২. পণ্য গুণ ও মানের দিক থেকে বিভিন্ন ধরনের হতে পারে। পক্ষান্তরে মুদ্রা শুধু মূল্য নির্ধারণ ও আদান-প্রদানের মাধ্যম । এজন্যই মুদ্রাপ্র যে কোন মূল্য মানের একটি একক তার আরেকটি এককের একশ' পার্সেন্টের সমান। পাচশ' টাকার পুরাতন এবং ময়লাযুক্ত একটি নোট পাচশ' টাকার নতুন আরেকটি নোটের একশ' পার্সেন্ট সমতুল্য । অথচ পণ্য বিভিন্ন মানদ. র হতে পারে। একটি ব্যবহৃত পুরাতন গাড়ির মূল্য একটি নতুন গাড়ি অপেক্ষা অনেক কম হয়। ৩. পণ্যে ক্রয়-বিক্রয়ের চুক্তি একটি নির্দিষ্ট টার্গেটের উপর হয়, টার্গেটের ভিত্তিতে গুণাগুণ নির্দিষ্ট হয়। যেমন “ক' যদি একটি নির্দিষ্ট গাড়িকে টার্গেট করে তা ক্রয় করে এবং বিক্রেতা তাতে একমত হয় তবে সেই গাড়িটির ক্ষেত্রেই ক্রয়-বিক্রয়ের বিধান আরোপিত হয়। বিক্রেতা এ গাড়ির পরিবর্তে অন্য আরেকটি গাড়ি নিতে ক্রেতাকে বাধ্য করতে পারে না। যদিও অন্য গাড়িটি একই জাতীয় ও একই মানের হয়। পক্ষান্তরে কোন লেনদেনে মুদ্রা নির্দিষ্ট করা যায় না। “ক' যদি “খ' থেকে কোন জিনিস পাঁচশ টাকার একটি নির্দিষ্ট নোট দেখিয়ে ক্রয় করে, তাহলেও সে উক্ত নোটের স্থলে সেই মূল্যমানের অন্য নোট প্রদান করতে পারবে। ৪. আধুনিক লেনদেনে মুদ্রার অস্তিত্ও অনেক সময় দৃষ্টিগোচর হয় না। যেমন- ব্যাংক কার্ডের মাধ্যমে লেনদেন যা বর্তমান সময়ে প্লাস্টিক মানি হিসেবে পরিচিত। কিন্তু পণ্যদ্রব্যের অস্তিত্ব ছাড়া ক্রয়-বিক্রয় কল্পনাহীন। এসব পার্থক্যকে সামনে রেখে ইসলাম পণ্য ও যুদ্রার সাথে পৃথক পৃথক আচরণ করে মুদ্ার যেহেতু নিজস্ব কোন ভ্যালু নেই, তা শুধুমাত্র লেনদেনের মাধ্যম, যার মান ও গুণগত দিক বলতে কিছুই নেই। সে কারণে মুদ্রার একটি একক সেই মূল্যমানের আরেকটি এককের বিনিময়ে শুধুমাত্র সমান সমান হতে পারে। যদি কেউ একহাজার টাকার একটি নোটের লেনদেন করে তবে দ্বিতীয় পক্ষের মুদ্রাও একহাজার টাকার নোটের সমমূল্যের হতে হবে। তবে পণ্যের ক্ষেত্রে অবস্থা এর চেয়ে ভিন্নরূপ। কেননা পণ্যের নিজস্ব ভ্যালু রয়েছে এবং পণ্যের মানদচ ও পার্থক্য হয়ে থাকে । এ জন্য মালিকের এ অধিকারও রয়েছে যে, চাহিদা ও যোগানের স্বয়ংক্রিয় বিধি অনুযায়ী পণ্য যে কোন মূল্যে বিক্রি করতে পারবে। বিক্রেতা কোন প্রতারণা, ধোকাবাজি বা মিথ্যার আশ্রয় না নিয়ে ক্রেতার সম্মতিক্রমে পণ্যকে বাজারদরের চেয়ে অধিক মূল্যেও বিক্রি করতে পারবে । ক্রেতা যদি সেই অতিরিক্ত মূল্যে সন্তুষ্ট হয় তবে বিক্রেতার জন্য এই অতিরিক্ত মূল্য সম্পূর্ণ বৈধ কেননা সেক্ষেত্রে এ অতিরিক্ত মূল্য মূল মূল্যের অন্তর্তৃক্ত হয়ে যায়। নগদ বেচাকেনার ক্ষেত্রে যদি এ বিধান হয় তবে বাকিতে বেচাকেনার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। অতএব যখন টাকার বিনিময়ে টাকার লেনদেন করা হবে তখন ক্রয়-বিক্রয় নগদ হোক বা বাকিতে হোক কোন অবস্থাতেই কমবেশি করা যাবে না। কিন্তু যখন টাকার বিনিময়ে পণ্য ইসলামী আইন ও বিচার ৫৩ ///.10907079071.00]1)
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।