ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৪
📝 লেখা 📖 পিডিএফ

বিক্রি করা হবে ক্রয়-বিক্রয় নগদ হোক আর বাকিতে হোক তখন উভয়পক্ষের সম্মতিতে নির্ধারিত মূল্য বাজারদরের চেয়ে বেশি হতেও পারবে। পণ্যমূল্য পরিশোধের সময়ের ব্যবধান মূল্য নির্ধারণের একটি প্রাসঙ্গিক বিষয় হিসেবে ক্রয়-কিক্রয়ের ক্ষেত্রে প্রভাব ফেলে। তবে এটি টাকার বিনিময়ে টাকার লেনদেনের মত নয়, কেননা এক্ষেত্রে অতিরিক্ত টাকা শুধুমাত্র সময়ের ব্যবধানের বিপরীতেই হয়ে থাকে। বরং এ মসআলাটি চার মাযহাবের ইমামগণের নিকট সর্বসম্মতিক্রমে গ্রহণযোগ্য । তারা বলেন, বিক্রেতা যদি কোন জিনেসের নগদ এবং বাকি বিক্রয়ের জন্য পৃথক পৃথক দাম নির্ধারণ করে এবং বাকি বিক্রয়ের মূল্য নগদ বিক্রয়ের মূল্যের চেয়ে বেশি হয় তবে শরীয়তের দৃষ্টিতে তা বৈধ হবে। দুই: এক বিক্রয়ের মধ্যে দুই বিক্রয় এ সম্পর্কে অর্থের দিক থেকে কাছাকাছি তিনটি হাদীস রয়েছে। আর তা হল: (১) আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীস, তিনি বলেন, ২22 ০৮৪ ৩৮১০১ ০০ আর্থ বিসূলুল্লাহ স. এক বিক্রয়ের মধ্যে দুই বিক্রয় করতে নিষেধ করেছেন ।”১০১ (২) সাম্মাক ইব্‌ন আব্দুর রহমান র. থেকে বর্ণিত, ২5৯০ (৪৬ ৩০১৪৬০০৫1০৩ 42412 4441 ৮:০০ ৮০41 ভর্ব রসূলুল্লাহ স. এক চুক্তিতে দুই চুক্তি করতে নিষেধ করেছেন।১০২ (৩) আবু হুরায়রা রা. বলেন, রসূলুল্লাহ স. বলেছেন, [১১1| 31 (৫৫ 31 41 ৮2১ ৮৮৪ ০১৯০৪৫৮১০৮১ যে এক বিক্রয়ে দুই বেচাকেনা করল তার জন্য হয় কম মূল্যেরটি নতুবা সুদ নির্ধারিত হবে 1১০৩ হাদীসগুলোর ব্যাখ্যায় ভাষ্যকারগণের মতামত: উপরিউক্ত হাদীস তিনটির ব্যাখ্যায় হাদীসের ভাষ্যকারগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। নিয়ে উল্লেখযোগ্য কয়েকটি মত তুলে ধরা ,হলো:১০৪ প্রথমত: ইমাম শাফিয়ী এর দুটি ব্যাখ্যা করেছেন: (১) এক বিক্রয়ের সাথে অন্য আরেকটি বিক্রয়কে শর্তযুক্ত করা। যেমন কেউ বলল আমি এই ঘোড়াটি তোমার কাছে ১০০০ টাকার বিনিময়ে এই শর্তে বিক্রি করলাম যে তুমি তোমার ঘরটি ২০০০ টাকায় আমার কাছে বিক্রি করবে। (২) আমি এই পণ্যটি নগদে ১০ টাকায় অথবা বাকিতে ২০ টাকায় বিক্রি করলাম । দ্বিতীয়ত: আল্লামা ইব্‌ন কাইয়ুম বলেন: এর স্বরূপ এমন যে, এক ব্যক্তি অপর ব্যক্তিকে বলল, আমি এই পণ্যটি এক বছরের জন্য বাকিতে তোমার কাছে ১০০ টাকায় এই শর্তে বিক্রয় করলাম যে আমি একবছর পর নগদ ৮০ দিনারে ক্রয় করে নিব। তিনি আরও বলেন, এ ছাড়া উক্ত হাদীসের ভিন্ন কোন অর্থ হতে পারে না। ৫৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।