) বা কাপড় (পণ্য) ক্রয় করা। উভয়টির মধ্যে যে কোন একটিকে ক্রেতার উপর চাপিয়ে দেয়া। হাদীসগুলোর ব্যাখ্যায় ফকীহদের দৃষ্টিভঙ্গি হাদীসগুলোর ব্যাপারে ফকীহদের অবস্থান ব্যাখ্যা করতে গেলে আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয় তাহল তারা হাদীসের ভাষ্যকারদের মতামতের সাথে একমত হয়ে সামান্য বর্ধিত ব্যাখ্যা করেছেন মাত্র। তবে তারা হাদীসগুলো থেকে এ মাসআলা উদ্ভাবন করেছেন যে, হাদীসে বর্ণিত রূপে বেচাকেনা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বেচাকেনার অর্তগত। তাছাড়া তাদের মতে, বাকি বিক্রয়ের ক্ষেত্রে মূল্য পরিশোধের সময়সীমা নির্ধারণ করা না হলে সে বেচাকেনা বাতিল হয়ে যাবে। এসম্পর্কে চার মাযহাব, আল্লামা কাসানী, ইব্ন আবিদীন, যায়দিয়্যাহ, ইমামিয়্যাহ, জাহেরিয়্যাহ, আবাদিয়্যাহ প্রভৃতি সম্প্রদায়ের মতামত ইতিপূর্বে উল্লেখ করা হয়েছ। এক্ষেত্রে আল্লামা ইব্‌ন কুদামা বলেন: “এক বিক্রয়ের মধ্যে দুই বিক্রয়' এর দুটি অবস্থা হতে পারে। (১) কোন ব্যক্তি তার সাথ্ীকে বলল, আযি এই পণ্যটি তোমাকে নগদ ১০ দিনারে অথবা বাকিতে ১৫ দিনারে অথবা অস্থায়ীভাবে ১০ দিনারে অথবা ৯ দিনারে স্থায়ীভাবে বিক্রয় করলাম। এক্ষেত্রে প্রকৃত মূল্য অজ্ঞাত থাকায় এ বেচাকেনা বাতিল সাব্যস্ত হবে। (২) অথবা সে বলল, আমি এ পণ্যটি এত দিনারের বিনিময়ে এই শর্তের ভিত্তিতে বিক্রয় ইসলামী আইন ও বিচার ৫৫ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।